ইউক্রেনের আকাশে ফরাসি যুদ্ধবিমান দেখার প্রত্যাশা জেলেনস্কির
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৭ জুন ২০২৪
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামরিক সহযোগিতার জন্য ফ্রান্সকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, শিগগিরই ইউক্রেনীয় আকাশে ফরাসি যুদ্ধবিমান দেখার প্রত্যাশা রয়েছে তারা। এর একদিন আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন, ইউক্রেনকে মিরেজ ২০০০ যুদ্ধবিমান সরবরাহ করবে প্যারিস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতা সরবরাহে অনেক দেরি করছে বলে অভিযোগ করে আসছিলেন জেলেনস্কি। রাশিয়ার হামলা প্রতিহত ও যুদ্ধে জয়ী হতে সহযোগিতা করবে এমন অস্ত্রগুলো না পাওয়ায় অসন্তুষ্ট ছিলেন তিনি।
ডি-ডে এর ৮০তম বার্ষিকী উপলক্ষে নরমান্ডিতে আয়োজিত অনুষ্ঠানে আকাশে ওড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যুদ্ধবিমানের কথা ইঙ্গিত করে জেলেনস্কি বলেছেন, নরমান্ডির আকাশে যেসব যুদ্ধবিমান দেখা যাবে সেগুলোর কয়েকটি একদিন ইউক্রেনে আকাশেও ওড়বে, এই বিষয়ে আমি নিশ্চিত।
বৃহস্পতিবার ডি-ডে’র আয়োজনে অংশ নিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ইউক্রেনীয় পাইলটদের অধীনে আপনাদের (ফ্রান্স) যুদ্ধবিমান প্রমাণ করবে ইউরোপ শক্তিশালী, যারা ইউরোপকে হুমকি দেওয়ার সাহস করে তাদের চেয়ে শক্তিশালী।
তিনি আরও বলেছেন, ৮০ বছর আগের আমরা এখনও আমাদের ঐক্যের শক্তি, আমাদের জোটের শক্তি এবং পারস্পরিক আদর্শের শক্তি প্রমাণ করতে পারি ।
একই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের পাশে থাকা এবং রুশ অত্যাচারের কাছে আত্মসমর্পণ না করার আহ্বান জানিয়েছেন।
ডি-ডে’র সঙ্গে ইউক্রেনকে সহযোগিতার কথা যুক্ত করেছেন ম্যাক্রোঁও। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থন দুর্বল হবে না। ফ্রান্স কতটি মিরেজ যুদ্ধবিমান সরবরাহ করবে তা নির্দিষ্ট করে বলেননি তিনি। কিংবা কবে ও কেমন আর্থিক শর্তে এগুলো সরবরাহ করা হবে তাও জানাননি। তবে তিনি বলেছেন, চলতি বছরের গ্রীষ্মে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দেবে ফ্রান্স।
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
