যুক্তরাষ্ট্রে সরকারি দপ্তরে শাটডাউন শেষের পথে
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের সিনেটররা স্থানীয় সময় রোববার একটি বিল পাস করেছেন। প্রতিনিধি পরিষদেও এটি পাস হলে ফের ফেডারেল তহবিল বরাদ্দ শুরু হবে।
অর্থ বরাদ্দ বিল পাস না হওয়ায় গত ৪০ দিন ধরে দেশটির সরকারি দপ্তরে স্থবিরতা বা শাটডাউন চলছে। এর প্রভাবে গত কয়েকদিন ধরে বিমানবন্দরগুলোতে চলছে অচলাবস্থা। বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট।
সিএনএন ও ফক্স নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সরকারি ব্যয় নির্বাহের জন্য আইনপ্রণেতারা একটি অন্তর্বর্তী বিল পাস করেছেন। এতদিন এই বিলের ওপর আলোচনায় স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল কর্মচারী বরখাস্তের সিদ্ধান্ত নিয়ে টানাপোড়েন চলছিল।
বিলটির বিষয়ে রোববার সিনেটে ভোটাভুটি হয়। এতে প্রয়োজনীয় সংখ্যক ডেমোক্র্যাট সিনেটররা ভোট দিয়েছেন বলে জানা গেছে। বিলটি এখন রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে তোলা হবে। সেখানে পাস হলে পাঠানো হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েকদিন লাগতে পারে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দেখে মনে হচ্ছে, আমরা শাটডাউন শেষের খুব কাছাকাছি পৌঁছে গেছি।’
শাটডাউন অব্যাহত থাকলে বিমানবন্দরগুলোতে আরও অচলাবস্থা তৈরি হবে বলে রোববার সতর্ক করেন পরিবহন মন্ত্রী শন ডাফি। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটঅ্যাওয়ার-এর তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে ২ হাজার ৭০০টিরও বেশি বাতিল হয়। বিলম্বিত হয় প্রায় ১০ হাজার ফ্লাইট।
গত ৩০ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেস নতুন বাজেট অনুমোদনে ব্যর্থ হওয়ার পর থেকে বিভিন্ন ফেডারেল সংস্থা কার্যত অচল হয়ে পড়েছে। প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারিদের মধ্যে কেউ বেতন ছাড়া আবার কেউ বাধ্যতামূলক ছুটিতে আছেন। এসব কর্মচারিদের মধ্যে ফ্লাইট পরিচালনার সঙ্গে যুক্তরা যেমন আছেন তেমনি আছেন সরকারি পার্কের তত্ত্বাবধায়ক।
২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে শাটডাউন ছিল ৩৫ দিন। এবারের শাটডাউন সে রেকর্ড ভেঙেছে।
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
