বিশ্বব্যাংকের আমন্ত্রণে শেখ হাসিনা আজ ওয়াশিংটন আসছেন
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩
আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা
আজকাল রিপোর্ট
বিশ্বব্যাংকের আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আসছেন। ১ মে বিশ্বব্যাংক আয়োজিত অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। আজ দুপুরে ওয়াশিংটন ডিসির ডালেস বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবতরণের কথা রয়েছে।
শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে ওয়াশিংটন ডিসির বিশ্বব্যাংক ভবনের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ করার কর্মসূচি নিয়েছে। দুই দলের এই কর্মসূচির কারণে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। সমাবেশ উপলক্ষে দফায় দফায় বৈঠক করেছে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও বিএনপির নেতা কর্মীরা।
তার আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ২ মে ভার্জিনিয়ার রিটজ কার্লটন হোটেলে শেখ হাসিনার সম্মানে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে। পক্ষান্তরে যুক্তরাষ্ট্র বিএনপি শেখ হাসিনাকে ‘গণতন্ত্র হত্যাকারী ও অবৈধ প্রধানমন্ত্রী’ আখ্যায়িত করে ১ মে বিশ্বব্যাংকের সামনে ও ২ মে প্রধানমন্ত্রীর সংবর্ধনা সভার হোটেলের বাইরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে।
যুুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এক বিবৃতিতে বলেছেন, আওয়ামী লীগের শান্তিপূর্ণ অনুষ্ঠানে বাধার সৃষ্টির জন্য দেশ বিরোধীরা নানা অপপ্রচার চালাচ্ছে। একই স্থানে পাল্টা কর্মসূচি ঘোষণা করে তারা দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে চাইছে।
তিনি বলেন, বিরোধীদের প্রতিবাদ করার অধিকার আছে। কিন্তু তা যেন কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি না করে। আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানের বিঘিœত করার চেষ্টা করলে এ দেশের আইনের সহায়তায় তা প্রতিহত করা হবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অনুরোধ করবো সাহসের সাথে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মধ্যদিয়ে দেশ বিরোধীদের প্রতিহত করুন।
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতা জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ ও মিল্টন ভূইয়া শেখ হাসিনার স্বৈরাচারী ও অগণতান্ত্রিক মুখোশ বিশ্ববাসীর কাছে তুলে ধরতে জিয়ার সৈনিকদের ১ ও ২ মে ওয়াশিংটন ডিসিতে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন।
আগামী ১ মে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের সদর দপ্তরে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারিত্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন বিষয়ক এক সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'বাংলাদেশে বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্বের প্রতিফলন’ শীর্ষক একটি গবেষণাপত্র উপস্থাপন করবেন। ওই অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টও বক্তৃতা করবেন। সেমিনারে বাংলাদেশের উন্নয়নের জয়যাত্রা ও বিগত পাঁচ দশকে দেশে বিশ্বব্যাংকের কার্যক্রম তুলে ধরা হবে। এছাড়া, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও শিল্পকর্ম তুলে ধরতে 'বাংলাদেশ-বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারিত্ব' শীর্ষক মাল্টিমিডিয়া প্রদর্শনীর আয়োজন করা হবে। একই দিন শেখ হাসিনা বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে এক একান্ত বৈঠকে যোগ দেবেন।
এর আগে ২৯ এপ্রিল বিকেলে শেখ হাসিনার সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ করার কথা রয়েছে। আগামী ২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ‘ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’-এর উচ্চপদস্থ কর্মকর্তারা একান্ত বৈঠকে যোগ দেবেন। পরে ইউএস চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুজান পি ক্লার্ক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
একই দিনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট নিশা বিসওয়ালের আমন্ত্রণে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে একটি ‘উচ্চ পর্যায়ের নির্বাহী’ রাউন্ড টেবিলে মূল বক্তা হিসেবে যোগ দেবেন। এছাড়া বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বঙ্গের সঙ্গেও বৈঠক করবেন শেখ হাসিনা ।
- যুক্তরাষ্ট্রে পণ্য আমদানিতে ১৫ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা
- বিএনপি নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ
- ‘খুব দ্রুত একটা সুখবর পাবেন’, সাকিবের ফেরা প্রসঙ্গে ফারুক
- চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও
- বাজার-মূল্যস্ফীতি ভোগাচ্ছে মানুষকে
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তা ট্রাম্পের
- বিএনপি শপথ না নেওয়ায় সংস্কার পরিষদের কী হবে
- মন্ত্রীদের শপথ বর্জন জামায়াতের ভুল সংস্কৃতি
- শিবলী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব
- এসেমব্লিতে লড়ছেন জাকির, সানী ও শামসুল
- হাসিনার ৩ আত্মীয় তারেকের আস্থায়
- মন্তব্য প্রতিবেদন
‘গুড স্টার্টার’ তারেক রহমান! - আজকাল ৯১০
- দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর
- তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
- ‘নতুন শুরুর’ বার্তা: প্রটোকল কমালেন প্রধানমন্ত্রী
- ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরিতে অযোগ্য, বিধিমালা জারি
- ইসলামের পবিত্রতম স্থানের নিদর্শন এপস্টিনকে পাঠানো নিয়ে কী আছে ?
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- দ্বৈত নাগরিকদের জন্য নতুন নিয়ম করল যুক্তরাজ্য
- সংস্কার পরিষদে শপথ না নেওয়া জুলাইকে অপমান: জামায়াত আমির
- মার্কিন রণতরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
- মন্ত্রিসভায় ফুটবলের মাঠ কাঁপানো ২ অধিনায়ক
- শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে ড. ইউনূসকে ধন্যবাদ ইইউর
- চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: হাসনাত আবদুল্লাহ
- রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়
- আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী
- কোন মন্ত্রণালয় কে পেলেন
- ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকার
- মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের, বিকালে মন্ত্রিসভার শপথ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
