নির্বাচনের আগে নজরদারিতে পুলিশ ও ব্যবসায়ীরা
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৩
দুর্নীতিবাজদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা
আজকাল রিপোর্ট -
বাংলাদেশে নির্বাচনের আগেই র্যাবের মতো পুলিশের ওপর স্যাংশন আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন পর্যবেক্ষকরা নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসন কি ভূমিকা নেয় তা গুরুত্বের সাথে নজরে রাখছে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে পুলিশকে ব্যবহারের অভিযোগ সরকারি দল ছাড়া অন্য সকল দলই করে আসছে।
জানা গেছে, পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ সম্প্রতি ঢাকা সফরকারী মার্কিন পররাষ্ট্র দফতরের বৈশ্বিক দূর্নীতি বিরোধী সমন্বয়কারী রিচার্ড নেফিউরের কাছে ভিডিও ডকুমেন্টসসহ তুলে ধরেছে বিএনপি। পুলিশ বাহিনীর দূর্নীতির ক্ষতিয়ানও তুলে ধরেছে তারা। এ’ছাড়া গত ১৫ দিনে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় পুলিশের ভূিমকাকে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে। ঢাকায় অবস্থানকালে নেফিউর অর্ধ শতাধিক ব্যক্তির সাথে আলোচনা করেছেন। যাদের বক্তব্যে পুলিশ ও প্রশাসনের দূর্নীতি এবং পক্ষপাতমূলক আচরণকে রাজনৈতিক সহাবস্থানের পথে বড় বাধা বলে উল্লেখ করা হয়।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে আলোচনায় নেফিউর সরাসরি এ দুটি সংস্থার কথা উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি রাজনীতিতে অর্থায়নে র্দুবৃত্তদের ভূমিকা সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখা করেন। পররাষ্ট্র সচিব পরে সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র স্যাংশনকে দুর্নীতি দমনের হাতিয়ার হিসাবে ব্যবহার করে। দুর্নীতির কারণে বাংলাদেশের ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যবসার ওপরে স্যাংশন আসতে পারে। এতে যুক্তরাষ্ট্র পাশে টানতে পারে কানাডা ও যুক্তরাজ্যকেও।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার এই তিনটি দেশ মিলিতভাবে লেবানিজ কিছু ব্যবসায়ীর ওপর স্যাংশন আরোপ করেছে। লেবানন সেন্ট্রাল ব্যাংকের সাবেক গর্ভনর রিয়াদ সালামাহ ও তার চার সহযোগী এই স্যাংশনের আওতায় পড়েছেন। উল্লেখ্য বাংলাদেশ সফরকারি মার্কিন পররাষ্ট্র দফতরের বৈশ্বিক দূনীতি বিরোধী এই সমন্বয়কারী রিচার্ড নেফিউর লেবাননের দূর্নীতির ওপর গত তিনটি মাস ধরে কাজ করেছেন।
এদিকে মার্কিন পররাষ্ট্র দফতর গত ৯ জুলাই বেলারুশের ১০১ জনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদের মধ্যে রাজনীতিবিদ ও কয়েকজন বিচারপতিও রয়েছেন। সেদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
ঢাকায় মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে সাংবাদিকরা জানতে চান, সরকার বিদেশিদের চাপের মধ্যে আছে কিনা। জবাবে তিনি বলেন, বিদেশীদের চাপ নয়। বিবেকের চাপে আছি।
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঢাকায় অনেকদিন ধরে পশ্চিমা কূটনীতিকরা সরব থাকলেও এতদিন অনেকটাই চুপ ছিলো প্রতিবেশী ভারত। সেই নীরবতা ভেঙ্গে গত ৩ আগষ্ট বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তর বলেছে, বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে সেটি দেশটির জনগণই ঠিক করবে। একই সঙ্গে ‘শান্তি থাকবে, সহিংসতা থাকবে না এবং পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে’ এমন আশা ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ যেভাবে নির্ধারণ করবে নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সেভাবেই হওয়া উচিত। নেফিউরের ক্রমাগত বৈঠক, পররাষ্ট্র সচিব ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মন্তব্য এবং ভারতীয় পররাষ্ট্র দফতরের বক্তব্যের পর ঢাকার রাজনীতিতে নানা আলোচনা স্থান পাচ্ছে। সরকার সমর্থিত একটি টেলিভিশনের টক শো’তে একজন আলোচক বলেছেন, পুলিশের ওপর মার্কিন স্যাংশন জারি হলে তিনি অবাক হবেন না।
বাংলাদেশে নির্বাচন মনিটরিং করে এমন একটি সংস্থার প্রধানের কাছে সাপ্তাহিক আজকাল-এর পক্ষ থেকে আগামী নির্বাচনে পুলিশ ও প্রশাসনের ভুমিকা নিরপেক্ষ রাখা সম্ভব কিনা তা জানতে চাওয়া হয়। তিনি বলেন, নির্বাচনটি কোন ধরনের সরকার বা কার অধীনে হবে বিষয়টি নির্ভও করছে তার ওপর। সরকারের ধরনই বলে দেবে কোন সংস্থার ভূমিকা কি হবে। আর বিদেশিদের ভূমিকা নিয়ে তিনি বলেন, তারা নির্বাচনে সরাসরি সম্পৃক্ত হবে না বা তা হবার সুযোগও নেই। তবে পুলিশ বা প্রশাসনের ভূমিকা যদি সুষ্ঠু ও অবাধ নির্বাচনে ব্যাপারে বড় বাধা হিসেবে সামনে চলে আসে তবে তারা নির্ঘাত স্যাংশন খাবে।
এদিকে দূর্নীতির বিষয়টিকে সামনে এনে বাংলাদেশের ব্যবসায়ী ও রাজনীতিকদের ওপর স্যাংশন দেবার বিষয়টি মার্কিন প্রশাসনে গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে বলে জানা গেছে। মার্কিন দূর্নীতি দমন বিভাগের তথ্যানুসারে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয় মূলত ১১টি দেশে। এই দেশগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, কাতার, কানাডা, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। তবে এখন সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ আসা কমে গেছে অস্বাভাবিকভাবে। এই দুটি দেশে পাচারকৃত অর্থ জব্দ হতে পারে এমন শংকা থেকেই এ বছরের ফেব্রুয়ারি থেকে পাচারকারীরা তাদের অর্থ যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড থেকে সরিয়ে ফেলা শুরু করে। যে তিনটি দেশে যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড থেকে বাংলাদেশীদের অর্থ সরিয়ে নেয়া হচ্ছে বলে জানা গেছে সেগুলি হচ্ছে, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর ও মালয়েশিয়া।
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
