নির্বাচনী পরিবেশ দেখতে আসছে যুক্তরাষ্ট্র মিশন
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ
মাসুদ করিম, ঢাকা থেকে -
বাংলাদেশে নির্বাচনের পরিবেশ পর্যালোচনা করতে যুক্তরাষ্ট্রের একটি আগাম মিশন অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় আসছে। প্রায় এক সপ্তাহ ঢাকায় অবস্থান করে তারা একটি বিবৃতি দেবে। এতে নির্বাচনের পরিবেশ-পরিস্থিতির উল্লেখ থাকবে। বিশেষ করে কী কী পদক্ষেপ সঠিক এবং ইতিবাচক এবং কোন কোন বিষয়ে উদ্বেগ রয়েছে তারও উল্লেখ থাকবে। পাশাপাশি, করনীয় সম্পর্কে থাকবে নানা সুপারিশ। এই মিশনের প্রতিবেদনের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কিনা তার সিদ্ধান্ত দেবে। এদিকে, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না। ইইউ যদিও বলছে, আর্থিক কারণে তারা পর্যবক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, শুধু আর্থিক সংকটের কারণে নয়; বাংলাদেশে রাজনীতির পরিবর্তিত পরিস্থিতির কারণে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আগামী নির্বাচনের বিশ^াসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ে রাজপথে পরস্পর বিরোধী অবস্থানে থেকে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এই অবস্থা চলতে থাকলে নির্বাচনের সময়ে সহিংসতার আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। সম্ভবত এসব কারণে ইইউ পর্যবেক্ষক পাঠাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্র অবশ্য এখনই সিদ্ধান্ত নিতে চায় না। ঢাকায় মার্কিন দূাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার বলেছেন, যুক্তরাষ্ট্রের সাহায্যপুষ্ট ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সষ্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সষ্টিটিউট (এনডিআই) স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পূর্ববর্তি পরিস্থিতি পর্যালোচনা করবে। প্রতিনিধি দলটি বাংলাদেশে ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত অবস্থান করবে। তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন, সরকারী সংস্থা, নাগরিকবৃন্দ, রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিদেশী কূটনীতিক সকলের সঙ্গে মতবিনিময় করবেন।
নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল। বিএনপি একের পর এক রোড মার্চ দিয়ে যাচ্ছে। দলটির তরফে হুঁশিয়ারি উচ্চারণ করে এটাও বলা হয় যে, হরতাল, অবরোধের মতো কর্মসূচিও দিতে পারে। এমন হলে সহিংসতা অনিবার্য। অতীতে এমন সহিংস পরিস্থিতির জন্যে নির্বাচন বানচাল হয়ে গেছে।
বাংলাদেশ একটা ভূ-রাজনৈতিক গোলক ধাঁধাঁয় পড়ে গেছে। রাজনীতি এখন বাইরের দুনিয়ার মানুষের হাতে। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা গোষ্ঠী বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার জন্যে শেখ হাসিনার সরকারের ওপর চাপ দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আরেক লক্ষ্য বাংলাদেশ যেন চীনের প্রতি ঝুঁকে না থাকে সেটা নিশ্চিত করা। বাইডেন প্রশাসন গণতন্ত্র, মানবাধিকার প্রভৃতি বিষয়ে সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি। ২০১৪ ও ২০১৮ সালে একতরফা নির্বাচন হওয়ায় এবার যাতে একই ধরনের পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে আগেভাগে সতর্ক করছে।
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন করার পথে কেউ বাঁধা দিলে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পাব্নে না। এই মর্মে একটি ভিসা নীতি ঘোষণা করেছে। বাংলাদেশে সরকারী মহলের আাশঙ্কা, ভিসা নীতি কার্যকর করা হতে পারে যে কোনও সময়। যদিও দিল্লিতে জি-২০ সম্মেলনের এক ফাঁকে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কিছুটা আলাপ করেছেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ উপস্থিত ছিলেন। তারা ছবিও তোলেন। এক পর্যায়ে বাইডেন মোবাইল ফোন হাতে নিয়ে সেলফি তোলেন। তার কয়েক দিন পরই জাতিসংঘ সাধারন পরিষদের অধিবেশনে যোগ দেন শেখ হাসিনা। সেখানে বিশে^র বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সম্মানে এক সবংর্ধনার আয়োজন করেন বাইডেন। সেখানেও শেখ হাসিনাকে আমন্ত্রন জানানো হয়েছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কন্যা সায়মাকে নিয়ে সম্বর্ধনায় হাজির হন। সেখানে বাইডেন ও জিল বাইডেনের সঙ্গে ছবি তোলেন।
সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে এমন সৌহার্দ্যপূর্ণ ছবি তোলার পর যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচনের জন্যে শেখ হাসিনার সরকারের ওপর চাপ সৃষ্টি করা কতোটা সম্ভব এমন প্রশ্ন অনেকের মুখে মুখে। যুক্তরাষ্ট্র অবশ্য নীতিগত অবস্থান পরিবর্তন করবে না বলেই মনে হয়। মানবাধিকার সংগঠন ‘অধিকার’ প্রধান ব্যারিষ্টার আদিলুর রহমান শুভ্রকে দুই বছরের জন্য কারাদন্ড দিলে তাতে উদ্বেগ জানিয়ে বিবৃৃতি দিয়েছে।
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- ‘দরকার হলে হারব, গর্ব নিয়ে হারব, প্রয়োজন হলে কাঁদব’
- সংসদ সদস্যদের ব্যাংক ঋণ ১১ হাজার কোটি টাকা
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- তাজুর মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও
- তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১১৭ জনের মৃত্যু
- সংসদে আরমানের প্রশ্ন
গুম অধ্যাদেশ বাতিল কেন - এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
- শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প
- সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
