প্রত্যেক মার্কিন নাগরিককে যেভাবে দেওয়া হবে ২ হাজার ডলার
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত দুই হাজার ডলারের ‘ট্যারিফ লভ্যাংশ’ নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে তৈরি হওয়া বিভ্রান্তির ব্যাখ্যা দিয়েছে তার প্রশাসন। ট্রাম্প সরকারের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগের মাধ্যমে এই অর্থসাহায্য উচ্চ আয়ের মানুষদের বাদ দিয়ে সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে দেওয়া হবে। খবর : এনডিটিভি
এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট জানান, তিনি ট্রাম্পের সঙ্গে সরাসরি এই ট্যারিফ লভ্যাংশ নিয়ে কথা বলেননি। তবে সম্ভাব্য কয়েকটি উপায়ের কথা জানিয়েছেন।
তার ভাষায়, ‘এই দুই হাজার ডলারের লভ্যাংশ বিভিন্নভাবে দেওয়া যেতে পারে। এটি কর হ্রাসের মাধ্যমেও আসতে পারে—যেমন বখশিশে কর না থাকা, অতিরিক্ত সময়ের আয় করমুক্ত করা, সোশ্যাল সিকিউরিটিতে কর না থাকা এমনকি গাড়ির ঋণের সুদে কর ছাড় দেওয়া।’
রবিবার ট্রাম্প বলেন, তার ট্যারিফ নীতি যুক্তরাষ্ট্রকে বিশ্বের ‘সবচেয়ে ধনী’ ও ‘সবচেয়ে সম্মানিত’ দেশে পরিণত করেছে। তিনি তার বিরোধীদের বোকা আখ্যা দিয়ে বলেন, ট্যারিফ থেকে সংগৃহীত রাজস্বের একটি অংশ সাধারণ নাগরিকদের মধ্যে ফেরত দেওয়া হবে।
প্রত্যেক আমেরিকান নাগরিক (ধনীদের বাদে) অন্তত দুই হাজার ডলার পাবেন।
ট্রাম্পের মন্তব্য সম্পর্কে বেসেন্ট বলেন, ‘আগামী কয়েক বছরের মধ্যে আমরা ট্রিলিয়ন ডলারের রাজস্ব সংগ্রহ করতে পারি।’ তবে তিনি আরো বলেন, ‘ট্যারিফের মূল উদ্দেশ্য আসলে রাজস্ব সংগ্রহ নয় বরং বৈশ্বিক বাণিজ্যকে পুনঃসমন্বয় করে ন্যায্য করা।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের ট্যারিফ নীতির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।
আদালতের রায় ট্রাম্পের বিপক্ষে গেলে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ফেরত দিতে হতে পারে, যা তার দ্বিতীয় মেয়াদের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নীতি ব্যাহত করবে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি আদালত তার বিপক্ষে রায় দেয় তবে সেটি হবে ‘একটি বিপর্যয়’।
এই মামলার অন্যতম কেন্দ্রবিন্দু ট্রাম্প প্রশাসনের গত ২ এপ্রিল ঘোষিত ‘লিবারেশন ডে’ ট্যারিফ। এতে উৎস দেশের ওপর নির্ভর করে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ আমদানি পণ্যে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কর আরোপ করা হয়েছে। ট্রাম্পের দাবি, দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি পূরণ ও দেশীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সব মিলিয়ে, ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, সংগৃহীত ট্যারিফ রাজস্বের একটি অংশ কর ছাড় ও আর্থিক প্রণোদনার মাধ্যমে সাধারণ মার্কিন নাগরিকদের হাতে ফিরিয়ে দেওয়া হতে পারে। তবে আদালতের রায়ের ওপরই নির্ভর করছে এই দুই হাজার ডলারের ‘লভ্যাংশ’ বাস্তবে নাগরিকদের হাতে পৌঁছাবে কি না।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
