ঐকমত্য কমিশনের সমালোচনা নিউইয়র্ক বিএনপির
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করে কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজের পদত্যাগও চেয়েছে নিউইয়র্ক স্টেট বিএনপি। একই সঙ্গে ছাত্র আন্দোলন নয় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির আন্দোলনেই আওয়ামীলীগের পতন হয়েছে বলেও দাবি করা হয়।
গত ৩১ অক্টোবর জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এ অভিযোগ ও দাবি করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
গিয়াস আহমেদ বলেন, ফ্যাসিবাদী আমলে দীর্ঘ ১৫ বছর ধরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণকে সাথে নিয়ে অবিচল সংগ্রাম চালিয়ে এসেছে। ৫ই আগস্ট, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার আগের সপ্তাহে, পাঁচজন ছাত্র সমন্বয়ক ডিবি হারুনের ভাতের হোটেলে ভাত খেয়ে আদালতের সিদ্ধান্তে কোটা সংস্কার মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করেছিলেন। কিন্তু তারেক রহমান প্রবাসী নেতৃবৃন্দ ও বাংলাদেশের সকল বিএনপি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে এক দফা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। ফলে সব শ্রেণি-পেশার মানুষ একযোগে আন্দোলনে যোগ দেন, শেষ পর্যন্ত খুনি হাসিনা দেশত্যাগে বাধ্য হন।
তিনি বলেন, যে লক্ষ্য ও প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেই গণতান্ত্রিক স্বপ্নকে ভূলুণ্ঠিত করার জন্য জামায়াতের সহযোগিতায় অন্তর্বর্তী সরকার চক্রান্ত করছে। ঐকমত্য কমিশন ও সরকার জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের জন্য, এবং বিনা ভোটে দীর্ঘমেয়াদে ক্ষমতায় টিকে থাকার উদ্দেশে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত উপেক্ষা করে সংবিধান পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় গণভোটের মাধ্যমে পরিবর্তনের চক্রান্ত করছে, যেখানে বিসমিল্লাহির রাহমানির রাহিম বাদ দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর অজান্তে এই অন্তর্বর্তী সরকারের গোপন পদক্ষেপ নির্বাচন প্রক্রিয়া বানচাল করে জামায়াতের সহযোগিতায় ভোটবিহীন ক্ষমতা দখলের চেষ্টা করছে। সরকারের উপদেষ্টাদের অযোগ্যতা ও ব্যর্থতা আজ দৃশ্যমান বাস্তবতা।
তিনি আরও বলেন, ঐকমত্য কমিশনের সদস্য ড. আলী রিয়াজ অতীতে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিভিন্ন প্যানেল আলোচনায় আওয়ামী লীগের পক্ষ সমর্থন করেছেন। তার অবস্থান সুস্পষ্টভাবে পক্ষপাতদুষ্ট ছিল। তিনি এখনো ‘ঐকমত্য’র নামে বিভেদ সৃষ্টি করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ঘোলাটে করছেন। তার পদত্যাগ দাবি করছি।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গিয়াস আহমেদ বলেন, এই অন্তর্বর্তী সরকার তারেক রহমান যাতে দেশে ফিরে না আসতে পারেন, সেই উদ্দেশে পরিকল্পনা করছে। বর্তমান সরকার এখনো পর্যন্ত তার দেশে ফেরার নিরাপত্তা বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা নিশ্চয়তা দেয়নি। বরং বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সরকারি এজেন্সি তাকে নিরুৎসাহিত করছে।
নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্টেট বিএনপির নেতা জসিমউদ্দিন, গোলাম ফারুক শাহিন, দেওয়ান কাউসার প্রমুখ।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
