আজিজের অসত্য বক্তব্যে বিরূপ প্রতিক্রিয়া
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ৮ জুন ২০২৪
আজকাল-এর বিরুদ্ধে বিষোদ্গারই লক্ষ্য
গত মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে ‘ইউর ড্রিম হোম কেয়ার’-এর মালিক মোহাম্মদ আজিজের দেয়া বক্তব্য কমিউনিটিতে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিভিন্ন বিষয় নিয়ে তার স্ববিরোধী বক্তব্যে ওয়াকেবহাল মহল বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এমন একজন বলেছেন, মোহাম্মদ আজিজের এই সংবাদ সম্মেলনের একমাত্র লক্ষ্য ছিল নিউইয়র্কের জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক আজকাল-এর বিরুদ্ধে বিষোদগার এবং নিজের অপকর্ম ঢাকতে অসত্য বক্তব্য উপস্থাপন করা। তার বক্তব্যকে চরম তথ্য বিকৃতি এবং মানহানিকর বলে অভিহিত করেছেন কমিউনিটির সংশ্লিষ্ট মহল। তাদের মতে মোহাম্মদ আজিজের বক্তব্যের কোন বিশ্বাসযোগ্যতা নেই।
উল্লেখ্য, মোহাম্মদ আজিজের ‘ইউর ড্রিম হোম কেয়ার’ প্রতিষ্ঠানটির ওপর আদালতের কারণ দর্শানোর নোটিশ জারি নিয়ে ‘আজকাল’-এ একটি তথ্যভিত্তিক খবর প্রকাশিত হয়। এই খবরটিই তার গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ায়। অথচ সংবাদ সম্মেলনে মোহাম্মদ আজিজ এ খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। তিনি স্পষ্টতই বলেছেন, ‘আমার প্রতিষ্ঠানকে কারণ দর্শনোর নোটিশ দেয়া হয়েছে। তার নিষ্পত্তিও হয়েছে।’ খবরটির সত্যতা স্বীকার করে নিয়েও কেন তিনি একই সঙ্গে আবার খবরটিকে মিথ্যা হিসেবে অভিহিত করে আজকাল-এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তা কারো বোধগম্য নয়। অভিজ্ঞ মহল একে তার স্ববিরোধিতা বলেই মনে করছেন।
উল্লেখ্য, আজকাল-এ প্রকাশিত খবরটি তথ্য-প্রমাণের ভিত্তিতে তৈরি করা। এ সম্পর্কিত ডকুমেন্টও ‘আজকাল’ কর্তৃপক্ষের হাতে রয়েছে। তিনি নিষ্পত্তি হয়ে যাওয়ার যে দাবী করেছেন তার সপক্ষে কোন ডকুমেন্ট সাংবাদিকদের দেখাতে পারেননি। সাংবাদিকদের দাবীর মুখে তিনি বারবারই বলেছেন, ডকুমেন্ট্ পরে দেখাবেন। নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা তিনি বলেছেন, কিন্তু নিষ্পত্তির বিষয়টি যে পুরোপুরিভাবেই আদালতের এখতিয়ারভুক্ত এ সত্য তো সবারই জানা।
মোহাম্মদ আজিজের বক্তব্যের আরো একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে। প্রকাশিত খবরটিকে তিনি অপপ্রচার বলছেন। তাই যদি হবে তবে তিনি এ ব্যাপারে আজকাল-এ কোন প্রতিবাদ পাঠাননি কেন? তিনি এ ব্যাপারে আজকালকে উকিলের নোটিশ পাঠিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। কিন্তু এ ধরনের কোন নোটিশ আজকাল-এর হস্তগত হয়নি।
মোহাম্মদ আজিজের আরো মিথ্যাচার নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি বলেছেন, ‘শাহ নেওয়াজ সাহেব মিসবাহ আবদীনকে দিয়ে মামলা করিয়েছেন।’
