বাংলাদেশের নির্বাচন
মুসলিম দেশগুলো কী ভাবছে?
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩
ঢাকা অফিস -
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। প্রতিবেশী ভারত, পরাশক্তি চীন-রাশিয়া কিংবা বন্ধুপ্রতিম জাপানের মুখেও উঠে এসেছে নির্বাচন প্রসঙ্গ। তবে মধ্যপ্রাচ্য তথা মুসলিম দেশগুলোর এ নিয়ে দৃশ্যমান কোনো তৎপরতা নেই। তাহলে কি সামনের দিনে বাংলাদেশের নেতৃত্ব নিয়ে মুসলিম দেশগুলোর কোনো আগ্রহ নেই?
ঢাকার কূটনৈতিক অঙ্গন সংশ্লিষ্টরা বলছেন, বেশিরভাগ মুসলিম দেশে যে শাসনব্যবস্থা চলছে তাতে করে তৃতীয় দেশের অভ্যন্তরীণ বিষয়ে (নির্বাচন) কথা বলতে গেলে তাদের নিজেদেরই প্রশ্নের মুখে পড়তে হতে পারে। তাছাড়া মধ্যপ্রাচ্যের কূটনীতির ধরনই হচ্ছে অন্যের বিষয়ে সরাসরি হস্তক্ষেপ না করা। তবে সামনের দিনে স্থিতিশীল বাংলাদেশই দেখতে চায় তারা।
ঢাকার এক কূটনীতিক বলেন, মধ্যপ্রাচ্যে তো নির্বাচন ব্যবস্থাই নেই। সেজন্য তারা নির্বাচন নিয়ে কথা বলে না। অন্য দেশের নির্বাচন নিয়ে তাদের জন্য কথা বলা কঠিন। সংযুক্ত আরব আমিরাত বর্তমান সরকারকে আবার ক্ষমতায় দেখতে চায় বলে একটা কথা শোনা যায়। সৌদি আরব এ ধরনের কোনো কথা বলেনি। তবে ঢাকায় তাদের রাষ্ট্রদূত বলেছে, তারা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। ওমান, কুয়েত বা জর্ডান নিরপেক্ষ অবস্থানে রয়েছে। তাদের কোনো মন্তব্য বা অবস্থান নেই।
অন্য এক কূটনীতিক বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় মুসলিম দেশগুলোর সঙ্গে তাদের ভালো বোঝাপড়া ছিল। ২০০৯ সালে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার গঠনের পর ধারণা করা হচ্ছিল, মধ্যপ্রাচ্যের সঙ্গে তাদের একটা দূরত্ব তৈরি হতে পারে। কিন্তু সেটা হয়নি। বরং গত এক দশকের বেশি সময়ে সৌদি আরবসহ অন্যান্য আরও মুসলিম দেশগুলোর এখানে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ বেড়েছে; যোগাযোগও বেড়েছে।
অন্য একজন কূটনীতিক বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর আরব দেশগুলোতে বেশ কিছু সফর হয়েছে। এরমধ্যে সৌদিতে কয়েকটি সফর হয়েছে। তবে নেতৃত্ব নিয়ে তাদের হয়তো খুব মাথাব্যথা থাকবে না। তাছাড়া তাদের ক্ষমতায় বসার যে পদ্ধতি অন্যের নির্বাচন ইস্যুতে কথা বলতে গেলে তো ঝামেলায় পড়বে। এতটুকু বলা যায়, তারা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ফিলিস্তিন ইস্যুতে শেখ হাসিনা সরকার সাহসী ভূমিকা পালন করেছে। বিশেষ করে, ইসরায়েলের গণহত্যা, মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ তদন্ত করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খানকে দেওয়া চিঠিতে বাংলাদেশের নামও আছে। ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে কথা বলছে বর্তমান সরকার। সেটা কিন্তু মুসলিম বিশ্ব দেখেছে। ফিলস্তিন ইস্যুর কারণে মুসলিম দেশগুলো থেকে ইতিবাচক সমর্থন পেতে পারে বঙ্গবন্ধুকন্যা।
মুসলিম দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে সাধারণত তুরস্ক কথা বলে থাকে। তবে সাম্প্রতিক সময়ে ফিলস্তিন ইস্যু ছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছে আঙ্কারা। তুরস্কের অবস্থান সম্পর্কে জানতে চাইলে এক কূটনীতিক বলেন, তুরস্ক এখন কথা বলে না, আগে বলত। ওরা নিজেদের নিয়ে ব্যস্ত। তাছাড়া ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পরপরই প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি জোরালো সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিঠিটা বেশ কাজে দিয়েছে। পরবর্তী সময়ে আঙ্কারার সঙ্গে ঢাকার সম্পর্ক অনেক মজবুত হয়েছে। সবশেষ, তুরস্কের ভূমিকম্পে বাংলাদেশের সহযোগিতা ছিল চোখে পড়ার মতো।
জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ঢাকা পোস্টকে বলেন, আমরা একটা অবাধ, সুষ্ঠু ও সংঘাতহীন নির্বাচন করতে চাই। আমরা চাই, জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে তারা কাকে নেতৃত্বে দেখতে চায়। অন্যরা কে কী বলল সেটা বড় বিষয় নয়। তবে বন্ধু রাষ্ট্রগুলো ভালো পরামর্শ দিলে তা আমরা গ্রহণ করি।
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
