নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব
প্রকাশিত: ৭ জুলাই ২০২৩
দোকানের শেলফে সারি সারি তালা
সারি সারি ঝুলছে তালা। তালা দিয়ে আটকে রাখা হয়েছে কাচের পাল্লা দেয়া শেলফে থরে থরে সাজানো পণ্যসামগ্রী। কি এমন পণ্য এ সব? তেমন মূল্যবান কিছু নয়, সোনা-চাঁদি বা চোখ ধাঁধাঁনো অলঙ্কারসম্ভার নয়, এগুলি নেহাতই স্বল্প মূল্যের নিত্য সামগ্রী। যেগুলির কোনটারই দাম ২ থেকে ৮ ডলারের বেশি নয়। মূলত খাদ্যদ্রব্য। ডিম, দুধ, পুষ্টিকর পানীয়, নানা ধরনের চিজ, গরম করে খাওয়ার জন্য প্যাকেটবদ্ধ পিজা, চিজ দিয়ে তৈরি নানা ধরনের খাদ্যবস্তু, এই সব।
এগুলিকেই তালাবদ্ধ করে রাখা হয়েছে প্রসিদ্ধ চেন স্টোরের র্যাকে কাচের পাল্লার ভেতরে। না, শুধু এগুলিই নয়, পুরো স্টোরের প্রশস্ত পরিসরে আরো অনেক শেলফই এখন তালাবদ্ধ, যেগুলির ভেতরে রয়েছে প্রসাধনীসামগ্রী, ওষুধপত্র, এয়ার ফ্রেশনার, অন্যান্য স্প্রে জাতীয় দ্রব্য এমনকি টুথপেস্ট-টুথব্রাশও। দোকানটির এসব সামগ্রী এখন ক্রেতাদের ধরা-ছোঁয়ার বাইরে। সবই শেলফে তালা দিয়ে বন্ধ করে রাখা। প্রচলিত অভ্যাস অনুযায়ী কোন জিনিষ নেড়েচেড়ে দেখেশুনে কেনার যে নিয়মে ক্রেতারা অভ্যস্ত তাতে এখন বড় ধরনের ছেদ পড়ে যাচ্ছে। এখন আর কোন জিনিসই হাতে নিয়ে দেখেশুনে-নেড়েচেড়ে পছন্দ করে কেনার সুযোগ থাকছে না। কোন পণ্য কিনতে তার গায়ে লেখা পণ্যটির তথ্যাবলী পড়ে দেখারও সুযোগ পাওয়া যাচ্ছে না।
কেন এই তালা-চাবির ব্যবস্থা? কর্তৃপক্ষের সোজা-সাপটা জবাব চোরের ভয়ে। চোরের উৎপাতে তারা দোকানের পণ্যসামগ্রীকে তালাবদ্ধ করে রাখতে বাধ্য হচ্ছেন। খোলা শেলফে রাখা জিনিস অহরহ চুরি হয়ে যাচ্ছে। এই চুরি সামাল দিতে তারা হিমশিম খাচ্ছেন। প্রথম প্রথম প্রসাধনী সামগ্রী, চট করে পকেটে ঢুকানো যায় এমন সব ওষুধপত্র ও অন্যান্য ছোটখাট মূল্যবান জিনিস খোয়া যেত। কিন্তু এই চুরির দৌরাত্ম্য ক্রমেই বেড়ে চলেছে। এখন শুধু আর মূল্যবান সামগ্রী নয়, হাতের কাছে যা খোলা পাচ্ছে চোরেরা তাই নিয়ে চলে যাচ্ছে।
দোকানের দ্রব্য চুরি, যাকে বলা হয় ‘শপ লিফটিং’, পৃথিবী জুড়েই এক পরিচিত ঘটনা। দীর্ঘ দিন ধরেই এসব ঘটে আসছে। এক শ্রেণীর মানুষের এ এক ধরনের ব্যাধি, এক বিকৃত প্রবণতা। দেশে দেশে ঘটে চলেছে শপ লিফটিং-এর দৌরাত্ম্য। এ প্রবণতা শুধু পেশাদার চোর কিংবা অভাবগ্রস্ত মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, অনেক শিক্ষিত রুচিবান সংস্কৃতিমনা ব্যক্তিকেও এই প্রবণতায় আক্রান্ত হবার কথা শোনা যায়। মনস্তত্ব