‘টিম ডায়মন্ডস’কে গ্লোবাল এনআরবি চেম্বারের সংবর্ধনা
২০২২ সালে নাসা স্পেস এপস চ্যালেঞ্জ বিজয়ী বাংলাদেশের ‘টিম ডায়মন্ডস’কে সংবর্ধনা দিয়েছে গ্লোবাল এনআরবি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ৩ জুন সোমবার নিউইয়র্কের নবান্ন পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল মো. নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন এনআরবি ওয়ার্ল্ড-এর সদস্য ও এমআইটি স্পেস সিস্টেম ল্যাবরেটরি বিজ্ঞানী মিজানুল হক চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল এনআরবি চেম্বারের প্রেসিডেন্ট শাহনেওয়াজ, পরিচালক এনামুল হক এনাম, কমিউনিটি সংগঠক আনিসুল কবির জাসির সহ অন্যরা উপস্থিত ছিলেন।
১০:৩৫ এএম, ৮ জুন ২০২৪ শনিবার
ফুলকলি ফাউন্ডেশনের বাংলাদেশ ফেস্টিভাল ২২ জুন
ফুলকলি ফাউন্ডেশন ইউএসএ ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্র্যাব) এর আয়োজনে আগামী ২২ জুন নিউইয়র্কে হতে যাচ্ছে বাংলাদেশ ফেস্টিভাল। এতে সহযোগিতা করছে গোল্ডেন এজ হোম কেয়ার। জ্যামাইকায় মেরি লুই একাডেমি মিলনায়তনে বিকাল ৩টা থেকে রাত ১১টা অবধি চলবে উৎসব।
১০:৩৩ এএম, ৮ জুন ২০২৪ শনিবার
জ্যাকসন হাইটস কিংস একাদশের প্রীতি সম্মিলনী
জ্যাকসন হাইটস কিংস একাদশ ক্রিকেট ক্লাবের এক প্রীতি সম্মিলনীতে বক্তারা সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেছেন, খোলা মাঠ মানুষের মনের প্রান্তরকে উন্মুক্ত করার প্রেরণা জোগায়।
গত বুধবার সন্ধায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত এই প্রীতি সম্মিলনীতে কিংস একাদশ টিমের সদস্য, পৃষ্ঠপোষক, ব্যাবসায়ী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। তারা তাদেও বক্তব্যে বলেন, তরুণ সমাজকে আলোর পথে আনতে ক্রীড়া-শিল্প-সাহিত্যের চর্চার কোন বিকল্প নাই।
১০:৩২ এএম, ৮ জুন ২০২৪ শনিবার
ম্যানহাটানে গাড়িতে টোল আদায়ের সিদ্ধান্ত স্থগিত
ম্যানহাটানে গাড়ির ওপর টোল আদায়ের সিদ্ধান্ত স্থগিত করলেন গর্ভনর ক্যাথি হোকুল। আগামী ৩০ জুন থেকে মিড টাউন ম্যানহাটন থেকে ব্যাটারি পার্ক পর্যন্ত প্রবেশকারি গাড়িগুলার ওপর ১৫ ডলার করে কনজেশন প্রাইজ (টোল) আদায়ের সিদ্ধান্ত ছিল। যার উপর ভিত্তি করে মেট্রাপলিটন ট্রানজিট অথরিটি ১৫ বিলিয়ন ডলারের উন্নয়ন প্রকল্পও হাতে নিয়েছিল। গত বুধবার হঠাৎ করেই নিউইয়র্ক স্টেট গর্ভনর ক্যাথি হোকুল এক ভিডিও বার্তায় এই টোল আদায় স্থগিতের ঘোষণা দেন।
১০:৩১ এএম, ৮ জুন ২০২৪ শনিবার
দুই বাংলাদেশি ট্রাফিক পুলিশের ওপর হামলা
ম্যানহাটানে ডিউটিরত এনওয়াইপিডির ট্রাফিক বিভাগের দুই সদস্য দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। সিটি মেয়র অ্যারিক অ্যাডামস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি ঘোষণা করেছেন।
১০:২৯ এএম, ৮ জুন ২০২৪ শনিবার
বাংলাদেশ সোসাইটির নির্বাচনী মহড়া
পাঁচ মাস আগে থেকেই জমে উঠছে এবারের বাংলাদেশ সোসাইটির নির্বাচন। অক্টোবরে নির্বাচন হওয়ার কথা। গঠিত হয়েছে নির্বাচন কমিশন। কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট জামাল আহমেদ জনি। এখন থেকেই লক্ষ্য করা যাচ্ছে প্রার্থী ও সর্মথকদের নির্বাচনী মহড়া। সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতি দেখা যাচ্ছে বাংলাদেশি কমিউনিটি প্রধান এলাকাগুলোতে। জ্যাকসন হাইটস, জ্যামাইকা, পার্কচেষ্টার কিংবা ব্রুকলিনের চার্চ ম্যকডোনাল্ডসে চায়ের কাপে ঝড় উঠতে শুরু করেছে। প্রার্থী ও তাদের সর্মথকদের হাতে সোসাইটির সদস্য ফরম। কমিউনিটির লোকজনদের অনুরোধ করা হচ্ছে তা পূরণ করে ভোটার হওয়ার জন্য। আগামী ৩০ জুন সদস্য ফরম পূরণ কিংবা ভোটার হবার শেষ দিন। ধারণা করা হচ্ছে এবার ভোটার সংখ্যা ৪০ হাজারের মতো হবে।
১০:২৯ এএম, ৮ জুন ২০২৪ শনিবার
যুক্তরাষ্ট্রে ঈদ ১৬ জুন
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী রোববার (১৬ জুন) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় ইনসাইট দ্য হারামাইনের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।
