সরকারি বাড়ি-গাড়ি বেতন-ভাতা নেন না ভূমিমন্ত্রী জাবেদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০১৯
ভূমিমন্ত্রী হলেও সরকারি বাড়ি-গাড়ি ও বেতন-ভাতা নিচ্ছেন না সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ঢাকা ও চট্টগ্রামে তিনি নিজের বাসায় থাকেন, চড়েন ব্যক্তিগত গাড়িতে। মন্ত্রী হিসেবে সরকারি বেতনসহ প্রাপ্য সুযোগ-সুবিধার সব টাকাই তিনি বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান ও দুস্থদের মাঝে দান করে দেন।
প্রতিমন্ত্রী থাকাকালীন সময়েও একই কাজ করতেন চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আগের মেয়াদে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ঢাকার মন্ত্রিপাড়ার সরকারি বাসা বাদ দিয়ে গুলশানে নিজের বাড়িতে থাকতেন তিনি। তখন থেকেই ব্যবহার করেন না সরকারি গাড়ি-বাড়ি। রাষ্ট্রীয় কোনো কাজে চট্টগ্রামে আসলে সার্কিট হাউসে উঠেন না ভূমিমন্ত্রী জাবেদ। থাকেন নগরীর সার্সন রোডের পৈত্রিক বাড়িতে।
এ প্রসঙ্গে ভূমিমন্ত্রীর ব্যক্তিগত একান্ত সহকারী সচিব রিদুয়ানুল করিম সায়েম বলেন, সরকারি বাড়ি-গাড়ি ব্যবহার করেন না স্যার। মন্ত্রী হিসেবে সরকারি বেতনসহ প্রাপ্য সুযোগ-সুবিধার সব টাকাই তিনি দাতব্য প্রতিষ্ঠান ও দুস্থদেরকে দান করে দেন। প্রতিমন্ত্রী থাকাকালীন সময়েও তিনি একই কাজ করতেন।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আওয়ামী লীগের তৎকালীন সভাপতিমণ্ডলীর সদস্য ও দলীয় সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর জ্যেষ্ঠ ছেলে। আখতারুজ্জামান চৌধুরী বাবুর মৃত্যুর পর উপনির্বাচনে তার বড় ছেলে ব্যবসায়ী নেতৃত্ব থেকে উঠে আসা তরুণ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
এর আগে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ছিলেন বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)-এর অন্যতম পরিচালক। প্রতিমন্ত্রিত্ব পাওয়ার পর ইউসিবিএল’সহ সব ব্যবসা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তিনি।
এদিকে দশম সংসদে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর সাইফুজ্জামান চৌধুরী জাবেদ কর্ণফুলী উপজেলা বাস্তবায়ন করেন। এ ছাড়াও ব্যাপক উন্নয়নকাজ করে কর্ণফুলী-আনোয়ারা উপজেলা বদলে দিয়েছেন। একই সাথে সততা ও দক্ষতার সাথে ভূমি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলে সততার পুরস্কার হিসেবে ভূমি মন্ত্রাণালয়ে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পান। মন্ত্রীর শপথ নিয়ে ভূমি মন্ত্রণালয়কে ‘টপ ফাইভে’ নিয়ে যাওয়ার অঙ্গীকার করার পাশাপাশি উক্ত মন্ত্রণালয়ে বৈপ্লবিক পরিবর্তন আনার ঘোষণা দেন।
বিভিন্ন সময়ে ভূমি অফিসে ‘সারপ্রাইজ ভিজিট’ করে আলোচনায় আসা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ গত রোববার (৩ ফেব্রুয়ারি) পূর্বঘোষণা ছাড়াই চট্টগ্রাম জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ অফিসে যান। এরপর সেবাগ্রহীতাদের অভিযোগ শুনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে কর্ণফুলী নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে প্রশংসিত হচ্ছেন ভূমিমন্ত্রী।
সরকারি বাড়ি-গাড়িসহ নানা সুযোগ-সুবিধা না নেয়া প্রসঙ্গে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ’মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা দায়িত্ব দিয়েছেন সেটা আমি সৎ ও যথাযথভাবে পালন করতে চাই। আমার কাছে মন্ত্রিত্ব মানে একটা দায়িত্ব। মন্ত্রিত্ব আজ আছে, কাল হয়তো নাও থাকতে পারে। মন্ত্রী হলেই যে সরকারি বাড়ি ও গাড়ির সুযোগ-সুবিধা ভোগ করতে হবে তাতো না। তাছাড়া আমার তো বাড়ি-গাড়ির প্রয়োজন নেই। এখন যেভাবে আছি, তাতে স্বাচ্ছন্দ্য বোধ করছি’।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
