জ্বালানি সংকটে বাড়ছে লোডশেডিং
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২
দেশে বিদ্যুতের লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। স্থবির হয়ে গেছে শিল্পের চাকা, বাণিজ্যের রথ। রাজধানী ঢাকা শহর থেকে প্রত্যন্ত গ্রামীণ এলাকা—সব জায়গাতেই বেড়েছে লোডশেডিং। গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুত্হীন থাকছেন গ্রাহকরা। এলাকাভেদে দিনে তিন থেকে ১২ ঘণ্টা পর্যন্ত তারা বিদ্যুৎ পাচ্ছেন না। শিগিগরই পরিস্থিতির উন্নতি হবে এমন আশ্বাসও দিতে পারছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি সংকটের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশীয় জ্বালানি আহরণ সক্ষমতা ও মজুত না বাড়ানোর এবং আমদানি নির্ভরতার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন মার্কিন ডলারের চড়া দরের কারণে নগদ অর্থের অভাবে পড়েছে সরকার। বিশ্ববাজারে তেল-গ্যাসের দামও বাড়তি। তাই অর্থ সংকটের কারণে চাইলেও আমদানি বাড়ানো যাচ্ছে না। বরং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) ও জ্বালানি তেল আমদানি কমাতে হচ্ছে।
দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা, চাহিদা এবং সঞ্চালন ও বিতরণ পরিস্থিতির তুলনামূলক চিত্র পাওয়া যায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানির (পিজিসিবি) দৈনিক প্রতিবেদনে। ঐ প্রতিবেদনগুলোর তথ্য অনুযায়ী, জ্বালানি সংকট (গ্যাস, ফার্নেস অয়েল, ডিজেল, কয়লা), ইঞ্জিনে-যন্ত্রপাতিতে সমস্যা এবং রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকায় গত রবিবার দেশে চালু থাকা ১৫০টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ৪৫টি কেন্দ্রে কোনো বিদ্যুৎ উৎপাদিত হয়নি। এর বাইরেও জ্বালানির অভাবে ৪২টি কেন্দ্র সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। গ্যাস না পেয়ে আটটি কেন্দ্র এবং জ্বালানি তেল না পেয়ে দুটি কেন্দ্র চালুই করা যায়নি। ৩১টি কেন্দ্রের ইঞ্জিনে সমস্যার কারণে সক্ষমতার চেয়ে কম উৎপাদন হয়েছে।
কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা ২১ হাজার ৭১০ মেগাওয়াটের বিপরীতে দিনে সর্বোচ্চ ১২ হাজার ৩৮৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। সব মিলিয়ে এ দিন ২৫ কোটি ২৭ লাখ ৫৯ হাজার ২২ ইউনিট (কিলোওয়াট) বিদ্যুৎ উৎপাদিত হয়। সঞ্চালন ও বিতরণে প্রায় ১১ শতাংশ সিস্টেম লস বাদে বাকি বিদ্যুৎ গ্রাহকরা ব্যবহার করেন।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে বর্তমানে বিদ্যুতের প্রকৃত চাহিদা প্রায় ১৬ হাজার মেগাওয়াট। অর্থাৎ বর্তমানে সাড়ে ৩ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। তবে পিডিবির রবিবারের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, সরকারি ছুটি থাকা দিনটিতে পিক আওয়ারে সর্বোচ্চ ১৩ হাজার ৪৫২ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে ১২ হাজার ৩৮৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এ দিনে সর্বনিম্ন চাহিদা ছিল ৯ হাজার ৭০৩ মেগাওয়াট বিদ্যুৎ। এ দিন সাবস্টেশন পর্যায়ে ১২ হাজার ৮২৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১১ হাজার ৮৪১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। অর্থাৎ লোডশেডিং হয়েছে ৯৮৫ মেগাওয়াট। পিডিবির প্রতিবেদন অনুযায়ী, এ দিন শুধু ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে লোডশেডিং হয়েছে। বাকি চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল এবং রংপুর অঞ্চলে কোনো লোডশেডিং হয়নি। কিন্তু ইত্তেফাকের জেলা প্রতিনিধিরা জানিয়েছেন, এই অঞ্চলের জেলাগুলোতে এ দিন গ্রাহক পর্যায়ে দুই থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হয়েছে।
