যা যা করতে পারে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের ওপর আরও নিষেধাজ্ঞা আসছে!
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৩
বিশেষ প্রতিনিধি -
বাংলাদেশের বিরুদ্ধে আরও মার্কিন নিষেধাজ্ঞার গুঞ্জন উঠেছে। নির্বাচনের আগমুহূর্তে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা দিতে পারে বলে খবর দিয়েছে খোদ সরকার সমর্থক সংবাদভিত্তিক একটি ওয়েবপোর্টাল। এরআগে সরকার সমর্থক একটি দৈনিক পত্রিকায় নতুন নিষেধাজ্ঞার খবর প্রকাশের পর বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগাম ভিসা নিষেধাজ্ঞা আসে। এরফলে সরকার সমর্থক ও নিউজ পোর্টালের এবারের খবরটিও তাই সরকারের জন্য সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
এতদিন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কথা বলেছে। যুক্তরাষ্ট্র চায় যেকোনো মূল্যে অংশগ্রহণমূলক নির্বাচন এবং এই আশাবাদ ব্যক্ত করে এজন্য বাংলাদেশকে চাপ দিয়েছে তারা। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস ইস্যু। ড. মুহাম্মদ ইউনূসের বিচারিক কার্যক্রম ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সামনের দিনগুলোতে এই বিচারিক কার্যক্রম দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিচার বিভাগের একাধিক কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনের তদন্তে দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এমন ধারণা পাওয়া যাচ্ছে। সরকারের কাছে এ খবর রয়েছে। এছাড়াও সরকারের একাধিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
ভিসা নিষেধাজ্ঞায় একমাত্র বিষয় না, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অন্য ধরনের চাপও প্রয়োগ করতে পারে। সাম্প্রতিক সময়ে এখন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এই নিরাপত্তা সম্মেলনেও আগামী নির্বাচনের প্রসঙ্গটি সামনে চলে এসেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এই নিরাপত্তা সংলাপে ড. ইউনূস প্রসঙ্গটি উত্থাপিত হয়নি। কিন্তু ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনে ড. ইউনূসই সরকারের মাথাব্যথা এবং আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর দৃশ্যমান চাপ প্রয়োগ করবে।
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিক অস্বস্তি এখন প্রকাশ্য রূপ নিয়েছে। গত দু’বছর ধরে বাংলাদেশে নির্বাচন, আইনের শাসন, মানবাধিকার ইত্যাদি নিয়ে সোচ্চার মার্কিন যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে এর সাথে যুক্ত হয়েছে ড. ইউনূস ইস্যু। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদকে বিচার থেকে দায়মুক্ত দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এখন মরিয়া ভূমিকা পালন করেছে। ইতিমধ্যে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ফার্স্ট লেডি এবং পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সহ ১৮৩ জন ড. মুহাম্মদ ইউনূসকে বিচারিক হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। এই অভিযোগ করে প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি লিখেছেন ১৮৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব। এদের মধ্যে ১০০ জনের মতো নোবেল জয়ী ব্যক্তিত্ব রয়েছেন।
শুধু এটিই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে ড. ইউনূসের বিচারিক প্রক্রিয়া পুরোপুরি নজর রাখছেন এবং এই বিচারিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করা হচ্ছে কিনা সেই বিষয় গুলোর দিকে লক্ষ্য রাখছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সূত্রগুলো বলছে, ড. ইউনূস বা অবাধ সুষ্ঠ নির্বাচন দুটি ইস্যু একটি অন্যটির পরিপূরক নয়। বরং দুটি ইস্যু পৃথক। দুটি ইস্যুতেই দায় মুক্তি দিলে নির্বাচনের বিষয়টি উপেক্ষা করবে। কিন্তু বিভিন্ন কূটনৈতিক প্রাপ্ত খবরে নিশ্চিত যাওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্র সে রকম অবস্থানে যাবে না। বরং যুক্তরাষ্ট্র সরাসরি ভাবে দুটি বিষয়ে তাদের অবস্থানে অনড় রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি অবস্থান বাস্তবায়নের জন্য কি কি করতে পারে?
