চায়ের দোকানদার বিজয়দের দখলে বরগুনা পাসপোর্ট অফিস
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪
বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে বেড়েছে দালালদের দৌরাত্ম্য। অফিসের সামনেই বিভিন্ন চায়ের দোকানে বিকল্প ‘অফিস’ খুলে বসেছেন দালালরা। পাসপোর্ট করতে এসে বিভিন্ন সমস্যা নিয়ে কেউ অফিস থেকে বের হলেই ‘সকল সমস্যার সমাধান’ করছেন এসব দালাল। অনেকে আবার অফিসে যাওয়ার আগেই পড়ছেন দালালদের হাতে।
সরেজমিনে পাসপোর্ট অফিস ঘুরে দেখা যায়, প্রতিদিন প্রায় শতাধিক মানুষ আবেদন থেকে শুরু করে পাসপোর্ট সংশ্লিষ্ট কাজে বরগুনা পাসপোর্ট অফিসে আসেন। ভুক্তভোগীদের অভিযোগ, অনেকে সঠিক নিয়ম মেনে আবেদন করলেও পাসপোর্ট হাতে পেতে পড়তে হয় নানা ভোগান্তিতে।
এদিকে দালালদের মাধ্যমে কাজ না করলে দ্রুত সময়ে পাসপোর্ট মিলবে না এমন তথ্য পেয়ে অনেক সেবাগ্রহীতা বিশেষ করে গ্রাম থেকে আসা সহজ-সরল মানুষ শুরুতেই জিম্মি হন দালালচক্রের হাতে। নির্ধারিত টাকার অতিরিক্ত দেড় থেকে দুই হাজার টাকা খরচ করলে দ্রুত পাসপোর্ট পাওয়াসহ সব সমস্যার সমাধান পাওয়া যায় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের থেকে পাওয়া বিভিন্ন অভিযোগের সত্যতা যাচাই করতে ঢাকা পোস্টের বরগুনা প্রতিনিধি পরিচয় গোপন করে পাসপোর্টের আবেদন করতে গিয়ে অবস্থান নেন পাসপোর্ট অফিস সংলগ্ন একটি চায়ের দোকানে। এ সময় চায়ের দোকানে বসে থাকা পাসপোর্ট করতে আসা বিভিন্ন ব্যক্তির সঙ্গে পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া নিয়ে কথা বলতেই চায়ের দোকানের মালিক বিজয় নামের এক দালালচক্রের সদস্য বলেন, মাধ্যম ছাড়া দ্রুত পাসপোর্ট করতে পারবেন না। আমার লোক আছে, অফিস খরচ দিলে আমি আপনার কাজ করে দিতে পারব। এমনকি আপনার পুলিশ ভেরিফিকেশনও আমরা করে দেব। আপনি শুধু ব্যাংকের নির্ধারিত টাকা এবং কাগজপত্র জমা দেবেন। এরপর একদিন অফিসে এসে ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ দিলেই হবে। বাকি সব কাজ আমাদের। আপনি শুধু এসে পাসপোর্ট নিয়ে যাবেন।
ভোগান্তি ছাড়া দ্রুত সময়ে পাসপোর্ট করতে কেমন খরচ হবে জানতে চাইলে দালালচক্রের সদস্য বিজয় বলেন, আবেদন করতে নির্ধারিত যেখানে যে খরচ তা আপনার হাতেই পরিশোধ করবেন। শুধু অফিস খরচের জন্য দেড় থেকে দুই হাজার টাকা আমার কাছে জমা দেবেন। আপনার কাজ হয়ে যাবে।
নিয়ম মেনে পাসপোর্ট করতে আবেদন করেছেন বরগুনার পাথরঘাটা থেকে আসা তানিমুল ইসলাম। তবে তার বাবার নামে ভুল হওয়ায় বিড়ম্বনায় পড়েছেন তিনি। অফিস থেকে বের হয়েই দালালচক্রের সদস্য বিজয়কে বলেন এসব কথা। হাতে থাকা সকল কাগজপত্র দেখে সময় একটু বেশি প্রয়োজন হলেও সমাধান করে দিতে পারবেন বলে জানান বিজয়। তবে এর জন্য তাকে দিতে হবে ১১ হাজার টাকা।
এ বিষয়ে তানিমুল ইসলাম বলেন, আমি নিয়ম মেনেই কাজ করতে চাই। দালালের মাধ্যমে কাজ করলে দ্রুত সমাধান হলেও আমি দালাল বিশ্বাস করি না।
বরগুনা সদর উপজেলার সাত নম্বর ঢলুয়া ইউনিয়ন থেকে পাসপোর্ট করতে আসা আব্দুস সালাম বলেন, কম্পিউটার দোকান থেকে আবেদন করেছি। তারাই সব কাজ করে দিয়েছে। পাসপোর্ট পেতে আমার কোনো ভোগান্তি হয়নি। সব মিলিয়ে ৭ হাজার ৫০০ টাকা দিয়েছি। একদিন মাত্র এসে ছবি ও ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি।
