রাজনীতির মাঠে ওসমান পরিবারের ৩ পুত্রবধূ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯
নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে ওসমান পরিবারের ঐতিহ্য দীর্ঘদিনের। নারায়ণগঞ্জের নানান উত্থান-পতন ও রাজনৈতিক নানান সংকটময় মূহুর্তে এই পরিবার হয়ে হাল ধরেছেন খান সাহেব ওসমান আলী, এ কে এম শামসুজ্জোহা, নাসিম ওসমান, সেলিম ওসমান, শামীম ওসমান। ওসমান পরিবারের তিন পুরুষের রাজনীতিতে বরাবরই পুরুষরা নেতৃত্ব দিয়েছেন। পিছনে থেকে নারীরা সাহস যুগিয়েছেন। যদিও এ কে এম শামসুজ্জোহার পত্নী নাগিনা জোহা ৫২`র ভাষা আন্দোলনে যুক্ত ছিলেন কিন্তু রাজনীতির মাঠে কখনও তাঁকে দেখা যায়নি। কিন্তু রাজনীতির মাঠে এখন পিছিয়ে নেই ওসমান পরিবারের পুত্রবধূরা। বিশেষ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে দেখা গেছে তাদের রাজনৈতিক তৎপরতা।
এ কে এম শামসুজ্জোহার তিন পুত্রবধূ আছেন এই তালিকায়। প্রয়াত স্বামী নাসিম ওসমানের আসন নারায়ণগঞ্জ-৫ এ মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন পারভীন ওসমান। সক্রিয় রাজনীতি করার জন্য যোগ দিয়েছেন জাতীয় পার্টিতে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পারভিন ওসমান মনোনয়ন ঘোষণার আগে চালিয়েছেন একাধিক প্রচারণা। দেবর সেলিম ওসমান মহাজোটের টিকেট পেলে রাজনৈতিক প্রচারণা থেকে নিজেকে গুটিয়ে নেন। তবে তাঁর কর্মীদেরকে সেলিম ওসমানের পক্ষে কাজ করান।
ওসমান পরিবারের আরেক পুত্রবধূ নাসরিন ওসমান। স্বামী সেলিম ওসমানের পক্ষেই চালিয়েছেন নির্বাচনী প্রচারণা। বেশির ভাগ সময় দেখা গেছে স্বামীর পাশে থেকেই ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতে। একা একা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন কম। বক্তব্যের সময়েও অল্প কথায় তুলে ধরেছেন কেন সেলিম ওসমানকে পুনরায় নির্বাচিত করা উচিত।
ওসমান পরিবারের কনিষ্ঠ পুত্রবধূ সালমা ওসমান লিপি। সমাজসেবামূলক কাজ নিয়েই ব্যস্ত। জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দুস্থ, অসহায় নারীদের পাশে থেকেছেন সকল সময়। অনেকটা নিভৃতে এসকল কাজে যুক্ত থাকলেও ৯৬ সাল থেকে স্বামী শামীম ওসমানের রাজনৈতিক কার্যক্রমে পাশে থেকেছেন। বিশেষ করে এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে তাঁর সরব উপস্থিতি সকলের নজর কাড়ে। প্রমাণ দিয়েছেন নিজের রাজনৈতিক পরিপক্বতার। এবারের নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে স্বামী শামীম ওসমানের পাশাপাশি নৌকার পক্ষে পথসভা, উঠান বৈঠক, প্রচারপত্র বিলি, ভোটারদের দোরগোড়ায় গিয়ে নৌকার পক্ষে ভোট চাওয়া সকল ক্ষেত্রেই ছিলো তার সরব উপস্থিতি। চষে বেড়িয়েছেন শামীম ওসমানের নির্বাচনী এলাকা ফতুল্লা সিদ্ধিরগঞ্জের সকল অলিগলি।
নির্বাচনের সময় দেয়া বক্তব্যে তিনি শামীম ওসমানের হাতে বিগত সময়ে যে সকল উন্নয়ন হয়েছে তা তুলে ধরেছেন ভোটারদের মাঝে। বলেছেন উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতেই যেন ভোট দেয়া হয় নৌকায়। সেই সাথে স্মরণ করিয়েছেন বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতির কথা। তাঁর স্পষ্ট উচ্চারণের, সাবলীল ভাষার বক্তব্য প্রশংসা কুড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। সালমা ওসমান লিপি যিনি নারায়ণগঞ্জের সর্বমহলে লিপি ওসমান হিসেবে পরিচিত। তাকে উদিয়মান এবং সম্ভাবনাময় নারী নেতৃত্ব হিসেবে দেখছে নারায়ণগঞ্জের অভিজ্ঞ মহল। যে কারণে অনেকে মনে করছেন আগামী দিনের নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে সালমা ওসমান লিপিকে।
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
