নাইন ইলেভেনের নগরীতে মেয়র হবেন মুসলিম?
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫
নিউইয়র্ককে ‘নাইন ইলেভেনের নগরী’ বলা হয়। কারণ, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর এই মহানগরীতে ঘটে ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসী হামলা। যাত্রীবাহী উড়োজাহাজ দিয়ে সেদিন বিধ্বস্ত করা হয় বিখ্যাত টুইন টাওয়ার। প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ। ওই হামলার পর থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী নিরাপত্তা জোরদার করা হয়। একইসঙ্গে ছড়িয়ে পড়ে মুসলিমবিদ্বেষ। দুই দশকেরও বেশি সময় পরও সেই বিদ্বেষ আজও প্রবল।
এমন এক প্রেক্ষাপটে আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্ক নগরীর মেয়র নির্বাচন। এ নির্বাচনে মুসলিম তরুণ রাজনীতিক জোহরান মামদানি (৩৩) রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
চার প্রার্থীর লড়াই
এবার মেয়র পদে লড়ছেন চারজন প্রার্থী। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি এবং রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিওয়া (৭১)। এছাড়া বর্তমান মেয়র এরিক অ্যাডামস (৬৫) ও নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো (৬৭) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জরিপে এগিয়ে জোহরান
দ্য নিউইয়র্ক টাইমস ও সিয়েনার যৌথ জরিপ অনুযায়ী, ভোটারদের ৪৬ শতাংশ জোহরান মামদানির পক্ষে মত দিয়েছেন। কুয়োমোর পক্ষে ২৪, স্লিওয়ার পক্ষে ১৯ এবং অ্যাডামসের পক্ষে ৯ শতাংশ। তরুণ ও উচ্চশিক্ষিত ভোটারদের বড় অংশ তার সমর্থনে রয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানও এক প্রতিবেদনে বলেছে, নতুন জরিপে মামদানি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন। বোস্টনের এমারসন কলেজ পোলিং, পিক্স ইলেভেন ও দ্য হিলের জরিপে তার পক্ষে মত দিয়েছেন ৪৩ শতাংশ ভোটার। কুয়োমোর পক্ষে ২৮ শতাংশ।
অভিবাসী থেকে সম্ভাব্য মেয়র
১৯৯১ সালে উগান্ডার কাম্পালায় জন্ম জোহরান মামদানি মাত্র সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে আসেন। ২০০১ সালে টুইন টাওয়ার ধ্বংসের সময় তার বয়স ছিল মাত্র ১০। এখন তিনি নিউইয়র্কের রাজনীতিতে এক উদীয়মান শক্তি।
আবাসন খরচ ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি ভোটারদের মধ্যে জোহরানের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। তার সমর্থকরা বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ হলেও তরুণ প্রজন্ম তার সবচেয়ে বড় ভরসা।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৪ বছর পর, যে নগরী থেকে মুসলিমবিদ্বেষ ছড়িয়ে পড়েছিল—সেই নিউইয়র্ক কি এবার ইতিহাস গড়ে একজন মুসলিম মেয়র পেতে যাচ্ছে?
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- মামদানির স্ত্রীকে নিয়ে কেন বিতর্ক
- মিডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
- জামাইকাবাসীর প্রাণের মেলা ইফতারে
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- গণভোট নিয়ে অঘটনের আশংকা
- আজকাল ৯১৪
- তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
- বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী
- দি ইকোনমিস্টের ২৭% শেয়ার কিনলেন কানাডীয় বিলিয়নিয়ার
- পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ
- ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের
- যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আরও ৯৭ গুপ্তচর গ্রেপ্তার করল ইরান
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