বিজ্ঞানের ভাষায় এ এক ধরনের অসুস্থতা। এক ধরনের মানসিক বৈকল্য। এ ধরনের প্রবণতার মানুষদের বলা হয় ‘ক্লেপটোম্যানিয়াক’। এই প্রবণতায় আক্রান্ত অনেক বিখ্যাত ব্যক্তিও শপ লিফটিং করতে গিয়ে ধরা পড়েছেন এমন খবর পত্রিকায় প্রকাশ পেয়েছে। বাংলাদেশের মানুষেরাও এর ব্যতিক্রম নয়। এই মানুষদের মধ্যে রয়েছেন রাজনীতিক, অভিনয় শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও।
শপ লিফটিং বন্ধে কোথায় কি ব্যবস্থা নেয়া হয়েছে সে তথ্য হাতের কাছে নেই। তবে নিউইয়র্ক জ্যাকসন হাইটসের অন্তত একটি চেন স্টোরকে দেখা যাচ্ছে তালা-চাবির শরণাপন্ন হতে। এমন ব্যবস্থা বলা যায় নজিরবিহীন। কয়েক বছর আগে পর্যন্তও এমন ব্যবস্থা গ্রহণের কথা কল্পনাও করা যেত না। জ্যাকসন হাইটসের এই দোকানটি বেশ কিছু দিন থেকেই এমন পদক্ষেপ নিচ্ছে। চুরি বন্ধ করতে না পেরে নেহায়েত নিরুপায় হয়েই তাদের এই উদ্যোগ গ্রহণ। একটি একটি করে শেলফ বন্ধ হতে হতে এখন দোকানটির প্রায় পঞ্চাশ শতাংশ শেলফই তালাবন্ধ। দিনে দিনে বেড়েই চলেছে স্টোরে তালার সংখ্যা। কিন্তু প্রশ্ন উঠেছে, চুরি বন্ধ করতে গিয়ে তারা যে ব্যবস্থা নিয়েছেন তার দায় তো সব শ্রেণীর ক্রেতার ওপরেই পড়ছে। তারা তো তাদের গৃহীত পদক্ষেপের মাধ্যমে সব ক্রেতার প্রতিই তাদের অবিশ্বাস প্রকাশ করে দিচ্ছেন। জানিয়ে দিচ্ছেন, ক্রেতাদেরকে তারা বিশ্বাস করেন না, সে তারা যতই নিরীহ হোন না কেন। সাধারণ ক্রেতাদের জন্য নিঃসন্দেহে এটা অবমাননাকর।
শেলফে তালা যত বাড়ছে বস্তুত ক্রেতাসাধারণের ভোগান্তিও ততই বাড়ছে। কর্তৃপক্ষ তো তালা ঝুলিয়ে সম্পদ রক্ষা করলেন, কিন্তু সেই তালা খোলার উপায় কি? তালাবদ্ধ দ্রব্যসামগ্রী কেমন করে ক্রেতাদের হাতের নাগালে আসবে? সে উপায় অবশ্যই করা হয়েছে। কিন্তু তালা খোলার পন্থাটি ক্রেতাদের জন্য মোটেই সুখকর নয়। এ ব্যবস্থায় কেউ খুশি নন। ব্যবস্থাটি যেমন বিড়ম্বনার তেমনি সময়সাপেক্ষ। দোকানে কর্মরত স্টাফদের দৃষ্টি আকর্ষণ করে বলতে হবে কোন শেলফের কোন জিনিসটা ক্রেতা কিনতে চান। তালা খুলে দেয়ার জন্য স্টাফদের সাহায্য লাভের আশায় অনেকটা সময় অপেক্ষা করে থাকতে হয়। তারা হাতের কাজ রেখে এসে তালা খুলে সেই নির্দিষ্ট জিনিসটিই শুধু বের করে দেন। অন্য কোন জিনিষ আর দেখা-চাখার সুযোগ ক্রেতাদের হয় না। সেই জিনিসটি বের করে দিয়েই আবার তালা। দোকান জুড়ে ঝুলছে এখন সারি সারি তালা।
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩২
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