প্রশ্ন উঠেছে, একটি পত্রিকা কেন ব্যবসায়ী মিসবাহ আবদীনকে দিয়ে মামলা করাতে যাবে? তাদের হোম কেয়ার প্রতিষ্ঠানে লেনদেনে অসততার কারণে মোহাম্মদ আজিজকে ৭ লাখ ৬০ হাজার ডলার পরিশোধ করতে হয়েছে বলে সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করেছেন। তা হলে মামলার বিষয়টি তাদের ব্যবসা কেন্দ্রিক লেনদেন এবং তাদের নিজস্ব বিষয়। ‘আজকাল’ মামলার তথ্য নিয়ে সংবাদ প্রকাশ করেছে মাত্র। প্রকাশিত সংবাদটি সত্য বলে মোহাম্মদ আজিজ স্বীকারও করেছেন। বাংলাদেশ সোসাইটি নিয়ে আজকালের সম্পাদক কোথাও কোন কথা বলেননি। তারপরও সংবাদ সম্মেলনে মোহাম্মদ আজিজ মিথ্যাচারের আশ্রয় নিয়ে মিডিয়াকে ভয়ভীতি প্রদর্শন করায় সংশ্লিষ্ট মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘুষ মামলায় অভিযুক্ত আজিজ
ব্রুকলিনের একজন সিটি কাউন্সিলওম্যানকে ৫ হাজার ডলার ক্যাশ ঘুষ দেবার চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন মোহাম্মদ আজিজ। ম্যানহাটান ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের তদন্তে এর প্রমাণ পাওয়া গেছে। ডিপার্টমেন্ট অব হাউজিং প্রিজারভেশন এন্ড ডেভলপমেন্ট থেকে সুবিধা পেতে বাংলাদেশি বংশোদ্ভুত কন্ট্রাক্টর মোহাম্মদ আজিজ ২০১২ সালের ১১ ডিসেম্বর ব্রুকলিনের একজন কাউন্সিলওম্যানকে এই ঘুষ দিতে যান বলে তদন্তে উল্লেখ করা হয়। আদালতের রেকর্ডে দেখা যায়, তাকে কারাগারে না পাঠালেও ১ হাজার ডলার জরিমানা করা হয়।
ক্রিমিনাল কমপ্লেইন মোতাবেক, লোয়ার ম্যানহাটনের মেইডেন লেনের সাউথ স্ট্রিট কর্ণারে ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে অভিযোগ রেকর্ড করা হয়। তখন রেকর্ডে মোহাম্মদ আজিজের বয়স উল্লেখ করা হয়েছে ৫৫।
সিটির বড় বড় ভবনের কাজ পাবার জন্য ইলেকটেড অফিসিয়ালদের নির্বাচনের সময় ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে মোহাম্মদ আজিজের ফার্ম ‘ডিলাইট কনস্ট্রাকশনে’র বিরুদ্ধে। বিভিন্ন রেকর্ডে দেখা যায় ইলেকশন ক্যাম্পেইনের সময় বড় অংকের নগদ অর্থ এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে।
এসব ঘটনা সামনে চলে আসে মোহাম্মদ আজিজ কর্তৃক নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা দায়ের করার সময়।
- বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র পিকনিক উদযাপন কমিটি
- রাসেল সভাপতি ও তপন সম্পাদক পদে বিজয়ী
- একমন্ত্রী যেতেই আরও দুই মন্ত্রী নিউইয়র্কে
- যুক্তরাষ্ট যুবলীগের সভাপতি সেবুল সভাপতি ও সম্পাদক মিজান
- ‘হিন্দুদের সাথে বৈষম্যের করছেন শেখ হাসিনা’
- প্রবাসী কার্ড চালু করা হবে
- চীন-ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ
- কমিউনিটির ভালবাসায় অভিষিক্ত শাহ নেওয়াজ
- আজকাল ৯২২
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ: সিদ্দিকুর রহমান
- রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং
- ঘরের মাঠে পাকিস্তানকে উড়িয়ে টাইগারদের ইতিহাস
- হাম ওয়ার্ডে ধুঁকছে শিশু বাড়ছে মৃত্যু, আহাজারি
- ৫৮ ঘণ্টা চুমুর রেকর্ড, ভাঙল সেই দম্পতির সংসার
- পড়ে থাকা আম কুড়ালে ৫ লাখ টাকা জরিমানা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
