কাজ শেষেও মজুরি পাননি ২০ হাজার শ্রমিক, মানবেতর জীবন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৪
গাইবান্ধায় কাজ শেষেও মজুরি পাচ্ছেন না দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির শ্রমিকরা। বিধি অনুযায়ী, প্রতি সপ্তাহে তাদের মজুরি পাওয়ার কথা। কিন্তু ৪০ দিনের কর্মসূচির কাজ শেষ হলেও এখনো টাকা পাননি তারা। এতে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন শ্রমিকরা। জেলার সাত উপজেলায় এ কর্মসূচির আওতায় ২০ হাজার ৩৮৫ জন শ্রমিক মাটি কাটার কাজ করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হতদরিদ্রদের জন্য সরকার কর্মসৃজন কর্মসূচির আওতায় ৪০ দিনের মাটি কাটার প্রকল্প গ্রহণ করে। প্রকল্প শুরু হয় গতবছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। শেষ হয় চলতি বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে। এ প্রকল্পের আওতায় গাইবান্ধা সদরে হতদরিদ্র তিন হাজার ৫৩১, সুন্দরগঞ্জে চার হাজার ৩৪২, সাদুল্লাপুরে দুই হাজার ৫০৫, পলাশবাড়ীতে এক হাজার ৮৬৩, গোবিন্দগঞ্জে চার হাজার ৫৩, সাঘাটায় দুই হাজার ৪৬৬ ও ফুলছড়িতে এক হাজার ৬২৫ জন শ্রমিক মাটি কাটার কাজ করেন। বিধি অনুযায়ী দৈনিক কাজের বিনিময়ে সাধারণ শ্রমিক ৪০০ টাকা ও দলনেতারা পাবেন ৪৫০ টাকা।
জেলার সাত উপজেলার অন্তত ৪০ জন কর্মসৃজন প্রকল্পের শ্রমিকের সঙ্গে কথা বলে জাগো নিউজ। তারা জানান, কর্মসৃজন প্রকল্পে যারা কাজ করেছেন, প্রত্যেকেই দিন এনে দিন খান। তাদের কোনো সঞ্চয় নেই। দীর্ঘদিন ধরে টাকা না পাওয়ায় ধার-দেনা ও দোকানে বাকিতে সংসার চালাচ্ছেন তারা। ৪০ দিনের কাজ শেষে টাকা না পাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা বলছেন, আগে তাদের মাধ্যমে ব্যাংকে সাতদিন পরপর টাকা দেওয়া হতো। কিন্তু এখন বাংলাদেশ ব্যাংকের ইএফটির মাধ্যমে শ্রমিকের মোবাইলে টাকা দেয় মন্ত্রণালয়। এতে তাদের করার কিছু নেই। শ্রমিকরা কবে টাকা পাবেন তা ঠিক বলতে পারছেন না তারা। তবে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচির শ্রমিক তালুক বেলকা গ্রামের বাদশা মিয়া। তিনি বলেন, ‘হামার কাম নাই। এজন্যই তো সরকার মাটি কাটার কাজ দিছে। এবারকার সেই কাজ শেষও হইছে। কিন্তু এলাও (এখনো) ট্যাকা পাইনো না। চেয়ারম্যান-মেম্বাররা কেউ কবারে পায় না হামরা কোনদিন ট্যাকা (টাকা) পামো। ধার-দেনা করি আর কদ্দিন চলি। খুব কষ্টত আছি।’
রামডাকুয়া গ্রামের মশিউর রহমান বলেন, ‘মাটি কাটার টাকা আগো (আগে) সাতদিন পরপর দিছিল। তখনে (তখনই) হামার ভালো আছিল। তুলি নিয়ে খরচ কচ্ছিনো। যকনে থাকি (যেখানেই থাকি) মোবাইলোত টাকা দিবার ধরছে। তকনে থাকি (তখন থেকে) কাম শ্যাষ (শেষ) হওয়ার মেলা দিন (অনেকদিন) পর ট্যাকা দেয়। এবার ৪০ দিন মাটি কাটছি। এলাও ট্যাকা দেওয়ার কোনো খবর নাই।’
ফুলছড়ি উপজেলার কর্মসৃজনের শ্রমিক আম্বিয়া বেগম বলেন, ‘অভাবি দিন কত কষ্ট করিয়া মাটি কাটনো টাকার আশাত (আশায়)। হামরা দিন আনি দিন খাওয়া মানুষ। ৪০ দিন কাম করিয়াও এলাও টাকা পাইনো না। সংসারটা চলাই কেমন করি?’