১০:২৭ এএম, ৮ জুন ২০২৪ শনিবার
নিউইয়র্ক মাতালো সোলসের কনসার্ট
নিউইয়র্ক মাতিয়ে গেল বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সোলস। সোলসের প্রাণপুরুষ পার্থ বড়–য়া গান ধরলেই দর্শকরা গেয়ে উঠেছেন প্রিয় গানগুলো। যেন সোলসের গানগুলো দর্শকদের হৃদয় জুড়ে রয়েছে।
১০:০৪ এএম, ৮ জুন ২০২৪ শনিবার
আজিজের অসত্য বক্তব্যে বিরূপ প্রতিক্রিয়া
গত মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে ‘ইউর ড্রিম হোম কেয়ার’-এর মালিক মোহাম্মদ আজিজের দেয়া বক্তব্য কমিউনিটিতে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিভিন্ন বিষয় নিয়ে তার স্ববিরোধী বক্তব্যে ওয়াকেবহাল মহল বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।
১০:০২ এএম, ৮ জুন ২০২৪ শনিবার
ঢাকা ছাড়ছেন আলোচিত মার্কিন রাষ্ট্রদূত হাস
জুলাই মাসে ঢাকা ছেড়ে যাচ্ছেন আলোচিত মার্কিন কূটনীতিক পিটার হাস। তিনি যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে কূটনীতিক পেশা থেকেও ইস্তফা দেবেন বলে জানা গেছে। তিনি একটি বেসরকারি কোম্পানীতে যোগ দিতে পারেন।
০৯:৫৭ এএম, ৮ জুন ২০২৪ শনিবার
মোদির জয় মোদির হার
ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির দল বিজেপি বেশি আসনে জয়ী হলেও কাঙ্খিত জয় পায়নি। এবারের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতাও হারিয়েছে তারা। যদিও বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটÑএনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স) সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে। ফলে টানা তৃতীয় বারের মতো শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।
০৯:৫৬ এএম, ৮ জুন ২০২৪ শনিবার
দেশান্তরী বেনজীর
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদের অকল্পনীয় নজির স্থাপনের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ডাকে সাড়া দেননি তিনি। বৃহস্পতিবার তাকে হাজির হয়ে প্রশ্নের মুখোমুখি হতে তলব করেছিল দুদক। কিন্তু তিনি হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে ১৫ দিন সময় চেয়েছেন। দু
০৯:৫৪ এএম, ৮ জুন ২০২৪ শনিবার
পাকিস্তানকে হারালো যুক্তরাষ্ট্র
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে দিল আমেরিকা। টান টান উত্তেজনার ম্যাচে সুপার ওভারে জয় ছিনিয়ে নিল টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম আয়োজকেরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে বিপর্যয় পাকিস্তানের। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও বাবর আজমের দল করে ৭ উইকেটে ১৫৯ রান। টস জিতে ফিল্ডিং নেন আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক পটেল। জবাবে আমেরিকাও করে ৩ উইকেট ১৫৯ রান। খেলার নিষ্পত্তি হল সুপার ওভারে। তাতেও এঁটে উঠতে পারলেন না বাবরেরা।
০৯:৫২ এএম, ৮ জুন ২০২৪ শনিবার
তদন্ত ফাইল গায়েব
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে কয়েক মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে একটি প্রভাবশালী চক্র। আত্মসাৎ করেছে দূতাবাসের এক লাখ ৭৬ হাজার ডলারের ইমার্জেন্সি ফান্ড। এছাড়া দূতাবাসের অ্যাকাউন্ট থেকে কৌশলে সরানো হয়েছে আরও প্রায় সোয়া তিন লাখ ডলার। সেই চুরির প্রাথমিক তথ্য-প্রমাণ পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
০৯:৫১ এএম, ৮ জুন ২০২৪ শনিবার
শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে আজ বাংলাদেশের বিশ্বকাপ শুরু
নড়বড়ে ব্যাটিং লাইনআপ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ (শুক্রবার) টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে নাজমুল হোসেন শান্তদের। যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ‘ডি’ গ্রুপের ম্যাচটি। এ ম্যাচ জিতে এবারের বিশ্বকাপ শুরু করতে মরিয়া বাংলাদেশ।
০৯:৪৯ এএম, ৮ জুন ২০২৪ শনিবার
প্রায় বিনাভাড়ায় দুই লাখ আবাসন!
নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি ১৫ বছর পর আবার বাড়ি ভাড়ার জন্য সেকশন ৮ আবেদন গ্রহণ করছে। সিটির নিম্ন আয়ের মানুষদের জন্য নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির এটি একটি কল্যাণমূলক পদক্ষেপ। আবেদন সম্পূর্ণ বিনা খরচে করা যাবে। কোন ফি নেই।
০৯:৪৬ এএম, ৮ জুন ২০২৪ শনিবার
সাপ্তাহিক আজকাল সংখ্যা ৮২১
সমসাময়িক বিষয়ে বিভিন্ন লেখকদের কলাম, সাহিত্য, স্বাস্থ্য, ধর্ম, খেলা ও বিনোদনের পাতা নিয়ে প্রকাশিত হয়েছে আজকাল এর এবারেব সংখ্যা পিডিএফ কপি পড়ুন- Weekly Ajkal Issue-821। অনলাইনে পেতে ব্রাউজ করুন : www.ajkalusa.com
০৯:৪৪ এএম, ৮ জুন ২০২৪ শনিবার
ইউক্রেনের আকাশে ফরাসি যুদ্ধবিমান দেখার প্রত্যাশা জেলেনস্কির
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামরিক সহযোগিতার জন্য ফ্রান্সকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, শিগগিরই ইউক্রেনীয় আকাশে ফরাসি যুদ্ধবিমান দেখার প্রত্যাশা রয়েছে তারা।
০৭:২২ পিএম, ৭ জুন ২০২৪ শুক্রবার
জাতিসংঘের ৯ কর্মীকে আটকের দাবি হুথিদের
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জাতিসংঘের বিভিন্ন সংস্থার অন্তত ৯ কর্মীকে আটক করেছে। শুক্রবার (৭ জুন) হুথিদের পরিচালিত কর্তৃপক্ষ এই দাবি করেছে। তবে কেন তাদের আটক করা হয়েছে তা সম্পর্কে গোষ্ঠীটি কিছু জানায়নি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
০৭:২০ পিএম, ৭ জুন ২০২৪ শুক্রবার
নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে কৃষকরাও দায়ী: বাণিজ্য প্রতিমন্ত্রী
বাজারে নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে কৃষকরাও দায়ী বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, আপনারা জানেন, এখন কৃষকরাও অনেক স্মার্ট। দেশে ধানের উৎপাদন বাড়লে কৃষকরা ধান বিক্রি করে তেল কিনে, সবজি কিনে। সবজি আর তেল কেনার জন্য দেখা গেলো ধান বেশি করে বিক্রি করছেন। এতে করে চালের দাম বেড়ে যাচ্ছে।
০৭:১৯ পিএম, ৭ জুন ২০২৪ শুক্রবার
আকাঙ্ক্ষা বেশি পদক্ষেপ কম, চ্যালেঞ্জ অপর্যাপ্ত ও দুর্বল: সিপিডি
চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তাবিত বাজেট ব্যবস্থাও অপর্যাপ্ত ও দুর্বল। সংকটকালে একটি সাধারণ বাজেট দেওয়া হয়েছে। প্রবৃদ্ধির দিকে নজর না রেখে সংকট মোকাবিলা করাই প্রয়োজন ছিল। এই বাজেট দিয়ে সংকট মোকাবিলা করা সম্ভব নয়।
০৭:১৮ পিএম, ৭ জুন ২০২৪ শুক্রবার
যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা শুরু
গত সপ্তাহে পশ্চিমা অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি পাওয়ার সুবিধা ভোগ করতে শুরু করেছে ইউক্রেন। যুদ্ধ শুরু হওয়ার পর, প্রথমবারের মতো রাশিয়ার দুটি ল্যানসেট ও অরলান ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক।
০৭:১৫ পিএম, ৭ জুন ২০২৪ শুক্রবার
কিয়েভে নতুন করে ২২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিবে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রশাসন নতুন করে ইউক্রেন সরকারকে প্রায় ২২ কোটি ৫০ লাখ ডলার মূল্যের সামরিক সহায়তা প্যাকেজ পাঠাতে পারে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ কথা জানিয়েছে।
০৭:১৪ পিএম, ৭ জুন ২০২৪ শুক্রবার
নিউইয়র্ক ফিল্ম ফ্যাস্টিভ্যালে পুরস্কার জিতল পদাতিক
ভারতের খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জির পরিচালনায় চঞ্চল চৌধুরী প্রথমবার একটি সিনেমায় অভিনয় করেছেন। 'পদাতিক' নামের এই সিনেমাটি মুক্তির আগেই নিউইয়র্ক থেকে একটি পুরস্কার অর্জন করেছে। নিউইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে 'সেরা স্ক্রিনপ্লে' পুরস্কার জিতেছে ছবিটি।
০৭:১২ পিএম, ৭ জুন ২০২৪ শুক্রবার
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩






















