কর্তৃপক্ষের মুখে তালা
বিডিনিউজ হঠাৎ বন্ধ
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩
আজকাল রিপোর্ট-
দেশের প্রথম সংবাদভিত্তিক ওয়েবপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বন্ধ হয়ে গেছে। গত এক সপ্তাহ ধরে চলছে এমন অবস্থা। ওয়েবসাইটটি খোলার পর কোনো সংবাদ দেখা যাচ্ছে না, একটি সাদা পেজ আসছে। এ অবস্থায় বিডিনিউজ বন্ধের নেপথ্যের কারণ কি সে নিয়ে জনমনে প্রশ্নের উদয় হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করে দেখা গেছে বিডিনিউজের হঠাৎ এই ‘বন্ধ’ হওয়ার দায় অনেকেই সরকারকে দিচ্ছেন। আবার অনেকেই বলছেন ভারতীয় ওয়েবহোস্টিং প্রতিষ্ঠানকে নিয়মিত চার্জ না দেয়াসহ বেশ কিছু অভ্যন্তরীণ কারণে বন্ধ রয়েছে এই নিউজ পোর্টালটি।
বিডিনিউজ বন্ধের নেপথ্যে কি সরকার, নাকি অন্য কোনো কারণ, কার দোষ কার ঘাড়ে যাচ্ছে এবং বিডিনিউজ পড়তে না পাড়ার আসল কারণ কি তা নিয়ে নেট দুনিয়ায় চলছে নানা আলোচনা। এ আলোচনায় আরও ঘি ঢেলেছে বিডিনিউজ কর্তৃপক্ষের বক্তব্য। এ অবস্থায় নিজেদের ফেসবুকে পেজে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘আমাদের নিয়ন্ত্রণের বাইরে এমন সব কারণে আমাদের সংবাদ পোর্টালে পাঠকদের নিয়মিত সেবা দেয়া সম্ভব হচ্ছে না। আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমরা পাঠকদের আশ্বস্ত করছি, ওয়েবসাইটটি ফিরিয়ে আনতে আমাদের লড়াই অব্যাহত রয়েছে। আপাতত সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইন্সটাগ্রাম, এক্স পেইজ ও ইউটিউব চ্যানেলে।’
এ বিষয়ে জানতে চাইলে বিডিনিউজের নামপ্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ প্রতিবেদক বলেন, ‘কোনো একটা ঝামেলা হয়েছে। কিন্তু সত্যিকারে কী ঝামেলা হয়েছে, তা আমাদের কর্তৃপক্ষ জানায়নি। অর্থাৎ যে সমস্যাটি হয়েছে, তা নিয়ে আলোচনা আমাদের পর্যায়ে আসেনি।’
বিডিনিউজের প্রধান প্রতিবেদক সুমন মাহমুদ বলেন, ‘এটা স্ট্যাগন্যান্ট (অচল) হয়ে আছে। আপনারা যেভাবে দেখছেন, আমরাও সেভাবে দেখছি। তবে ঠিক করার জন্য কাজ চলছে। কেন এমনটা হয়েছে, সেই কারণও আমাদের কাছে পৌঁছায়নি।’
এ বিষয়ে কথা হয় সংবাদমাধ্যমটির কয়েকজন কর্মীর সঙ্গে। তবে তারাও জানাতে পারেননি কেন এমন হলো এবং সবকিছু কবে স্বাভাবিক হবে সে তথ্য। তারা জানান, এমন অবস্থা তাদের জন্য বেদনাদায়ক।
রাজনীতি বিশ্লেষক ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিঙ্গুইশড প্রফেসর আলী রিয়াজ ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিডিনিউজের দেয়া ফেসবুক পোস্টটি সংযোজন করেছেন। বিষয়টি নিয়ে তিনি লিখেছেন, ‘প্রায় দুই দিন ধরে বিডিনিউজ২৪-এর ওয়েবসাইট অকার্যকর হয়ে আছে, ওয়েবসাইটে প্রকাশক এবং সম্পাদকের নাম ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এই সাইটের সব সংবাদ, লেখা উধাও হয়ে গেছে। কিন্তু এর কোনো ব্যাখ্যা ওই সাইটের কর্মকর্তারা দেননি। সোশ্যাল মিডিয়াতে তারা যে তথ্য জানিয়েছেন তাতে বলা হয়েছেÑ ‘আমাদের নিয়ন্ত্রণের বাইরে এমন সব কারণে আমাদের সংবাদ পোর্টালে পাঠকদের নিয়মিত সেবা দেয়া সম্ভব হচ্ছে না। আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমরা পাঠকদের আশ্বস্ত করছি, ওয়েবসাইটটি ফিরিয়ে আনতে আমাদের লড়াই অব্যাহত রয়েছে। আপাতত সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ফেইসবুক, ইন্সটাগ্রাম, এক্স পেইজ ও ইউটিউব চ্যানেলে’। এই ব্যাখ্যা থেকে কী ধরনের পরিস্থিতি যা তাদের ‘নিয়ন্ত্রণের বাইরে’ তা বোঝা যায় না। এটা সহজেই অনুমেয় যে, এই পরিস্থিতি কারিগরি নয় কেননা তা হলে কর্তৃপক্ষ তা পাঠকদের অবহিত করতেন। তদুপরি কারিগরি, এমনকি হ্যাক করা হয়ে থাকলেও ‘ওয়েব সাইট ফিরিয়ে আনতে’ ‘লড়াই’ করার প্রয়োজন হতো না। লড়াই শব্দের ব্যবহার ক্ষমতাশালী প্রতিপক্ষের দিকেই ইঙ্গিত দেয়, এতটা শক্তিশালী যা একটি গণমাধ্যমের চেয়েও বেশি।’
এমন মন্তব্যে বিভিন্ন বিষয় সামনে চলে আসে। ওঠে নানা প্রশ্ন। যা সর্বোপরি বিভ্রান্তির সৃষ্টি করে। তবে পোস্টের আরেক অংশে আলী রিয়াজ লিখেছেন, “বিডিনিউজ২৪-এ বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব সম্পর্কিত চন্দন নন্দীর একটি বিশ্লেষণ প্রকাশিত হয়েছিল। এরইমধ্যে ওই লেখাটি ভারতীয় একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে যে, বিডিনিউজ২৪ ওয়েবসাইটটি ভারত এবং বাংলাদেশে ‘ব্লক করে দেয়া হয়েছে’। তবে এই ধরনের তথ্যের বিষয়ে বিডিনিউজ২৪ কোনো রকমের প্রতিক্রিয়া দেখায়নি।”
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
