দেশান্তরী বেনজীর
ঢাকা অফিস
প্রকাশিত: ৮ জুন ২০২৪
সম্পদের পাহাড় গড়ার অকল্পনীয় নজির
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদের অকল্পনীয় নজির স্থাপনের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত মামলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ডাকে সাড়া দেননি তিনি। বৃহস্পতিবার তাকে হাজির হয়ে প্রশ্নের মুখোমুখি হতে তলব করেছিল দুদক। কিন্তু তিনি হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে ১৫ দিন সময় চেয়েছেন। দুদকের আইনে তদন্ত কর্মকর্তা ১৫ দিন পর্যন্ত সময় বাড়াতে পারেন। তারপরও যদি তিনি হাজির না হন তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার কোনও বক্তব্য নেই বলে ধরে নেয়া হয়। ইতোমধ্যে ৪ মে তিনি দেশান্তরী হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদকে নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলছে নানা আলোচনা-সমালোচনা। এরই মধ্যে তার সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বেশ কিছু সম্পত্তি জব্দও করা হয়েছে।
এদিকে যাকে নিয়ে নানা মহলে তোলপাড় চলছে, সেই বেনজীরের খোঁজ মিলছে না কোথাও। এমনকি দুদক কয়েক দফা হাজির হতে বললেও হদিস মেলেনি তার। দেশের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, গোপনে দেশ ছেড়েছেন সাবেক এই পুলিশ প্রধান। কিন্তু তিনি কোথায় আছেন, আর কিভাবেই বা দেশ ছেড়েছেনÑ এসব প্রশ্নের কোনো জবাব মিলছে না। তিনি আসলেই দেশ ছেড়ে চলে গেছেন কি-না, গেলে কোথায় গেছেন বা তার বর্তমান অবস্থান সম্পর্কে কেউ খোলাসা করে কিছু বলছে না।
প্রশ্ন হচ্ছেÑ যখন তার অবৈধ সম্পদের বিরুদ্ধে তদন্ত চলছে, তখন কি তিনি দেশ ছাড়তে পারেন? সরকার কেনই বা তার অবস্থানের বিষয়ে পরিষ্কার কোনো তথ্য জানাতে পারছে না! দেশের গণমাধ্যমে যে সব খবর প্রকাশিত হচ্ছে, তাতে অনেকেই দাবি করেন, গত ৪ মে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক এই পুলিশ কর্মকর্তা। একই সঙ্গে দেশ ছেড়েছেন তার স্ত্রী ও তিন কন্যা।
কোনো কোনো গণমাধ্যমের খবর বলছে, বেনজীর আহমেদ সিঙ্গাপুরে আছেন। কেউ বলছে, তার বর্তমান অবস্থান দুবাইয়ে। সর্বশেষ মঙ্গলবার একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তুরস্কে নিজের কেনা বাড়িতে আছেন সাবেক এই পুলিশ মহাপরিদর্শক।
গণমাধ্যমগুলোর কোনো কোনোটি আবার বলছে, দেশেই আছেন বেনজীর আহমেদ। এত সব খবরের ভিড়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েই গেছে তার অবস্থান নিয়ে।
এমন অবস্থায় বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, সাবেক আইজিপির সিঙ্গাপুরে যাওয়ার কথা তিনি নিজেও শুনেছেন। তবে সেটি নিশ্চিত করে বলতে পারেন না তিনি।
স্বরাষ্টমন্ত্রী বলেন, ‘আমি এখনও সুনিশ্চিত নই যে, তিনি আসলে কোথায় আছেন। আমি শুনছি তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন। আমার আশা, তিনি হয়তো ফিরে আসবেন। তিনি এসে নিশ্চয়ই তার বিরুদ্ধে যে সব অপবাদ আছে, সেগুলো ফেস করবেন। অন্যদিকে বেনজীরের আইনজীবী শাহ মঞ্জুরুল হক জানিয়েছেন, এখন এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
