উপজেলা নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করার আহ্বান হানিফের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯
উপজেলা নির্বাচনে না আসাটা বিএনপির জন্য আত্মঘাতি হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এ সময় তিনি বিএনপিকে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান।
শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় নগরীর ডিআইটি চত্বরে প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভায় তিনি এ কথা বলেন। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল হানিফ এমপি।
মাহবুব উল হানিফ বলেন, ওনারা (বিএনপি) আসন্ন উপজেলা নির্বাচন বর্জন ঘোষণা করেছেন। নির্বাচনে অংশ না নেওয়া হবে বিএনপির জন্য চরম আত্মঘাতি সিদ্ধান্ত। নির্বাচনে অংশ না নেয়ার কোন বিকল্প নেই। জনগণের আস্থা অর্জন করতে উপজেলা নির্বাচনে অংশ নিন।
তিনি আরও বলেন, ‘আমরা যারা রাজনীতি করি তারা জানি যে, এই দেশের রাজনীতির দুইটি ধারা আছে। একটি শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করে এবং আরেকটি স্বাধীনতা বিরোধী, একাত্তরের শোষনকারিদের পক্ষে কথা বলে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, আগে মনে করতাম ২০ দলীয় জোটের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৃজনশীল রাজনীতি করতে চান। কিন্তু সম্প্রতি তার কিছু কথাবার্তায়, মিথ্যাচারে আমরা হতাশ হই। একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির চরমভাবে পরাজয় হয়েছে। আমরা যদি তাদের রাজনীতির ইতিহাস দেখি তাহলে দেখবো যে তারা দেশের জন্য জনগণের জন্য রাজনীতি করে নাই। বিএনপির সরকার থাকাকালীন এই দেশকে দূর্নীতির জন্য বিশ্বের মধ্যে এক নম্বর ছিলো।
প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের স্মৃতিচারণ করে তিনি বলেন, আশরাফুল ইসলাম স্বল্প ও মিষ্টিভাষী একজন ব্যক্তি ছিলেন। একজন আদর্শ ব্যক্তি বলতে যা বুঝায় তিনি তা ছিলেন। তিনি সৃজনশীল রাজনীতি করতেন। মানুষের মাঝে জনপ্রিয়তা পাওয়ার জন্য আমরা অনেকে অনেক কথা বলি। কিন্তু সৃজনশীল রাজনীতি ছিলো তাঁর বৈশিষ্ট্য।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-১ আসনের সাংসদ সারোয়ার জাহান বাদশা, জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরজু রহমান ভূইয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, জিএম আরমান, আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, জিএম আরাফাত, নাসিক ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান মতি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচন সহ স্থানীয় নির্বাচনগুলোতে অংশ নেবে না বিএনপি।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
