রাজনীতিতে ‘আমেরিকা ফ্যাক্টর’
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩
সর্বত্র তুমুল আলোচনা : ভোটের পরের পরিস্থিতির প্রতি সবার দৃষ্টি
মাসুদ করিম, ঢাকা থেকে -
হঠাৎ করেই যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইস্যুতে চুপসে গেছে। কয়দিন আগেও বাইডেন প্রশাসনের একের পর এক কর্মকর্তা বাংলাদেশ সফর করেছেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন যে ওয়াশিংটনের প্রত্যাশা সে কথা ব্যক্ত করে গেছেন। এমন কি বিএনপি’র সঙ্গে সংলাপের জন্যে ডোনাল্ড লু এবং পিটার হাস যৌথভাবে সাক্ষর করে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন। এত কিছুর পর এখন যুক্তরাষ্ট্রের প্রায় নীরব ভূমিকা নিয়ে রীতিমত প্রশ্নের সৃষ্টি করেছে। এই নীরবতার বার্তা কী তা নিয়ে চলছে বিতর্ক। আওয়ামী লীগ নেতাকর্মী ও তার সমর্থকেরা বলছেন, যুক্তরাষ্ট্র আদতে কিছুই করবে না। তবে রাজপথের বিরোধী দল বিএনপি নেতারা বলছেন, এই নীরবতার অর্থ হলো সামনে কিছু একটা ঘটতে যাচ্ছে। ঝড়ের পূর্বে যেমন গুমোট অবস্থা থাকে সেই রকম একটা পরিস্থিতি। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে এখন ‘আমেরিকা ফ্যাক্টর’ বেশ জোরালো।
মার্কিন কর্মকর্তারা মুখে কুলুপ আঁটলেও বাংলাদেশের ক্ষমতাসীনদের বক্তব্য বন্ধ নেই। বরং বাংলাদেশের নেতা-নেত্রীদের বক্তব্য অনেক সময় স্ববিরোধী মনে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মার্চে বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টি হতে পারে। দুর্ভিক্ষ সৃষ্টির জন্য দেশী ও বিদেশী ষড়যন্ত্র রয়েছে বলে তার দাবি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যে তিনি কোনও দেশের নাম উল্লেখ করেননি। তবে এটা স্পষ্ট যে, যুক্তরাষ্ট্রকে তিনি ইঙ্গিত করেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বানচাল করার জন্য দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রতিযোগিতা করে ঘোষণা দিচ্ছেন যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না। এটার পক্ষে তারা নানা যুক্তি দেখাচ্ছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, দৃশ্যত আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে এখন তেমন কোনও সংশয় দেখা যাচ্ছে না। ভোট নির্ধারিত সময়েই হবে। তবে ভোটের পরে কী পরিস্থিতি হয় সেটা এখনই বোঝা যাচ্ছে না। বাংলাদেশ সরকারের তরফ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যুক্ত থেকে বাইডেন প্রশাসনের মনোভাব বোঝার চেষ্টা করা হচ্ছে। দেন-দরবারের আলোচনায় যুক্ত একজন বাংলাদেশী কূটনীতিক আজকালকে বলেছেন, যুক্তরাষ্ট্র সম্পর্কে যত কম কথা বলা যায় ততই মঙ্গল। তবে এই সময়ে সহিংস পরিস্থিতির উদ্ভব হয় কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। কেননা এখনই বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটছে। বাসে আগুন কিংবা ট্রেনে নাশকতার ঘটনাকে মামুলি কাজ বলে অভিহিত করা যায় না। ফলে নির্বাচনকে শান্তিপূর্ণ রাখাটা ক্ষমতাসীন আওয়ামী লীগের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি, ভোটার উপস্থিতি বেশি হওয়াও জরুরী। ওই কূটনীতিক আরও বলেন, নির্বাচনটা গুনগত মানে ভাল হলে স্বস্তিদায়ক হবে।
বিএনপি আশায় আশায় প্রহর গুনছে যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেবে যাতে সরকার বিএনপি’র দাবি মানতে বাধ্য হয়। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি এমন ব্যবস্থা নিচ্ছে? যুক্তরাষ্ট্র আসলে কী করতে চাইছে? যুক্তরাষ্ট্র সাধারণত গণতন্ত্র, মানবাধিকার, শ্রমমান ও শ্রম অধিকার, দুর্নীতি, মানব পাচার প্রভৃতি বিষয়ে তাদের দৃষ্টিতে অধিকার হরণ হলে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত ১৬ নভেম্বর শ্রম বিষয়ক একটা মেমোরেন্ডাম ঘোষণা করেছেন। এর আওতায় বাণিজ্য কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়া সম্ভব। তবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিপক্ষে এটা দেবে কিনা, দিলে সেটা কবে দেবে সেটা এখনই নিশ্চিত করে বলা যায় না। যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানী বাংলাদেশের বিমান এয়ারলাইন্সের কাছে এয়ারক্রাফ্ট বিক্রি করতে চাইছে। বাংলাদেশ শর্ত দিয়েছে যে, ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু করলে বিমান বোয়িং করপোরেশনের কাছ থেকে এয়ারক্রাফ্ট বিক্রির প্রস্তাব বিবেচনা করতে পারে। যদিও এটার সঙ্গে গণতন্ত্র, মানবাধিকারের প্রশ্ন জড়িত নয়। এটা একটা রুটিন কাজ। ইউরোপীয় এয়ারবাস কোম্পানী বাংলাদেশে এয়ারক্রাফট বিক্রি করতে চাইছে বিধায় বোয়িং প্রতিযোগিতায় এগিয়ে এসেছে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, যুক্তরাষ্ট্র বিমানবন্দরের নিরাপত্তা বৃদ্ধিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান। এমন অনেক দিক থেকে ঢাকার সঙ্গে ওয়াশিংটন যুক্ত আছে। এই সময়ে কোনও কঠিন পদক্ষেপ নিলে দ্বিপক্ষীয় সম্পর্কের আরও অবণতি হবে। তবে ভোটের পরে আরও কিছু মানুষের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।
এদিকে, নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নানা পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পরামর্শে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী ১৮ ডিসেম্বরের পর থেকে নির্বাচন বিরোধী সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। জাতীয় পার্টি আসন বন্টনের জন্যে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, জাতীয় পার্টি নির্বাচন থেকে বেরিয়ে যেতে পারে। যদিও জাতীয় পার্টি তা অস্বীকার করেছে।
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
- মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
- মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক
- শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর
- চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ
- রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
- আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
- কোন মন্ত্রণালয় কে পেলেন
- ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
- মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের, বিকালে মন্ত্রিসভার শপথ
- অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা
- পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল
- ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের জাবেরের
- পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত
- ইরানে সপ্তাহজুড়ে অভিযানের প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী
- মিনেসোটায় আইসিইর অভিযানকে স্বৈরাচারী কাজের সঙ্গে তুলনা
- অভিনেত্রী তানিয়া বৃষ্টি অসুস্থ, মাথায় অস্ত্রোপচার
- নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী
- রোজা শুরুর আগেই লেবুর হালি ১০০ টাকা
- দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
- দল বদলে বিএনপিতে গিয়েও যাদের কপাল খোলেনি
- শফিকুর রহমান ও নাহিদের বাসায় তারেক রহমান
- সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
