বাংলাদেশ নিয়ে কী কথা হলো
প্রকাশিত: ১৭ জুন ২০২৩
আজকাল-এর রিপোর্ট নিয়ে
দেশে-বিদেশে আলোচনা
ভারত-যুক্তরাষ্ট্রের নিরাপত্তা
উপদেষ্টার বৈঠক
আজকাল রিপোর্ট -
গত সপ্তাহের আজকাল এর প্রধান শিরোনাম ‘বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ?’ শীর্ষক প্রতিবেদন দেশে-বিদেশে আলোচনার জন্ম দিয়েছে। এই রিপোর্ট প্রকাশের পর বাংলাদেশ ও ভারতের একাধিক পত্রিকায় এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ হয়। সেসব রিপোর্টে আজকাল-এর ওই রিপোর্টের প্রসঙ্গ উল্লেখ করা হয়। ঢাকায় আজকাল-এর বিশেষ প্রতিনিধি জানিয়েছেন, গত সপ্তাহের রিপোর্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। এরআগে ‘৫১ জনের ভিসা বাতিল’ শিরোনামে আজকালের অপর একটি রিপোর্টও ভাইরাল হয়েছিল।
সাপ্তাহিক আজকাল এর গত ৯ জুনের সংখ্যায় বাংলাদেশের দ্বাদশ নির্বাচন প্রসঙ্গে বলা হয়, ২৪ জুন জুনের ওয়াশিংটন ডিসেতে দুদেশের সরকার প্রধানের বৈঠক ও যুক্তরাষ্ট্র-ভারতের দ্বিপাক্ষিক আলোচনার দিকে তাকিয়ে আছে ঢাকা। ভারতের জাতীয় নিরাপত্তা তথা উত্তর-পূর্বাঞ্চলের স্বার্থে ২০২৪ সালের বাংলাদেশের নির্বাচনে হাসিনাকেই চায় মোদী সরকার।
আজকাল এর ওই রিপোর্টটি প্রকাশের পর বিষয়টি অনেকটাই খোলামেলা। যুক্তরাষ্ট্রের মত পাল্টাতে ইতোমধ্যে ভারতের সহযোগিতা কামনা করেছে ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেন তাঁর আসন্ন যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট বাইডেনকে অনুরোধ করেন শেখ হাসিনার সরকারের ওপর চাপ সৃষ্টি না করার জন্যে তেমন অনুরোধ ঢাকার তরফে দিল্লিকে করা হয়েছে। কিন্তু মোদির অনুরোধ কি রক্ষা করবে ওয়াশিংটন সেই প্রশ্নের সুরাহা এখনও হয়নি। তবে ভারতের জাতীয় স্বার্থে বিরূপ প্রভাব ফেলতে পারে নির্বাচনের প্রাক্কালে প্রতিবেশী দেশগুলোকে ঘিরে এমন কোনো উদ্যোগ নেওয়া উচিত হবে না বলে মনে করে দেশটি।
বুধবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে অনুষ্ঠিত প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এ মনোভাবের কথা জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। খবর ইকোনমিক টাইমসের।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন যুক্তরাষ্ট্র সফরের আগে অনুষ্ঠিত এই বৈঠকে এশিয়া এবং ভারত মহাসাগর অঞ্চলে (আইওআর) চীনের ভূমিকার দিকে মনোযোগ ছিল বেশি। তবে এ আলোচনায় বাংলাদেশের পাশাপাশি মালদ্বীপ ও পাকিস্তানের নানা বিষয়ও উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দুই প্রতিবেশী দেশ মালদ্বীপে এ বছরের শেষের দিকে এবং বাংলাদেশে আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারত মনে করে প্রতিবেশী দেশগুলোতে এমন কোনো উদ্যোগ নেওয়া উচিত নয়, যা তাদের জাতীয় স্বার্থে বিরূপ প্রভাব ফেলতে পারে।
ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারত মহাসাগর অঞ্চলে চীনের দীর্ঘমেয়াদি কৌশলের ওপর সুনির্দিষ্ট ফোকাসসহ এশিয়াজুড়ে বেইজিংয়ের বিস্তৃত পদচারণার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া প্রতিবেশী দেশগুলোর অন্যান্য আঞ্চলিক বিষয়ও আলোচনায় উঠে এসেছে।
প্রতিবেদনে বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পাকিস্তানের পাশাপাশি মিয়ানমারে অর্থনৈতিক করিডোরের মাধ্যমে চীন নিজের উপস্থিতি বাড়াচ্ছে। আগামী বছরগুলোতে বেইজিং ভারত মহাসাগরীয় অঞ্চলজুড়ে শক্তি প্রদর্শন করবে।
দক্ষিণ চীন সাগর অঞ্চলে চীনের আঞ্চলিক দাবি এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে বেইজিংয়ের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রও চিন্তিত।
ভারত মহাসাগরে আধিপত্য বিস্তারে চীনের সব ধরনের পরিকল্পনা রয়েছে এবং বাংলাদেশ ও শ্রীলংকা ছাড়া হিমালয়ের অন্য দেশগুলোতেও চীন আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
