বাংলাদেশে সাংবাদিককে পিটিয়ে হত্যা
প্রকাশিত: ১৭ জুন ২০২৩
ঢাকা প্রতিনিধি -
বাংলাদেশের জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় হামলা চালিয়ে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ পৌর টিঅ্যান্ডটি রোডে পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন নাদিম। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গোলাম রাব্বানী নাদিম বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং ৭১ টিভির বকশীগঞ্জ উপজেলার সংবাদ সংগ্রাহক। তিনি বকশীগঞ্জ কাছারিপাড়া এলাকার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আব্দুল করিমের ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্র জানায়, নাদিম বুধবার রাত ৯টার দিকে ল্যাপটপ নিয়ে বাসা থেকে বেরিয়ে বকশীগঞ্জ বাজারের দিকে যান। রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি মোড়ে ১০/১২ জনের একটি সন্ত্রাসীদল তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
হামলাকারীরা তাঁকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। রাতেই তাঁকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার আরো অবনতি হওয়ায় গতকাল ভোরে তাঁকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, একদল লোক নাদিমকে মাথায়-মুখে কিল-ঘুষি মারতে মারতে নিয়ে যাচ্ছে। পরে তাঁকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তাঁর মুখে আঘাতের চিহ্ন ছিল।
নাদিমের স্ত্রী মনিরা বেগম বকশীগঞ্জ পৌরসভার গোয়ালগাঁও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদে কর্মরত। মনিরা অভিযোগ করে বলেন, ‘বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর কেলেঙ্কারির ঘটনা নিয়ে আমার স্বামী সংবাদ লিখেছিলেন।
সংবাদটিকে কেন্দ্র করে চেয়ারম্যান বাবু ও তাঁর লোকজন আমার স্বামীর ওপর ক্ষুব্ধ ছিলেন এবং তাঁকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। সেই সংবাদের কারণে বাবু আমার স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছিলেন। বুধবার আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন। একই দিন রাত ১০টার দিকে বাবু তাঁর সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে আমার স্বামীর ওপর অমানবিক নির্যাতন চালান।’
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করেও মাহমুদুল আলম বাবুকে পাওয়া যায়নি। তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।
নাদিম-মনিরার সংসারে তিন সন্তানের মধ্যে ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাত স্নাতকে, মেয়ে রাব্বিলা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে এবং কনিষ্ঠ মেয়ে পাপ্পু তৃতীয় শ্রেণিতে পড়ে। মনিরা বলেন, ‘আমার স্বামীর মৃত্যুতে আমি তিন সন্তান নিয়ে নিঃস্ব হয়ে গেলাম। আমার স্বামীর হত্যাকারীদের আমি ফাঁসি চাই।’ এ ঘটনায় তিনি বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করবেন বলে জানান।
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা: সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সাংবাদিক নাদিম সংবাদ লেখার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সচিত্র পোস্ট দেন। এতে বাবু ক্ষুব্ধ হয়ে নাদিমসহ তিন সাংবাদিককে বিবাদী করে ময়মনসিংহ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করেছিলেন। গত বুধবার আদালতের আদেশে মামলাটি খারিজ হয়ে যায়। এদিন রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন নাদিম।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার বলেন, ‘সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের মৃত্যুতে আমি খুবই মর্মাহত। ঘটনাটি খুবই ঘৃণ্য ও নিন্দনীয়। সাংবাদিক নাদিম আমার খুব কাছের ছিল।’ এ ঘটনার সঙ্গে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর জড়িত থাকা নিয়ে সাংবাদিক নাদিমের স্ত্রীর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমাদের দলের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা বলেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর সন্ত্রাসী হামলার পর ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেটা দেখে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
