মাঠেই নামেনি মনির ও কাসেমী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮
ভোটের দিনও মাঠে নামেননি নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান। একই সাথে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষ প্রতিকের জমিয়ত উলামার প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকেও মাঠে দেখা যায়নি।
৩০ ডিসেম্ভর রোববার ভোটের দিন সংশ্লিষ্ট সংসদীয় এলাকার কেথাও তাদের দেখা পাওয়া যায়নি। একই সাথে ভোট কেন্দ্রে এজেন্ট নিয়োগের ক্ষেত্রেও তাদের তেমন কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি।
জানা যায়, এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ-১ আসনে নেতাকর্মীদের আপত্তি থাকা সত্ত্বেও বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানকে মনোনয়ন দেয়া হয়। ফলে বিএনপির অনেক নেতাকর্মীকেই তার সাথে দেখা যায়নি। যার সূত্র ধরে কাজী মনিরুজ্জামানের পক্ষে সংসদীয় এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণাও তেমন জমে উঠেনি। প্রায় অনেকটা ফাঁকা মাঠেই বিপক্ষ দলীয় মনোনীত প্রার্থীরা প্রচারণা চালিয়ে গেছেন। যদিও কাজী মনিরুজ্জামান বিপক্ষ দলীয় প্রার্থীর বিরুদ্ধে হামলা-মামলা, হুমকি-ধমকির অভিযোগ করেছেন।
তবে নেতাকর্মীদের অভিযোগ, কাজী মনিরুজ্জামান নেতাকর্মীদের সাথে সমন্বয় ঘটাতে পারলে অবশ্যই নির্বাচনী প্রচারণা জমজমাট হতো। কিন্তু কাজী মনিরুজ্জামান সেক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার ভোটের দিনেও সংসদীয় এলাকায় তার দেখা পাওয়া যায়নি। নেতাকর্মীদের সাথেও তার তেমন একটা যোগাযোগ রক্ষা করেনি। ফলে রূপগঞ্জ আসনের অনেক কেন্দ্রই বিএনপির কোন নেতাকর্মী ছিল না। অনেকটা খালি মাঠেই বিপক্ষের প্রার্থীরা ভোট কেন্দ্র তাদের নিয়ন্ত্রণে রেখেছেন।
এদিকে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনেও বিএনপির নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষ প্রতিকের জমিয়ত উলামার প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে নিয়েও স্থানীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছিল। তাকে প্রার্থী করার বিষয়টি অনেকেই সহজভাবে মেনে নিতে পারছিলেন না। ফলে মুফতি মনির হোসাইন কাসেমীরও নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেনি। প্রচারণা চলাকালিন সময়ে সংসদীয় এলাকায় দুই একদিনের বেশি তাকে দেখা যায়নি। একই সাথে বিএনপির নেতাকর্মীরাও তাকে সঙ্গ দেয়নি।
সর্বশেষ ভোটের দিনেও সংসদীয় এলাকায় তার দেখা পাওয়া যায়নি। ২১৬ টি ভোট কেন্দ্রের কোন একটি কেন্দ্রেও মনির হোসাইন কাসেমীকে ভোট দিতে দেখা যায়নি। এর আগে তার পক্ষে এজেন্ট ও পোলিং এজেন্টও নিয়োগ দেননি। গত ২৮ ডিসেম্বর শুক্রবার অসুস্থতার কারণে মনির হোসাইন কাসেমী রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। তার এই অসুস্থতা নিয়েও স্থানীয় নেতাকর্মীদের মাঝে যথেষ্ট সন্দেহ সংশয় রয়েছে। সেদিন তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন জেলা পুলিশ সুপার হারুনুর রশিদ।
তবে বিএনপির নেতাকর্মীরা আগে থেকেই নিশ্চিত ছিলেন, ভোটের মাঠে মনির হোসাইন কাসেমী থাকবেন না। কারণ তিনি কোন কেন্দ্রেই এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগ দেননি। এ কারণে বিএনপির নেতাকর্মীরা খুব হতাশ ছিলেন। একই সাথে তারা এই ঘটনায় বেশ বিমর্ষও ছিলেন।
তাদের মতে, কাশেমী মূলত আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে। তাই তিনি এমন অসুস্থতার নাটক সাজিয়েছেন। নির্বাচনের আগে শুনতাম কাশেমী নৌকার ডামি প্রার্থী।
প্রসঙ্গত এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোটেক তৈমূর আলম খন্দকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফাজুর রহমান ভূইয়া দিপু ও জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান। অন্যদিকে নারায়ণগঞ্জ-৪ আসনে জেলা বিএনপির সহ সভাপতি নেতা শাহআলম, সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন এবং জেলা সেক্রেটারী অধ্যাপক মামুন মাহমুদ মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে থেকেও প্রাথমিকভাবে মনোনয়ন দেয়া হয়েছিল। কিন্তু চূড়ান্ত পর্যায়ে এই দুইজনের বাইরে গিয়ে মনির হোসাইন কাসেমীকে মনোনয়ন দেয়া হয়।
- বিদেশি হামলায় কিম ‘নিহত হলেই’ পারমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া
- প্রতিবেশী দেশের বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের গোলাবর্ষণ
- আবু ত্বহা-সাবিকুন নাহারের বিচ্ছেদ, গুরুতর ৪ অভিযোগ
- পয়ঃবর্জ্য নেই, ঝিলের পানি শোধন করেই চলছে দাশেরকান্দি এসটিপি
- পুলিশ কোনো দলের নয় চলবে আইন অনুযায়ী
- পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান
- বিজয়সহ যেসব তারকা ভারতের মুখ্যমন্ত্রী হয়েছেন
- হলিউড মাতাবেন দিশা পাটানি
- কাতার ও কুয়েতে হামলা, ‘সরাসরি হুমকি’ বলছে আরব পার্লামেন্ট
- ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন, জোট বাঁধতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
- হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
- আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ মে উদ্বোধন
- সাংবাদিকদের মুক্তির দাবিতে র্যালি
- বিউটিফুল লেডিস ইউএসএ’র বর্ষবরণ
- সভাপতি সোলাইমান ও সম্পাদক বদিউল
- আয় ব্যয়ের হিসেব প্রকাশের প্রতিশ্রুতি
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বর্ষবরণে ঐক্যের বার্তা
- মশিউর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও অনিক যুগ্ম সম্পাদক
- তারেক কূটনীতির উত্তাপে বরফ গলেনি মোদিদের
- ঢাকায় সংবাদ সম্মেলন
টরোন্টোতে ৪০তম ফোবানার ব্যাপক প্রস্তুতি - বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
- মন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দাবি
- মমতা ব্যানার্জি এখন সাবেক মুখ্যমন্ত্রী
- হরমুজে জাহাজ চালকদের প্রতি ইরানের নতুন নির্দেশনা
- পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে বাংলাদেশের সতর্কতা
- আজকাল ব্যস্থাপনা সম্পাদকের জন্মদিন পালিত
- আজকাল ৯২১
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
