আরাভ খানকে ফেরানোর কৌশল খুঁজছে পুলিশ
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩
আজকাল ডেস্ক
দুবাইয়ে স্বর্ণের দোকান চালু করে আলোচনায় থাকা হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি আরাভ খানকে দুবাই থেকে দেশে ফেরানোর কৌশল খুঁজছে পুলিশ। দুবাই কর্তৃপক্ষ ওই আসামিকে আমিরাতে বাংলাদেশের দূতাবাসে হস্তান্তর করলে দ্রুত তাকে দেশে আনা সম্ভব হবে। বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া সময়সাপেক্ষ। কোন প্রক্রিয়ায় ওই আসামিকে দেশে ফেরানো সম্ভব হবে সে বিষয়ে কৌশল খুঁজছে পুলিশ। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তদন্ত সংস্থা ডিবির কর্মকর্তারা। সংশ্লিষ্ট পুলিশ সূত্রে এসব তথ্য মিলেছে।
সূত্র বলছে, আরাভ ভারতীয় পাসপোর্টধারী হিসেবে দুবাইয়ে পালিয়ে ছিলেন। কিন্তু বিষয়টি জানাজানির পর তার দুবাইয়ে ভারতীয় পাসপোর্টের কপিও সংগ্রহ করা হয়। আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন যে বাংলাদেশের নাগরিক, সে তথ্য-প্রমাণ তুলে ধরে ভারতের কাছে চিঠি দেওয়ারও প্রক্রিয়া শুরু হয়েছে। ঢাকায় ভারতের দূতাবাসে এই চিঠি পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।
ঢাকায় পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ও আরাভের বিরুদ্ধে থাকা হত্যা মামলার তদন্ত সংস্থা ডিবি সূত্র জানায়, বাংলাদেশ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল পলাতক আরাভের বিরুদ্ধে রেড নোটিশ গ্রহণ করার পরের দিন গত সোমবার রাতে তাকে সেফহোমে নেওয়া হয়। মূলত ওই আসামিকে নিজের ফ্ল্যাটেই নজরদারির মধ্যে রাখা হয়েছে। এক ধরনের আটকাবস্থায় থাকায় সেখান থেকে পালানোর সুযোগ নেই তার। বিষয়টি দুবাই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে না জানালেও দেশটির এনসিবি সদস্যদের সঙ্গে ঢাকার এনসিবি যোগাযোগ করে এমন তথ্য পেয়েছে। এখন দুবাই ও বাংলাদেশের মধ্যকার চুক্তি, নিয়ম-কানুনের আলোকে সবকিছু হবে।
সূত্র জানায়, দুবাই কর্তৃপক্ষ আরাভ খানকে বাংলাদেশের দূতাবাসে হস্তান্তর করলে তাকে শিগগির দেশে আনা সম্ভব হবে। তখন বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে বিমানে তুলে দিলে ঢাকা থেকে পুলিশ রিসিভ করতে পারবে। এই প্রক্রিয়া সহজ হলেও তা বাস্তবায়নের জন্য দুদেশের মধ্যে জোর কূটনৈতিক সম্পর্ক থাকতে হয় এবং ঘটনার পর কূটনৈতিক তৎপরতাও জোরালো করতে হয়। দুবাইয়ের সঙ্গে সেই সম্পর্ক বাংলাদেশের রয়েছে। দেশটির সঙ্গে বন্দি বিনিময় চুক্তি থাকলেও সেটি ফৌজদারি অপরাধে দ- পাওয়া অপরাধীর ক্ষেত্রে প্রয়োগ করা সহজ। আরাভ এখনো কোনো মামলায় দ- না পাওয়ায় ওই প্রক্রিয়ায় তাকে ফেরানো জটিল।
ঢাকার এনসিবি ও ডিবি সূত্র বলছে, দুবাই কর্তৃপক্ষ আরাভকে আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানালে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলে ঢাকার পুলিশ তাকে দুবাই থেকে ফিরিয়ে আনতে প্রস্তুতি নিয়ে রেখেছে। এরই মধ্যে ডিবি ও এনসিবির ৪ থেকে ৫ সদস্যের নাম দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তবে গতকাল বুধবার পর্যন্ত তাদের দুবাই যাওয়ার সরকারি আদেশ (জিও) হয়নি।
পুলিশের এক কর্মকর্তা বলেন, পুরো প্রক্রিয়াটিই জটিল এবং সময়সাপেক্ষ। কারণ, এখানে আনুষ্ঠানিক চিঠি চালাচালির বিষয় রয়েছে। এতে সময় প্রয়োজন। তা ছাড়া আরাভের ভারতীয় পাসপোর্ট থাকায় ভারতকেও এই বিষয়ে বোঝাতে হবে যে, সে বাংলাদেশের নাগরিক এবং মামলার আসামি। এখন দুদেশকে বুঝিয়ে তাদের ইতিবাচক সাড়া পাওয়ার পর কোন প্রক্রিয়ায় ওই আসামিকে ফেরানো যাবে, সে সিদ্ধান্ত নেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত সপ্তাহে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আরাভ জুয়েলার্সের উদ্বোধন করার পর ব্যাপক আলোচনা শুরু হয় জুয়েলার্সের মালিক আরাভ খানকে নিয়ে। ওই অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়া ও বিনোদন জগতের অনেক তারকাকে আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছিলেন আরাভ খান। তখনই তাকে পুলিশ সদস্য হত্যা মামলার আসামি বলে শনাক্ত করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। গোয়েন্দা পুলিশের তথ্যমতে, আরাভ খানের আসল নাম রবিউল ইসলাম। গোপালগঞ্জের কোটালীপাড়ায় তার বাড়ি। তিনি সোহাগ মোল্লা, হৃদয় শেখ, আপনÍএ রকম কয়েকটি নামে পরিচিত। ২০১৮ সালের ৭ জুলাই ঢাকায় পুলিশের পরিদর্শক মামুন এমরান খান খুন হন। সেই খুনের আসামি হয়ে দেশ ছেড়েছিলেন রবিউল। মামলা ও নথিপত্র সূত্রে জানা যায়, নারীদের টোপ হিসেবে ব্যবহার করে বিত্তশালীদের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া একটি চক্রের কবলে পড়েন পরিদর্শক মামুন এমরান। এরপর তাকে ধরে নিয়ে হত্যার পর পেট্রোল ঢেলে লাশ পুড়িয়ে গাজীপুরের জঙ্গলে ফেলে দেয় হত্যাকারীরা।
এদিকে আরাভ খান ওরফে রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি। বৃহস্পতিবার রাতে ইন্টারপোল ওয়েবসাইটের রেড নোটিশের তালিকায় তার নাম পাওয়া গেছে। এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছিলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়ার যুবক রবিউল ইসলাম নিজের নাম, জাতীয়তা পরিবর্তন করে জোগাড় করেন ভারতীয় পাসপোর্ট। এ পাসপোর্টেই পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের দুবাই। দুবাই পাড়ি জমিয়ে প্রবাসী বাংলাদেশিদের কাছে তিনি হয়ে ওঠেন ‘আলাদিনের চেরাগ’।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
