ব্রিকসে যোগ দিচ্ছে বাংলাদেশ
প্রকাশিত: ১৭ জুন ২০২৩
বিশেষ প্রতিনিধি, ঢাকা থেকে -
সদস্য সংখ্যায় সম্প্রসারিত হতে চলেছে ব্রিকস। আগামী আগস্টে এর সদস্য হওয়ার আশাও করছে বাংলাদেশ। ব্রিকসের একাংশের রয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মুদ্রা ডলারের আধিপত্য মোকাবিলায় নতুন বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য। এসকল প্রেক্ষাপটে ব্লকটিতে যোগদানের সুবিধা-অসুবিধা কি হবে তা নিয়ে ভাবতে শুরু করেছেন বিশ্লেষকরা।
গত বুধবার (১৪ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, এই বছরের আগস্টেই ব্রিকসের সদস্য হতে পারে বাংলাদেশ। এদিন জেনেভায় প্যালেস ডি নেশনসের দ্বিপক্ষীয় বৈঠককক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মধ্যে বৈঠক হয়। এই বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে বলেন, ব্রিকস ব্যাংক সম্প্রতি বাংলাদেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল। ভবিষ্যতে এই জোটে যোগ দেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে ব্রিকস।
ব্রিকসে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা-বৈশ্বিক জিডিপিতে যাদের সম্মিলিত অবদান জি-৭ ভুক্ত ধনী দেশগুলোর চেয়েও বেশি। তাই এতে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্তকে বৈদেশিক সম্পর্ক ও মুদ্রা বহুমুখীকরণের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
ব্রিকসে যোগ দিলে তাৎক্ষণিক সুবিধা কি কি পাওয়া যাবে-সেগুলো এই মুহূর্তে স্পষ্ট না হলেও, বিশ্লেষকরা মনে করেন, জোটটি যেহেতু যুক্তরাষ্ট্র এবং মার্কিন ডলারের আধিপত্য হ্রাসের লক্ষ্যে সক্রিয়ভাবে সম্প্রসারিত হচ্ছে তাই মধ্য থেকে দীর্ঘমেয়াদি সুবিধা পাওয়া যাবে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে ব্রিকসে যোগদানের আমন্ত্রণ করা হয়েছে। আগামী আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকায় ব্রিকসের সম্মেলনে এসব দেশ জোটটিতে যোগ দিতে পারে।
বিশ্বের উন্নয়নশীল অর্থনীতিগুলোর বৃহত্তম জোট হওয়ার পাশাপাশি তাদের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তির আলোকে এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন গবেষণা সংস্থা- সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-র সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, ব্রিকসে যোগ দিলে এসব দেশের সাথে সম্পর্ক আরও গভীর হবে বাংলাদেশের। বৈদেশিক সম্পর্কে আরও বৈচিত্র্য আনার সহায়ক হবে। ব্রিকস দেশগুলোর মধ্যে, চীন ও ভারত বাংলাদেশের শীর্ষ দুই বাণিজ্য অংশীদার, আমদানির প্রায় ৪০ শতাংশই এ দুই দেশ থেকে করা হয়।
সম্প্রতি চীনের সাংহাইয়ে ব্রিকসের গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)-র বার্ষিক সভার সাইডলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশ দেন অধ্যাপক মুস্তাফিজুর। তিনি জানান, অক্টোবরে বিকল্প মুদ্রা চালুর বিষয়টি বিবেচনা করছে এনডিবি; এতে বাংলাদেশও তার মুদ্রা এবং মার্কিন ডলারের বাইরে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বহুমুখীকরণে সুবিধা পাবে।
এরমধ্যেই ২০২১ সালে এনডিবির সদস্য হয়েছে বাংলাদেশ। অধ্যাপক মুস্তাফিজ মনে করেন, এবার ব্রিকস সদস্য হলে এই ব্যাংকের তহবিল পাওয়াসহ বিভিন্ন বিষয়ে নিজস্ব মতামত তুলে ধরার বাড়তি শক্তি পাবে বাংলাদেশ।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
