যুক্তরাষ্ট্রের ৮ নেতা মনোনয়ন প্রত্যাশী
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩
দলে দলে ঢাকায় যাচ্ছেন আ. লীগ নেতারা
আজকাল রিপোর্ট
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্তত আটজন নেতার কথা জানা গেছে যারা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এরা সবাই দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন এবং তা জমা দিয়েছেন।
প্রধান বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর হরতাল ও অবরোধের মধ্যেই বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শাসক দল আওয়ামী লীগে এখন চলছে ভোটের হাওয়া। এ হাওয়া থেকে মুক্ত নয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগও। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনেক নেতাই সংসদ নির্বাচনে প্রার্থী হবার আগ্রহ প্রকাশ করেছেন। এদের অনেকেই এখন বাংলাদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।
দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, ভার্জিনিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি আই রাসেল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুল হক হায়দার, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শেখ জামাল হোসেন, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা এইচ এম রহিমুজ্জামান সুমন, আতাউর রহমান শামীম ও মিশিগানের মোহাম্মদ জাবেদ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নামে তার একজন আত্মীয় মনোনয়নপত্র কিনে তা জমা দিয়েছেন বলে জনাব রহমান জানিয়েছেন। তিনি এই প্রতিবেদককে বলেন, জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিলে তিনি বগুড়া-১ (সারিয়াকান্দি) আসন থেকে নির্বাচন করবেন। ডা. মাসুদুল হাসান সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করতে আগ্রহী। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ জামালপুর-৪ আসন থেকে লড়তে চান। তিনি গত এক বছর ধরে এলাকায় গণসংযোগ করছেন। যুবলীগ নেতা শেখ জামাল হোসেন মনোনয়ন চেয়েছেন হবিগঞ্জ-১ আসন থেকে। নিউইয়র্ক মহানগর আওয়াামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুল হক হায়দার কিশোরগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন চেয়েছেন। যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা এইচ এম রহিমুজ্জামান সুমন কুড়িগ্রাম-৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। মৌলভীবাজার ২ (কুলাউড়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র প্রবাসী আতাউর রহমান শামীম। গত ২ বছর ধরে অবশ্য তিনি বাংলাদেশেই ঘাঁটি গেড়ে রয়েছেন, যুক্তরাষ্ট্রে আসা-যাওয়া করেন। এছাড়াও নিউইয়র্ক মহনগর আওয়ামী লীগের সভাপতি এমদাদ চৌধুরী বাংলাদেশে অবস্থান করছেন। তার ভাই আলমগীর চৌধুরী হবিগঞ্জ-১ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে অনেকেই বাংলাদেশে গিয়েছেন। দলে দলে আরও নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