বিভিন্ন সূত্রগুলো বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে আধিপত্য বিস্তার এবং সেই দেশটিকে নিয়ন্ত্রণে রাখার জন্য অতীতে যে ধরনের পদক্ষেপগুলো নিয়েছে বাংলাদেশেও ধাপে ধাপে সেই ধরনের পদক্ষেপ নিতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে কি কি করতে পারে তার একটি ধারণা পাওয়া গেছে বিভিন্ন কূটনৈতিক মহলের সঙ্গে আলাপ করে।
১. ভিসা নিষেধাজ্ঞা: ভিসা নিষেধাজ্ঞার কথা মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ঘোষণা করেছে। ২৪ মে ঘোষিত নতুন ভিসা নীতি গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে, এখানে শুধু নির্বাচনের বিষয় নয়, নির্বাচনের বাইরেও মানবাধিকার বা অন্যান্য বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। গতকাল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ইউনূসের ওপর অবিচার করা হচ্ছে বলে বিবৃতি দিয়েছেন। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হলো ইউনূসের ইসুটিকে মানবাধিকার ইস্যু হিসেবেই দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেটি যদি হয় তাহলে ইউনূস ইস্যুতেও অনেকের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২. সামরিক অর্থায়নে টান: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের নিরাপত্তা সংলাপ চলছে। গত মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে দুই দেশের নবম নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম বাংলাদেশের পক্ষ থেকে এই সংলাপে নেতৃত্ব দেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক সামরিক বিষয়ক উপ সহকারী মন্ত্রী মিরা রেজনিক যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বৈঠকে নেতৃত্ব দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সামরিক সহায়তা দিয়ে থাকে এবং এই সামরিক সহায়তাগুলোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কঠোর নীতিমালা আরোপ করতে পারে বা সহায়তা হ্রাস বা বন্ধ করতে পারে।
৩. অর্থনৈতিক চাপ: মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে অর্থনৈতিক নিষেধাজ্ঞাও জারি করেছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির আগে অর্থনৈতিক চাপ প্রয়োগ করে মার্কিন যুক্তরাষ্ট্র। ধাপে ধাপে অর্থনীতির ওপর চাপ প্রয়োগ করে। বাংলাদেশের ক্ষেত্রেও অর্থনীতিতে সংকোচন নীতি করে ধাপে ধাপে অর্থনৈতিক চাপ বৃদ্ধির কৌশল মার্কিন যুক্তরাষ্ট্র নিতে পারে বলে অনেকেই ধারণা করছে।
৪. বাংলাদেশের বিভিন্ন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ: মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন ব্যক্তির বা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। এটি চাপ প্রয়োগের এক ধরনের কৌশল বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
৫. অন্যান্য দেশগুলোকেও বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার জন্য চাপ প্রয়োগ: মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ন্ত্রণ করা, সংকোচন করার ক্ষেত্রে চাপ দিতে পারে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের আগামী নির্বাচন এবং ড. ইউনূসকে নিয়ে পর্যায়ক্রমে ধাপে ধাপে এ ধরনের পদক্ষেপগুলো নিতে পারে।
তবে যুক্তরাষ্ট্র কখন কি ধরনের পদক্ষেপ নেবে তা তাদের নিজস্ব কূটনৈতিক সিদ্ধান্তের ওপর ভিত্তি করে নিবে বলে বিভিন্ন মহল মনে করছেন। তবে নতুন যে নিষেধাজ্ঞা আসছে সেই আলোচনা বেশ জোরেশোরেই চলছে।
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- ‘দরকার হলে হারব, গর্ব নিয়ে হারব, প্রয়োজন হলে কাঁদব’
- সংসদ সদস্যদের ব্যাংক ঋণ ১১ হাজার কোটি টাকা
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- তাজুর মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও
- তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১১৭ জনের মৃত্যু
- সংসদে আরমানের প্রশ্ন
গুম অধ্যাদেশ বাতিল কেন - এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
- শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প
- সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
