আলোচনায় পাঁচ রাজনীতিক সংলাপের নামে নাটকীয়তা
প্রকাশিত: ১০ জুন ২০২৩
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক ও ঢাকা
শেখ হাসিনার বর্তমান আমলের পুরোটাই নিষ্ক্রিয় ছিলেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু। হঠাৎ তিনি সংলাপের আহ্বান জানিয়ে আলোচিত হয়ে ওঠেন। আমু বলেন, ২০১৩ সালে জাতিসংঘের প্রতিনিধি অস্কার ফার্নান্দেস তারানকো আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মধ্যস্থতা করতে এসেছিলেন। এবারও জাতিসংঘ প্রতিনিধি পাঠালে তাঁর সামনে বসে বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে। এর পরের দিন ৭ জুন ভিন্ন সুরে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশে এমন কোনও পরিস্থিতি নেই যে, জাতিসংঘের মধ্যস্থতা লাগবে। সুর পাল্টান আমু নিজেও। ইউটার্ন নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কোনও মামার বাড়ি নয় যে, এখানে বিএনপিকে দাওয়াত খেতে আসতে হবে! আলোচনা নয়; বিএনপিকে ভোটের মাধ্যমে পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, সংবিধানে অধীনে নির্বাচন মেনে নিলে সংলাপের ব্যাপারে আওয়ামী লীগ ইতিবাচক। অপরদিকে, বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়াকে মুক্তি এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের নামে ৩৫ লাখ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা না হলে বরফ গলবে না।
বাংলাদেশের রাজনীতিতে আরও আলোচিত চারটি নাম হচ্ছে তোফায়েল আহমেদ, আনোয়ার হোসেন মঞ্জু, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। তাদের গতিবিধির ভিত্তিতে রাজনীতির পূর্বাভাস পাওয়া যায়। ইত্তেফাকের কর্ণধার ও জাতীয় পার্টির একাংশের নেতা আনোয়ার হোসেন মঞ্জু। মার্কিন বলয়ের এক ঘনিষ্ঠজন তিনি। তোফায়েল আহমেদ আওয়ামী লীগের জাঁদরেল নেতা। রাজনীতির নাড়িনক্ষত্র তাঁর মুঠোয়। ২০০৮ সালে ১/১১-এর পর থেকে এক রকম কোনঠাসা এই বর্ষিয়ান রাজনীতিক। রাজনীতির বর্তমান এই ডামাডোলে একেবারেই তিনি নীরব। জাসদের নেতা হিসেবে পরিচিত হলেও রাজনীতির মাঠে অনেক ঘটনার নায়ক হাসানুল হক ইনু। শেখ হাসিনার সরকারের গেল মেয়াদে তথ্যমন্ত্রী হিসেবে সরকারের মুখপাত্রের কাজ করলেও বর্তমান মেয়াদে ছিঁটকে পড়েছেন। নীরব রয়েছেন বেশ কিছুদিন ধরেই। তাঁর এই নীরবতাকে রাজনৈতিক বোদ্ধারা ভিন্ন চোখে দেখছেন। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর গোপন বৈঠক হয়েছে বলে ঢাকায় গুজব রয়েছে। তবে তারা কেউই এ ব্যাপারে মুখ খুলছেন না। ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেননের গতিবিধিও লক্ষ্য করার মতো। পর্যবেক্ষক মহল এদের সবারই সাম্প্রতিক তৎপরতাকে নিরীক্ষণ করছেন। বাংলাদেশের মানুষ রাজনীতির অন্দরের খেলাটি দেখার অপেক্ষায় রয়েছে।
এদিকে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে সরকারি দল আওয়ামী লীগে। এক ধরনের চাপের মধ্যে থাকার কথা স্বীকারও করছেন তারা। বক্তৃতা ও বিবৃতিতে তারা সমন্বয় রাখতে পারছেন না। আইনমন্ত্রী তো নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর পদত্যাগের কথা বলে বিপদেই পড়েছিলেন। সংবাদটি প্রচারিত হবার ২৯ মিনিটের মাথায় তা সংশোধন করে ব্যাখ্যা দেয়া হয়। বলা হয়, আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর পদত্যাগের কথা বোঝাতে চাননি।
ওয়াশিংটনের দিকে সতর্ক নজর: মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে বিশেষ নজর রাখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী বিএনপি। বাইডেন প্রশাসনের দ্বৈতনীতি সতর্ক বার্তা দিচ্ছে। পাকিস্তানে কঠিন পরিস্থিতি সত্ত্বেও যুক্তরাষ্ট্র কোনও মন্তব্য করছে না। সেখানে বিরোধী নেতা-কর্মীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চলছে। এসব বিষয়ে মার্কিন কর্মকর্তাদের প্রশ্ন করা হলে তারা বলছেন, তারা প্রকাশ্যে কোনও মন্তব্য করবেন না। ইসলামাবাদে তাদের বন্ধু-প্রতীম সরকারের সঙ্গে গোপনে তাদের মতামত জানাবেন। বাংলাদেশে সেই তুলনায় পরিস্থিতি এতটা খারাপ নয়। তবুও প্রকাশ্যে নানা মন্তব্য করছেন মার্কিন কর্মকর্তারা। ওয়াশিংটনের এই দ্বৈতনীতি কেন সেটাই প্রশ্ন। এভাবে বাইডেন প্রশাসন ভূ-রাজনীতি এবং কৌশলগত স্বার্থ কতটা হাসিল করতে পারবে? মার্কিন কর্মকর্তারা বলছেন, বিএনপি’র প্রতি তাদের কোনও পক্ষপাত নেই। তাদের ভিসানীতি আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। যুক্তরাষ্ট্র তবে কি চায়?
বাংলাদেশ কোন পথে: শেখ হাসিনার সরকার বাংলাদেশে ব্যাপক অবকাঠামো উন্নয়ন করেছে। বিশ^ব্যাংকের সঙ্গে চ্যালেঞ্জ করে পদ্মাসেতু নির্মাণ করেছে। মেট্রোরেল যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম টানেল হচ্ছে কর্ণফুলী নদীর নীচ দিয়ে। উন্নয়নের ফিরিস্তি অনেক লম্বা। কিন্তু এই সকল সাফল্য ম্লান হয়ে যাচ্ছে সুশাসনের অভাব, দুর্নীতি, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, মানবাধিকারের খারাপ রেকর্ড এবং গণতন্ত্রের চর্চায় দুর্বলতার কারণে। বাইডেন প্রশাসন এসব বিষয় নিয়ে খুব সোচ্চার। পাশাপাশি ভূ-রাজনীতি ও কৌশলগত কারণে ওয়াশিংটনের কাছে বাংলাদেশে গুরুত্ব বাড়ছে। সে কারণে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের এত মাথাব্যথা বলে আপাতত মনে হচ্ছে। সময়ের সাপেক্ষে হয়তো আরও বিষয় স্পষ্ট হবে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
