অনুষ্ঠানের মাঝেই ‘ঘুমিয়ে’ পড়লেন ট্রাম্প, দেখুন ছবিতে
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫
হোয়াইট হাউসের ওভাল অফিসে চলতি সপ্তাহে এক ঘোষণার সময় ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ অবস্থার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবি দেখে মনে হচ্ছিল, তিনি ঘুমিয়ে পড়েছেন। ট্রাম্পের সমালোচকেরা এ ছবি ব্যবহার করে প্রেসিডেন্ট হিসেবে তার কার্যদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
গত বৃহস্পতিবার ওজন কমানোর জনপ্রিয় ওষুধগুলোর দাম কমানোর বিষয়ে ওভাল অফিসে এক ঘোষণায় অংশ নেন ট্রাম্প। অনুষ্ঠানের একপর্যায়ে দেখা যায়, তার চোখ বন্ধ। আবার চোখ খুলে রাখতে হিমশিম খাচ্ছেন কখনো। মাঝেমধ্যে তাকে চোখ কচলাতেও দেখা গেছে।
ট্রাম্পের চোখ বন্ধ করে রাখা ছবিগুলো ছড়িয়ে পড়ার পরপর সমালোচনা শুরু হয়। তবে হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ঘুমাচ্ছিলেন না; বরং তিনি পুরো সময় বক্তব্য দিয়েছেন এবং অনুষ্ঠানে সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন।’
রজার্স আরও বলেন, অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য দুটি ওষুধের দাম কমিয়েছেন। ওষুধগুলো ডায়াবেটিস, হৃদ্রোগ, স্থূলতা ও অন্যান্য সমস্যায় ভোগা মানুষদের সহায়তা করবে। ওষুধগুলোর দাম কমানোয় ভোক্তাদের কোটি কোটি ডলার সাশ্রয় হবে এবং অসংখ্য মার্কিনের জীবন রক্ষা পাবে। কিন্তু ব্যর্থ উদারপন্থী সংবাদমাধ্যম সেটি প্রচার না করে বস্তাপচা গল্প ছড়াচ্ছে।
ট্রাম্প নিয়মিতভাবেই জনসমক্ষে উপস্থিত হন এবং সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। তার সহকারী ও মন্ত্রিসভার সদস্যরা প্রায়ই তার উদ্যমের প্রশংসা করেন এবং বলেন, ট্রাম্প সব সময় ফোনকল ও খুদে বার্তার মাধ্যমে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখেন।
বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানের আগের দিন ট্রাম্প মায়ামিতে গিয়েছিলেন। সেখানে তিনি এক ঘণ্টার বেশি সময় অর্থনীতি নিয়ে ভাষণ দেন। গত মাসের শেষ দিকে তিনি এশিয়ার তিন দেশ সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরেছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন ট্রাম্প। শুরু থেকেই তাঁর স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন তুলেছেন সমালোচকেরা।
৭৯ বছর বয়সি ট্রাম্প গত মাসে জানান, তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে শারীরিক পরীক্ষার অংশ হিসেবে একটি এমআরআই করিয়েছেন। তবে কেন, তা জানাননি।

গত গ্রীষ্মে হোয়াইট হাউস জানিয়েছিল, চিকিৎসকেরা ট্রাম্পের পায়ের ফোলা পরীক্ষা করে শিরাজনিত একটি শারীরিক সমস্যা শনাক্ত করেছেন।
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