তবে কোন দোকান থেকে তার পাসপোর্টের কাজ করেছেন তা বলতে রাজি হননি আব্দুস সালাম।
বরগুনা পৌরসভার কালিবাড়ি এলাকার মোর্শেদ সুজন বলেন, পাসপোর্ট করতে মাধ্যম ধরে আবেদন করলে কোনো ভোগান্তি হয় না। আর নিয়ম অনুযায়ী করতে গেলে পাসপোর্ট পাওয়া গেলেও নানা অজুহাতে হয়রানির সম্মুখীন হতে হয়। ফলে বাধ্য হয়েই দালাল ধরতে হয়।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মো. ইব্রাহিম বলেন, বরগুনায় আমি নতুন যোগদান করেছি। ইতোমধ্যে জনসাধারণের ভোগান্তি কমাতে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। বিশেষ করে অফিসে কর্মরতদের মধ্যে যাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া গেছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে অফিসের বাইরে কেউ যদি কোনো অনিয়ম করে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সার্বিক বিষয়ে কথা হয় বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, পাসপোর্ট অফিসের দালালদের দৌরাত্ম্য রোধে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এরপরও যারা এ কাজে যুক্ত রয়েছে, তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
- ইরানের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত শুল্ক, হুমকি ট্রাম্পের
- সকালে বেড়ে রাতেই স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
- ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি
- ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই
- ২০২৬ সালের হজ ভিসা শুরু ৮ ফেব্রুয়ারি থেকে
- ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পুরস্কার পেল মার্কিন রণতরী
- কোনো কোনো রাজনৈতিক দল অস্ত্রের মজুত করছে: আসিফ মাহমুদ
- বাসা থেকে ১৩ আগ্নেয়াস্ত্র জব্দ, সুব্রত বাইনের সহযোগী কে এই বিপু
- বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়
- রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে
- আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল
- হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে
- স্যাংকচুয়ারি সিটির ফেডারেল অর্থ বন্ধ
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন
- বিশেষ নির্বাচনে ডিয়ানার বিজয়
- হাদি হত্যার তদন্ত জাতিসংঘে
- ডেলিভারি ড্রাইভাররা পাবেন ১৫০০ ডলার করে ক্ষতিপূরণ
- মন্তব্য প্রতিবেদন
রহস্যময়তায় বাংলাদেশি ভোটাররা! - অস্ট্রেলিয়ার শিক্ষার্থী ভিসায় কড়াকড়ি
- নতুন সরকারের কাছে দায়িত্ব ১৭ বা ১৮ ফেব্রুয়ারি
- যুক্তরাষ্ট্রে বাণিজ্য চুক্তিতে উপদেষ্টার অনুপস্থিতি
- নতুন এমপিদের শপথ পড়াবেন কে ?
- চার কোটি নতুন ভোটারের ঢেউ
- নির্বাচনি আমেজে ৯৬ ঘন্টায় সাড়ে ৫০ কোটি ডলার রেমিট্যান্স
- টানটান নির্বাচনি উত্তেজনায় ১২ ফেব্রুয়ারি ভোট
- নিউইয়র্কে শবে বরাত উপলক্ষে গোল্ডেন এজের মিলাদ অনুষ্ঠিত
- আজকাল ৯০৮
- এপস্টেইন ঝড় ট্রাম্প নয়, এক বিশ্ব নেতার পতন ঘটাতে পারে
- যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
