আকাঙ্ক্ষা বেশি পদক্ষেপ কম, চ্যালেঞ্জ অপর্যাপ্ত ও দুর্বল: সিপিডি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৭ জুন ২০২৪
চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তাবিত বাজেট ব্যবস্থাও অপর্যাপ্ত ও দুর্বল। সংকটকালে একটি সাধারণ বাজেট দেওয়া হয়েছে। প্রবৃদ্ধির দিকে নজর না রেখে সংকট মোকাবিলা করাই প্রয়োজন ছিল। এই বাজেট দিয়ে সংকট মোকাবিলা করা সম্ভব নয়।
শুক্রবার (৭ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত সংবাদ সম্মেলনে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক বিভিন্ন বিষয় তুলে ধরেন।
ড. ফাহমিদা খাতুন বলেন, দেশের অর্থনীতির এত সমস্যার মধ্যে তিনটি বিষয় এই বাজেটে গুরুত্ব দেওয়া দরকার ছিল। তার মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনা, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং এবং বিভিন্ন ধরনের কর সুবিধা দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া। সেখানে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু এটা পর্যাপ্ত নয়।
সিপিডির নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে যে মুদ্রানীতি নেওয়া হয়েছে, সেটার মাধ্যমে এককভাবে মূল্যস্ফীতির চাপ মোকাবিলা করা যাবে না। এর সঙ্গে সহযোগী রাজস্ব পদক্ষেপ যদি না নেওয়া হয়, তাহলে তা কমানো সহজ হবে না।
প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা উচ্চাকাঙ্ক্ষী মন্তব্য করে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে কিছু লক্ষ্যমাত্রা দেওয়া আছে কিন্তু কীভাবে সেটা করা হবে, তার বিস্তারিত কিছু বলা নেই। আমাদের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা আনার ক্ষেত্রে কোনও দিকনির্দেশনা নেই। বরং আমরা দেখেছি সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকের ক্ষেত্রে উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে।
আসন্ন অর্থবছরের বাজেট ‘নতুন সরকারের পুরনো বাজেট’ মন্তব্য করে সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, নতুন অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে বাজেট নিয়ে যে রকম মুনশিয়ানা দেখতে চেয়েছিলাম, তারা সেটা দেখাতে পারেননি। যে কারণে এটা একদিক থেকে জনগণের জন্য দুর্ভাগ্যের কারণ। এই সময়কালে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাটি গুরুত্বের সঙ্গে দেখার বিষয়। এটি দেখার ক্ষেত্রে যেভাবে আর্থিক সংকোচন দরকার, সেটা যতটা না সাধারণ মানুষের ওপর চাপানো হচ্ছে, ততটা সরকারি ব্যয়ে দেখছি না। সেখানে আমাদের প্রশ্ন হচ্ছে সরকারের ব্যয় সংকোচনটা কবে হবে।
তিনি আরও বলেন, একদিকে জনগণের ওপর সংকোচনের চাপ এবং সরকারের সম্প্রসারণ বলছি না, কিছু সীমিতভাবে ব্যয়, এটি কখনোই আসলে অর্থনীতিকে মূলধারায় ফিরিয়ে নিয়ে আসার জন্য যথেষ্ট হবে না। বরং আমাদের অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আসার সময়কাল আরও পিছিয়ে যাচ্ছে।
খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি নিয়ে মোস্তাফিজ রহমান বলেন, এই বাজেটে সাধারণ মানুষের জন্য খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি একটা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। জনসাধারণ যেসসব পণ্য কেনেন, তার অনেকগুলোর ওপর ভ্যাট আরোপ করা হয়েছে। অনেক নতুন পণ্যে ভ্যাট আরোপ হয়েছে উৎপাদন পর্যায়ে যেটা মানুষের ওপর গিয়ে পড়বে। যে সেবা সাধারণ মানুষ নেন, তার ওপর ভ্যাট আরোপ করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানির মূল্যবৃদ্ধি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি। যেটা ঘোষিত হয়েছে বছরে চারবার করে বাড়বে। এর সব যদি যুক্ত হয় এগুলো খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির অংশ। সুতরাং সেদিক থেকে আমাদের কাছে মনে হয় যে, নতুন যে টার্গেট করছে সরকার মূল্যস্ফীতি ৮ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৬ শতাংশ করবেন। এটা কমানো তো দূরে থাক বরং মূল্যস্ফীতিকে উসকে দিতে পারে।
মোস্তাফিজ রহমান বলেন, খাদ্যের মূল্যস্ফীতি কমানোর জন্য যে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, সেটা প্রকারান্তরে আমদানি পর্যায়ে আমদানিকারকদের পকেটে যাবে। এটি সাধারণ ভোক্তা পর্যায়ে পৌঁছায় না। শুল্ক ছাড় দিয়ে তেল, আটা ও চালের ক্ষেত্রে করা হয়েছে। এর ফলে খুব বেশি সুফল আসবে বলে মনে হয় না খাদ্য মূল্যস্ফীতির জায়গা থেকে।
কালো টাকা সাদা করার প্রসঙ্গে তিনি বলেন, ১৫ শতাংশ করের মাধ্যমে কালো টাকা সাদা করাটা অসৎকে উৎসাহিত ও সৎ করদাতাকে তিরস্কার করা হচ্ছে। এগুলো একধরনের প্রণোদনামূলক ব্যবস্থা। সরকারের কাছে এই মুহূর্তে এমন কোনও ব্যবস্থা চালু নেই, যেটা দিয়ে কালো টাকা ধরতে পারে স্বয়ংক্রিয়ভাবে। সুতরাং সেই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা চালু না হলে এভাবে উদ্বুদ্ধ করা, প্রেরণা দেওয়া, কম করারোপ করা, এগুলো দিয়ে কোনও লাভ হয় না।
সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটকে বর্তমান বাস্তবতাগুলো বিবেচনায় নেওয়া হয়নি বলে উল্লেখ করা হয়েছে। বাজেটে বিভিন্ন গবেষণা খাতে বরাদ্দকে ইতিবাচক মনে করেন মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘এর মাধ্যমে একটি ক্ষেত্রের দুয়ার খুলেছে। আগামীতে আরও বরাদ্দ বাড়বে বলে আশা রাখি।
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
