প্রধান উপদেষ্টা ডাকলে আমরা যাব, অন্য দল দিয়ে কেন : সালাহউদ্দিন
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আলোচনায় বসতে রাজি বিএনপি। তবে কোনো রাজনৈতিক দলের মাধ্যমে আলোচনার আহ্বান জানানোকে প্রশ্নবিদ্ধ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদি আলোচনার জন্য আহ্বান জানান, বিএনপি অবশ্যই সেখানে অংশ নেবে। কিন্তু অন্য একটি রাজনৈতিক দল দিয়ে আহ্বান জানানোর প্রয়োজন কী? তারা কারা?
জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব ও গণভোটের সময়সূচি নিয়ে দলগুলোর মধ্যে তৈরি হওয়া মতভেদ নিয়েও কথা বলেন সালাহউদ্দিন। তিনি জানান, বিএনপি মনে করে জাতীয় ঐকমত্য কমিশন যে প্রস্তাব সরকারকে দিয়েছে, তা মূল সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিএনপি চায় সংসদ নির্বাচনের দিনই গণভোট হোক, কিন্তু জামায়াতে ইসলামী চায় আগে গণভোট করে সনদটিকে আইনি বৈধতা দিতে। এই মতভেদ নিরসনে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় দিয়েছে ঐকমত্যে পৌঁছানোর জন্য।
এই সময়সীমা নির্ধারণকেও প্রশ্নবিদ্ধ করে সালাহউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকারের এ ধরনের আলটিমেটাম দেওয়ার এখতিয়ার নেই। আমরা ভেবেছিলাম, আপনারা রেফারির ভূমিকা পালন করবেন, কিন্তু এখন তো নিজেরাই গোল দিয়ে বসেছেন।
জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন, যারা একসময় এরশাদের সঙ্গে ছিলেন, এখন যদি আবার আওয়ামী লীগের হাত ধরে পুনরুত্থান চান, তার পরিণতি শুভ হবে না। এতে উৎসাহিত হবে ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি।
তিনি বলেন, আপনারা ঘি খেতে চান, খান; কিন্তু গণতন্ত্র ধ্বংসের পথে বাংলাদেশকে ঠেলে দেবেন না।
গণভোটের প্রয়োজনীয়তা নিয়েও বিএনপির অবস্থান পরিষ্কার করেন সালাহউদ্দিন। তিনি বলেন, নির্বাচনের দিন ছাড়া আলাদা কোনো গণভোটের প্রয়োজন নেই। সেই দিনই জনগণ জানাবে তারা সংস্কার চায় কি না।
আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি নিয়েও কটাক্ষ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সেদিন শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন। এখন লকডাউন ডাকা মানে ফ্যাসিস্ট শক্তির পক্ষে অবস্থান নেওয়া। সাহস থাকলে রাজপথে নামুন, জনগণ আপনাদের বিচার করবে।
সভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, সরকারই দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। ভারত চায় বাংলাদেশে বিশৃঙ্খলা বাড়ুক, আর সরকার সেটাই সুযোগ করে দিচ্ছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় প্রমুখ।
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- ইরাকের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার করে দেবেন ট্রাম্প !
- ‘মাননীয়’ বাদ দেয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন
- আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
- বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
- দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
