নৌকার প্রচারণায় একঝাঁক তারকা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮
নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন শোবিজসহ বিভিন্ন অঙ্গনের তারকারাও। চলচ্চিত্র, নাটক, সংগীত, চিত্রকলা, সাহিত্যসহ শিল্প-সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় তারকারা এখন ভোটের মাঠের প্রচারণায়। বিশেষত নৌকার পক্ষে ভোট প্রার্থনায় তাঁরা ছুটছেন রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে। কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে, তুলে ধরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য ও উন্নয়নকাজ। বর্তমান সরকারের উন্নয়নের ধারা বজায় রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন তাঁরা। সাধারণ মানুষও তারকাদের কাছে পেয়ে উচ্ছ্বসিত।
আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রাণিত অসংখ্য তারকা নির্বাচনের প্রচারণায় অংশ নিলেও বিএনপি-জামায়াতের পক্ষে প্রচারণায় দু-চারজন ছাড়া আর কোনো তারকার দেখা মেলেনি। খোঁজ নিয়ে জানা গেছে, অভিনয়শিল্পীরা বেশ আগে থেকেই বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের প্রচারণায় অংশ নিচ্ছিলেন। তবে ১০ ডিসেম্বর থেকে বিভিন্ন অঙ্গনের তারকারা দলগত ও জোট বেঁধে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায়।
চলচ্চিত্র অঙ্গনের রিয়াজ, ফেরদৌস, শাকিব, শাকিল, পূর্ণিমা, অপু বিশ্বাস, অরুণা বিশ্বাস, মাহিয়া মাহি, ইমন, নতুন, বাঁধন, জ্যোতিকা জ্যোতি থেকে শুরু করে অসংখ্য অভিনেতা-অভিনেত্রী অংশ নিচ্ছেন আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায়। পিছিয়ে নেই ছোট পর্দার সুবর্ণা মুস্তাফা, জাহিদ হাসান, শমী কায়সার, হাসান মাসুদ, রোকেয়া প্রাচী, তানভীন সুইটি, মাহফুজ আহমেদ, তারিন, মাজনুন মিজান, শাহরিয়ার নাজিম জয়, মীর সাব্বির, বিজরী বরকতউল্লাহ, নাদিয়া আহমেদসহ অসংখ্য অভিনেত্রা-অভিনেত্রী। প্রচারণায় অংশ নিচ্ছেন সংগীতজগতের তারকারাও। এ ছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন সাহিত্য, নাটক, আবৃত্তিসহ নানা অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা।
চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজ সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে যোগ দেন জাতিসংঘের অধিবেশনে। দেশে ফিরে তাঁরা সরাসরিই অংশ নিচ্ছেন আওয়ামী লীগের প্রচারণায়। তাঁরা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে অংশ নিয়েছেন একাধিক সমাবেশেও। প্রবীণ ও বরেণ্য তারকাদের মধ্যে সৈয়দ হাসান ইমাম, রামেন্দু মজুমদার, নাসিরউদ্দিন ইউসুফ, চিত্রনায়ক ফারুক, আলমগীরসহ অনেকেই অংশ নিচ্ছেন নানা আয়োজনে। এর মধ্যে আকবর হোসেন পাঠানকে (চিত্রনায়ক ফারুক) ঢাকা-১৭ আসনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তারও আগে থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনে অংশ নিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজও।
চিত্রনায়ক ফারুকের পক্ষে গতকাল মঙ্গলবার দিনভর ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেন রুপালি পর্দার ফেরদৌস, রিয়াজ, ইমন, মাহিয়া মাহি, ইমনসহ প্রায় ২০ জন তারকা।
কথা প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে আমরা অংশ নিয়েছি অনেক নির্বাচনী প্রচারণায়। তুলে ধরছি উন্নয়ন ও প্রগতির কথা। ভক্তদের বলছি মুক্তিযুদ্ধের চেতনায় আস্থা রাখতে। ব্যক্তিগতভাবে মনে করি, আওয়ামী লীগ ও শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’
বনানীর কামাল আতাতুর্ক সড়কে গতকাল দুপুর ১২টায় ফারুকের হয়ে নৌকার প্রচারণায় অংশ নিয়ে রিয়াজ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু যে দলের হাল ধরেছিলেন, যে দল নিয়ে তিনি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন আমি সেই দলের পক্ষে।’
রাজপথ ও মিছিল-মিটিংয়ে সক্রিয় না থাকলেও অনেকে ফেসবুক ও ডিজিটাল নানা মাধ্যমে আওয়ামী লীগ ও নৌকার পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা প্রকাশ করে নৌকায় ভোট চেয়েছেন অনেক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র নায়ক শাকিব খান, অপু বিশ্বাসসহ অনেকে। অপু বিশ্বাস তাঁর ভিডিও বার্তায় বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই ধারাবাহিকতায় তাঁর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে; তারই ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্যে বিজয়ের এই মাসে তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে আমি মুক্তিযুদ্ধ ও নৌকার পক্ষে ভোট দেব।’
সম্প্রতি ঢাকার একটি হোটেলে সংস্কৃতি অঙ্গনের তারকাদের সঙ্গে মতবিনিময় ও নৈশ ভোজের আয়োজন করে আওয়ামী লীগ। তাতে অংশ নেন শতাধিক তারকা। সেখানে উপস্থিত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ধারণ করেন সাংস্কৃতিক অঙ্গনের এমন ব্যক্তিত্বরা আওয়ামী লীগের প্রচার-প্রচারণায় থাকবেন। অভিনয়শিল্পী, চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের নিয়ে আমরা ভোটারদের কাছে যাব, তুলে ধরব দেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্র।’
অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্ট-বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের সেভাবে দেখা যায়নি এখনো। সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা সরাসরি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। এ ছাড়া উল্লেখযোগ্য তেমন কাউকে ঐক্যফ্রন্টের প্রচারণায় দেখা যায়নি।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