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর গ্রামের রফিকা বেগম বলেন, ‘এবার একনাগাড়ে ৪০ দিন কাম করনো, হামাল (আমার) এলাও টাকা দিলনে (দিলো না)। এই টাকার আশায় মানুষের কাছে মেলা টাকা হাওলাত নিছি। টাকা পাইলে মানুষের হাওলাতও শোধ করনো হয়। আর বেটি জামাইক জিয়েপত দিয়ে পিঠে খাওয়াইনো হয়।’
বেলকা ইউনিয়নের মেম্বার রেজাউল আলম বলেন, ‘যারা কাজ করেছেন তারা সবাই হতদরিদ্র। দিনমজুরি করেই তাদের সংসার চলে। আগে তারা সাতদিন পরপর টাকা পেতেন। এবার ৪০ দিনের কাজ শেষ হলেও টাকা পাননি।’
দহবন্দ ইউনিয়ন পরিষদের মেম্বার মাসুদ রানা বলেন, ‘প্রতিদিন শ্রমিকরা আমাদের বাড়িতে আসে তাদের মজুরির টাকার খবর জানতে। আমরাতো ঠিকভাবে জানি না তারা কবে টাকা পাবেন। শ্রমিকদের অনেকেই এই টাকার আশায় ধার-দেনা করে সংসার খরচ চালিয়েছেন।’
জানতে চাইলে সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মণ্ডল বলেন, ‘আমরা বিল করে অধিদপ্তরে পাঠাই। সেখান থেকে মন্ত্রণালয় হয়ে বাংলাদেশ ব্যাংক ইএফটিয়ের মাধ্যমে শ্রমিকদের মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানো হয়। তবে শুধু আমার উপজেলা নয়, গাইবান্ধার কোনো উপজেলার শ্রমিকরাই টাকা পাননি।’
ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুজ্জামান বলেন, ‘কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের বিল অধিদপ্তরে পাঠানো হয়েছে। আশা করছি খুব শিগগির শ্রমিকরা টাকা পাবেন।’
- রোনালদো কেন নায়ক থেকে ভিলেন
- অভিবাসী স্থানান্তরে যুক্তরাষ্ট্র-জামাইকার চুক্তি স্বাক্ষর
- প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি মজুদারের
- নোয়াখালি সোসাইটির উপদেষ্টা আমানতের ইন্তেকাল
- বাংলাদেশি স্পোর্টস কাউন্সিলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী?
- ২৬ জুন ডেমোক্র্যাটিক প্রাইমারি: বাংলাদেশিদের পরীক্ষা
- নাটকীয়তায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি স্বাক্ষর
- মেয়রের পদ থেকে মামদানিকে অপসারণের ষড়যন্ত্র
- নিউইয়র্কবাসীরা পাচ্ছেন ৬০০ ডলারের ট্যাক্স রিলিফ
- পিপিএল’র বিরুদ্ধে লাখো ডলার আত্মসাতের মামলা
- বিশ্বকাপে অঘটন ঘটতেই থাকবে।
- আমার দেখা ওয়ার্ড কাপ
- আজকাল ৯২৭
- ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা
- আবারও যুদ্ধ ও অবরোধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
- পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর
- এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
- এমপিরা ‘ঋণখেলাপি’ নন, ‘ঋণগ্রস্ত’—স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
- নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
- শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড
- পারমাণবিক অস্ত্র তৈরি করবে না ইরান, পাবে বিপুল বিনিয়োগ
- বিমানভর্তি অর্থ দিয়ে ইরানকে চুক্তিতে রাজি করিয়েছিলেন ওবামা
- ভারত জোর করে মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে, অভিযোগ এইচআরডব্লিউর
- মোদি শান্ত ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই:ট্রাম্প
- জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের
- ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে
- দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে কালিমার সম্মান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
