হঠাৎ রাজনীতির হাওয়া বদল
প্রকাশিত: ১০ জুন ২০২৩
মাসুদ করিম, ঢাকা থেকে
বাংলাদেশের রাজনীতির হাওয়া হঠাৎ বদলে গেছে। রাজনীতিবিদ, কূটনীতিক, আমলা সবাই কানাঘুষা করছেন। দেশে কী হচ্ছে! ঝড়ের আগে যেমন গুমোট অবস্থা থাকে অনেকটা তেমন। বাংলাদেশের রাজনীতির আকাশেও একই দৃশ্যপট। কিছু একটা ঘটতে যাচ্ছে। কী ঘটতে যাচ্ছে কেউ বলতে পারছে না।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ২০১৪ কিংবা ২০১৮ সাল থেকে ভিন্ন। নতুন ভিসানীতি ঘোষণার পর যুক্তরাষ্ট্র বেশ সক্রিয়। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ওয়াশিংটন উড়ে যাচ্ছেন। রাজনীতির অন্দর মহলে শলাপরামর্শ হচ্ছে। ওয়াশিংটন থেকে বাইডেন প্রশাসনের কর্তা-ব্যক্তিরা কোরাসে বলছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। শেখ হাসিনার সরকার বারবার সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করছে। যদিও কীভাবে হবে সুষ্ঠু নির্বাচন তার কোনও রূপরেখা দেয়নি কেউ।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে অনঢ় বিএনপি। রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচি দিচ্ছে। এসব কর্মসূচি দিয়ে যে সরকার পতন হবে না-এটা অনেকটাই নিশ্চিত। এর চেয়ে কঠিন কর্মসূচি দিয়েও অতীতে সরকার পতন হয়নি। বিএনপি নেতাদের সঙ্গে কূটনীতিকরা ঘন ঘন বৈঠক করছেন। কূটনীতিকদের প্রশ্নের সীমা নেই। বিএনপি কী করবে? সরকারপতনে তাদের কৌশল কী? বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন? এসব প্রশ্নের উত্তরে বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করেছে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা ভোটে যাবে না। কূটনীতিকরা বলছেন, পরিস্থিতির কারণে দলগুলো তাদের অবস্থান দ্রুত পাল্টাতে পারে। নির্বাচনে যেতে পারে।
কূটনীতিকরা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গেও বসছেন। সেখানেও নানা প্রশ্ন। ওয়াশিংটনের বার্তা বোঝাতে শুধু ভিসানীতি নয়; কংগ্রেসম্যানদের চিঠিতেও তা স্পষ্ট। বাইডেনকে তারা বলছেন, শেখ হাসিনার ওপর চাপ সৃষ্টির জন্য। শেখ হাসিনা বলছেন, কোনও চাপের কাছে তিনি নতি স্বীকার করবেন না। ভিসা না দিলে ২০ ঘন্টার জার্নি করে আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন না। অনেক মহাদেশ আছে, মহাসাগর আছে। সেগুলোতে যাবেন। শেখ হাসিনার সরকার দেশের অভ্যন্তরেও বেশ চাপে আছে। জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। মে মাসে মূল্যস্ফীতি প্রায় ডবল ডিজিট ছুঁই ছুঁই করেছে। এক যুগের মধ্যে মূল্যস্ফীতির রেকর্ড। শেখ হাসিনার সরকারের সবচেয়ে বেশি সুনাম ছিলো বিদ্যুৎ নিয়ে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে প্রশংসায় ভেসেছিলেন। এখন অসহনীয় লোডশেডিং। মহামারি ভালই সামাল দিয়েছিলো সরকার। কিন্তু ইউক্রেনের যুদ্ধের ফলে ডলার সংকটে ভুগছে বাংলাদেশ। এসব কারণে অর্থনীতি কঠিন সময় পার করছে। শেখ হাসিনা নিজেই স্বীকার করেছেন আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জের।
- যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা
- বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ
- ‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক
- চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
- বাজার-মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
- মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
- মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক
- শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর
- চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ
- রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
- আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
- কোন মন্ত্রণালয় কে পেলেন
- ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
- মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের, বিকালে মন্ত্রিসভার শপথ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
