গোপনে রাজনৈতিক সমঝোতার চেষ্টা
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩
যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলো সক্রিয়
শেষ মুহূর্তের চমকের অপেক্ষা
বিশেষ প্রতিনিধি, ঢাকা থেকে
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশী কূটনীতিকরা স্পষ্টত বিভক্ত হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর কূটনীতিকরা আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠার লক্ষ্যে গোপনে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদের এই প্রচেষ্টা কতটা সফল হয় তা এখনই স্পষ্ট নয়। এক্ষেত্রে, নাটকীয় কিছু ঘটলে তা শেষ মূহূর্তের চমক হিসাবে দেখা দিতে পারে। অপরদিকে, ভারত ও চীন ‘সংবিধানের আওতায় গণতান্ত্রিক ধারাবাহিকতা’র কথা বলছে। ফলে নির্বাচন প্রশ্নে এই প্রতিবেশি দেশগুলো মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোডম্যাপের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। কূটনৈতিক বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে।
রাজনৈতিক সংকট নিরসনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপ আয়োজনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর কূটনীতিকদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ সফল করার লক্ষ্যে ব্যাপক কূটনৈতিক তৎপরতাও শুরু হয়েছে। বিদেশি কূটনীতিকরা দফায় দফায় নিজেদের মধ্যে শলাপরামর্শ করছেন। এর পাশাপাশি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। তবে ‘স্পর্শকাতরতার বিবেচনায়’ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে চলমান উদ্যোগ নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। ঢাকায় নির্ভরযোগ্য সূত্র আজকালকে সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগের কথা নিশ্চিত করেছে।
সূত্রমতে, শুধু বাংলাদেশের অভ্যন্তরে নয়, সংকট নিরসনে দেশের বাইরেও বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করছে আন্তর্জাতিক সম্প্রদায়। প্রধানত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইইউ, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশ মিলে এ উদ্যোগ নিলেও অন্যান্য দেশের কূটনীতিকদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা চলছে। সূত্র জানায়, কূটনীতিকরা নেপথ্যে থেকে রাজনৈতিক সংলাপের অনুঘটক হিসাবে কাজ করলেও সামনে আসবেন না। সামনে এলে কূটনীতিকদের বিরুদ্ধে বাংলাদেশের ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ করেছেন বলে অভিযোগ উঠতে পারে। তাই তারা সতর্কতা অবলম্বন করছেন। তারা ইতোমধ্যে দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছেন। নির্বাচনের আগে সময় খুব কম তাই সামনের কয়েকদিনে আরও অনেক বৈঠক হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও ২৮ অক্টোবরের সহিংস ঘটনার কারণে কূটনৈতিক তৎপরতা কিছুটা ধাক্কা খেয়েছে। ওই ঘটনার কারণে বিএনপির শীর্ষস্থানীয় প্রায় সব নেতা কারাগারে থাকায় আলোচনায়ও সমস্যা হচ্ছে।
সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, সংলাপ অবশ্যই নিঃশর্ত হতে হবে। এছাড়া, ঢাকায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে গোপনে বৈঠক করেছেন হাস। এ বৈঠকের ফলাফল উভয়পক্ষ গোপন রেখেছে। ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, সংবিধানের আওতায় শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংলাপ করার ব্যাপারে সরকারের দরজা খোলা রয়েছে। কুক বিষয়টি নিয়ে বিএনপি নেতা ড. আব্দুল মঈন খানের সঙ্গেও বৈঠক করেছেন। জাতীয় পার্টির নেতাদের সঙ্গেও ব্রিটিশ দূতের বৈঠক হয়েছে বলে হাইকমিশনের ফেসবুক পেজে উল্লেখ করা হয়েছে। তবে সংলাপের লক্ষ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় কিছু নেতার মুক্তি প্রয়োজন বলে সংশি¬ষ্টরা মনে করেন। বাংলাদেশের প্রতিবেশী হিসাবে ভারতকেও এ উদ্যোগে জড়িত করার চেষ্টা করছে দেশগুলো।
বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার জন্যে বিদেশি কূটনীতিকরা বরাবরই প্রত্যাশা ব্যক্ত করে আসছেন। তারা বলছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কোনো হস্তক্ষেপ করতে চান না। বাংলাদেশ অভ্যন্তরীণভাবে সংকটের সমাধান করুক সেটাই তারা চান। কূটনীতিকরা এই উদ্যোগের সঙ্গে যুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হোক এটা চান না বিধায় তারা প্রকাশ্য কোনো তৎপরতায় থাকবেন না। পর্দার আড়ালে থেকেই সমাধান সূত্র বের করার চেষ্টা করছেন। যদিও অতীতে বিদেশিদের উদ্যোগে বাংলাদেশে রাজনৈতিক সংকট নিরসনে সফলতা খুব বেশি দৃশ্যমান নয়।
যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো সম্প্রতি এক যুক্ত বিবৃতিতে সহিংস ঘটনার নিন্দা জানিয়ে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।
সংশি¬ষ্টরা বলছেন, কূটনীতিকরা সংবিধানের বাইরে গিয়ে আলোচনা করার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করবেন না বলে মনে হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধানের বাইরে যেতে মোটেও রাজি নন। বিএনপি বাস্তব পরিস্থিতি অনুধাবন করে সংলাপে অংশ নিতে রাজি হলে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, বিরোধী রাজনৈতিক নেতাদের মুক্তি, রাজনৈতিক মামলা প্রত্যাহার, তফশিল ঘোষণার পর নির্বাচন কমিশনকে বেসামরিক ও পুলিশ প্রশাসনে রদবদল করে সমান ক্ষেত্র প্রস্তুত করার মতো ইস্যু সামনে আসতে পারে। পুলিশ হত্যা, হাসপাতালে হামলা করে অ্যাম্বুলেন্স পোড়ানো, প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং জ্বালাও-পোড়াও ধরনের সহিংস কর্মকান্ডের মতো অপরাধে জড়িতদের বিষয়টি রাজনৈতিক মামলায় না আনাও বিবেচ্য হতে পারে।
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- রুহুল ও সেলিম ভাই উভয়েই অর্থ দিতে চেয়েছিলেন ঃ ওসমান
- বাংলাদেশ সোসাইটির কোর্ট হেয়ারিং ১৭ ডিসেম্বর
- মিশিগানে মুসলিম ভোটাররা ইসলামবিদ্বেষী হামলার আশঙ্কায়
- ট্রাম্প ও ওবামার নির্বাচনী যুদ্ধ
- আজকাল ৯৪৬
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩২
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