চলমান বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতি সম্পর্কে গতকাল সোমবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, গ্যাস আনতে না পারায় আগামী নভেম্বর মাসের আগে লোডশেডিং পরিস্থিতির উন্নতির আশা নেই। লোডের কারণে আমরা দিনের বেলা কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখছি। আবার দিনে যেগুলো চালাচ্ছি সেগুলো রাতে বন্ধ রাখছি। এজন্য লোডশেডিংয়ের জায়গাটা একটু বড় হয়ে গেছে। আমরা চেয়েছিলাম অক্টোবর থেকে কোনো লোডশেডিংই থাকবে না। কিন্তু সেটা আমরা করতে পারলাম না। কারণ আমরা গ্যাস আনতে পারিনি।
তিনি বলেন, বর্তমান সমস্যাটা সাময়িক হতে পারে। তবে আমি মনে করি, বললেই এটা সাময়িক হচ্ছে না। কারণ বিশ্বপরিস্থিতি আবার অন্য রকম করে ফেলে। এই মাসটা (অক্টোবর) একটু কষ্ট করতে হবে। আশা করছি সামনের মাস থেকে পরিস্থিতি আরেকটু ভালো হবে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরো বলেন, শিল্পে গ্যাসের চাহিদা বেড়ে গেছে। তাই আমরা বিদ্যুতে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছি। আর কমিয়ে দেওয়ার কারণে সমস্যা দেখা দিয়েছে।
সরকারের বিদ্যুৎ খাতের পরামর্শক সংস্থা পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, জ্বালানি ও অর্থ সাশ্রয়ে সরকার পরিকল্পিত লোডশেডিং দিয়ে আসছিল। কিন্তু গত ৪ অক্টোবর পূর্বাঞ্চলীয় গ্রিড ট্রিপ করার পর বেশ কিছু বিদ্যুৎকেন্দ্রেও সমস্যা হয়েছে। সে কারণে লোডশেডিং কিছুটা বেড়েছে। আর বিশ্বপরিস্থিতির কারণেই আরো বেশ কিছুদিন আমাদের সাশ্রয়ী নীতিতে চলতে হবে।
পেট্রোবাংলার এক শীর্ষ কর্মকর্তা বলেন, স্থানীয়ভাবে যতটুকু সম্ভব গ্যাসের জোগান দেওয়া হচ্ছে। এর বেশি আপাতত করা যাবে না। এলএনজি আমদানিও আপাতত বাড়ানো যাবে না বিশ্ববাজারে এই জ্বালানির চড়া দামের কারণে। আগে প্রতি মাসে পাঁচটি করে এলএনজি কার্গো দেশে আসত। গত কয়েক মাস ধরে আসছিল চারটি করে। চলতি অক্টোবর ও আগামী নভেম্বর মাসে আরো একটি করে এলএনজি কার্গো কম আসবে। তবে ডিসেম্বর থেকে আবার পাঁচটি করে এলএনজি কার্গো আসবে। পেট্রোবাংলার প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরের মধ্যে সবচেয়ে কম এলএনজি থেকে রূপান্তরিত গ্যাস জাতীয় পাইপলাইনে আসছে। এলএনজি থেকে গ্যাস সরবরাহ দৈনিক ৩৮ কোটি ঘনফুটে নেমে এসেছে, যা আগে ৭৫ থেকে ৮৫ কোটি ঘনফুটে ওঠানামা করত। দেশে বর্তমানে গ্যাসের চাহিদা ৪১০ কোটি ঘনফুটের বেশি। বিপরীতে গত সোমবার স্থানীয় ও আমদানি মিলিয়ে ২৬১ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এদিন স্থানীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে ২২৯ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে।
তবে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্যেষ্ঠ সহসভাপতি ও তড়িৎ প্রকৌশলী অধ্যাপক এম শামসুল আলম বলেন, সরকারের অতিরিক্ত আমদানিনির্ভরতা এবং বিদ্যুৎ-জ্বালানি খাতে অপচয়-দুর্নীতি রোধ না করার কারণেই পরিস্থিতি এত সংকটময় হয়ে উঠেছে। স্থানীয় জ্বালানি অনুসন্ধান কার্যক্রম ব্যাপকভাবে জোরদার করার জন্য গত এক যুগে সরকারের হাতে পর্যাপ্ত সময় ছিল। অনুসন্ধানের মাধ্যমে জ্বালানির স্থানীয় মজুত বাড়ানো গেলে এখনকার সংকটে পড়তে হতো না। বিশ্ববাজারে যখন দীর্ঘদিন তেলের দাম কম ছিল, তার সুবিধাও জনগণ পায়নি। এখন দাম বাড়ায় আমদানি কমিয়ে দেওয়া হয়েছে। সত্যিকার অর্থে জ্বালানিতে সরকারের ভুল নীতি ও কাজের খেসারত দিতে হচ্ছে জনগণকে।
- ‘ঠিকানা’র ৩৬ বছরপূর্তি অনুষ্ঠান
‘ঠিকানা টিভি’র আনুষ্ঠানিক ঘোষণা - শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটস’র পুনর্মিলনী অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ
- নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
- চালকবিহীন গাড়ি
ক্যাব ও উবার ড্রাইভারদের দুঃসংবাদ - হাসিনা-কামাল ও হাদির ঘাতককে ফেরত চেয়েছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সবার চোখ ইসলামাবাদে
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশন গঠিত
- সোসাইটির নির্বাচনে ৩ সিলেটির লড়াই!
- ট্রাম্প ‘মানসিক ভারসাম্যহীন’: সিনেটর বার্নি স্যান্ডার্স
- ৪০তম ফোবানার পর্দা উঠবে কানাডার টরেন্টোতে
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকের সংখ্যা ৯১৭
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
