কেন্দ্রীয় বিএনপির অঘোষিত ‘হামলা’ কর্মসূচী চলছে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮
নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে সারাদেশে। তত্ত্ব, বিশ্লেষণের ঝড় উঠেছে চায়ের কাপ থেকে খেলার মাঠেও। কাকে ভোট দিলে এলাকায় শান্তি বজায় থাকবে, উন্নয়ন হবে, দেশের কল্যাণ হবে, সেসব আলোচনায় মগ্ন রাজনৈতিক কর্মী থেকে শুরু করে গৃহিণীরাও।
এসবই নির্বাচনের সৌন্দর্য্য। তবে এর বিপরীত চিত্রও আছে। একটি বিশেষ গোষ্ঠীর তৎপরতায় সারাদেশে প্রতিদিনই ঘটছে হামলার ঘটনা। যা নির্বাচনী উৎসবকে বিবর্ণ করে দিচ্ছে অনেকাংশেই।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ডিসেম্বর মাসের ১ থেকে ২৬ তারিখ পর্যন্ত পর্যন্ত ৫ জন আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে, ৪৪১ জন আহত হয়েছেন। ১৭০টি আওয়ামী লীগ কার্যালয়, বাসা-বাড়ি ও যানবাহন ভাঙচুর করা হয়েছে। এ সময়ের মধ্যে ৬৮টি কার্যালয় ও যানবাহন পোড়ানো হয়। অন্তত ৪টি জায়গায় পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এসব হামলার পেছনে বারবার উঠে এসেছে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের নাম।
প্রত্যক্ষদর্শী ও আহতদের বিবরণেও এসব হামলার সাথে বিএনপি-জামায়াতের চিহ্নিত সন্ত্রাসীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। আওয়ামী লীগের ‘সহাবস্থানমূলক’ মনোভাব ও বিদ্যমান লেভেল প্লেয়িং ফিল্ডের অপব্যবহার করেই আওয়ামী লীগ কর্মীদের হত্যার মিশনে নেমেছে বিএনপি-জামায়াত, এমনটিই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তারা এও বলছেন, বিনা উস্কানিতে হামলা তো দূরে থাক, আওয়ামী কর্মীরা কোথাও পাল্টা হামলা না করে সহনশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল মনোভাবের পরিচয় দিয়েছেন। আওয়ামী লীগের এ ইতিবাচক রাজনীতি থেকে বিএনপি-জামায়াতের শিক্ষা নেয়া উচিত বলেও মনে করেন তারা।
তবে বিএনপি-জামায়াত যে শিক্ষা না নিয়ে আরো হিংস্র, উগ্র হয়েছে দিনদিন, সে প্রমাণ মেলে ২৬ ডিসেম্বরের পরিসংখ্যানে। শুধুমাত্র ২৬ তারিখেই ১৭টি জেলার ২২টি আসনে বিএনপি-জামায়াতের গুণ্ডাবাহিনীর হাতে ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মী আহত হয়েছেন, ১০টি জায়গায় বোমাবাজি ও গোলাগুলির ঘটনা ঘটেছে এবং ৭টি দলীয় কার্যালয় ও যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে।দেশের বিভিন্ন জেলায় সংগঠিত এসব হামলায় কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ন্যূনতম দুঃখপ্রকাশ তো দূরে থাক, উল্টো সাফাই গাওয়া হয়েছে সন্ত্রাসীদের পক্ষে। ফলে আওয়ামী লীগ কর্মীদেরকে হত্যা-হামলা যে বিএনপি কেন্দ্রীয় কমিটিরই অঘোষিত কর্মসূচি, তা এখন দিবালোকের মতোই পরিস্কার।
নির্বাচনের বাকি আরো কয়েকদিন। এ ক’দিনে এবং নির্বাচনের দিনে বিএনপি আর কত লাশ পেলে সন্তুষ্ট হবে, সে প্রশ্ন এখন সর্বত্র।
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
