যুক্তরাষ্ট্রে ফেরিঘাট ধসে নিহত অন্তত ৭
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে আটলান্টিক উপকূলে একটি ফেরিঘাট ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুরের দিকের এ দুর্ঘটনায় পানিতে ভেসে গেছেন আরও কমপক্ষে ২০ জন। নিখোঁজদের সন্ধানে যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী বাহিনীর জাহাজ আটলান্টিকে তল্লাশি শুরু করেছে।
০৬:২৮ পিএম, ২০ অক্টোবর ২০২৪ রোববার
স্বামীর কবরে চিরনিদ্রায় শায়িত মতিয়া চৌধুরী
রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্বামী বজলুর রহমানের কবরে দাফন করা হয়েছে বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরীকে। বৃহস্পতিবার ১৭ অক্টোবর বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হয়।
০২:০৩ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
সাংবাদিক মনির হায়দারের মায়ের ইন্তেকাল
সাংবাদিক মনির হায়দারের মা ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য মনিজা রহমানের শ্বাশুড়ি শামসুন্নাহার (৭৭) গত বুধবার ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল সোয়া ৪টায় ইন্তেকাল করেন তিনি। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় জানাজা শেষে মেহেরপুরের আমঝুপি ইসলামনগর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
০২:০০ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
ফজলুর রহমানকে সবংর্ধনা দিল যুক্তরাষ্ট্র বিএনপি
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে সবংর্ধনা দিল যুক্তরাষ্ট্র বিএনপি। তিনি স্বপরিবারে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন।
০১:৫৯ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দীর্ঘ প্রায় ১৬ বছর পর স্বৈরাচার সরকারের পতনের প্রতিষ্ঠিত বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির কিউ গার্ডেনের আগ্রা প্যালেসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
০১:৫৮ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
নিরাপত্তাহীনতায় বাংলাদেশি ফুড ভেন্ডররা
নিউইয়র্কে ফুড ভেন্ডররা নিরপাত্তাহীনতায় ভুগছেন। প্রতিদিনই তারা হামলার শিকার হচ্ছেন। সম্প্রতি ম্যানহাটন ও কুইন্সের বিভিন্ন এলাকায় ভেন্ডররা হামলার শিকার হচ্ছেন। অনেক পথচারি কার্ট থেকে ফুড নিয়ে হাঁটা দেন। মূল্য পরিশোধের দাবি করলেই হামলা চালায়। অকথ্য ভাষায় গালিগালাজ করে।
০১:৫৫ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
চট্রগ্রাম সমিতির নির্বাচন রোববার
উভয় পক্ষে টানটান উত্তেজনা
উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ সংগঠন চট্টগ্রাম সমিতির নির্বাচন আগামী ২০ অক্টোবর রোববার। এই নির্বাচনে লড়ছেন তাহের-আরিফ এবং মাকসুদ-মাসুদ প্যানেল। দুই প্যানেলের মোট ৩৮ জন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র নির্বাচন করছেন। তিনি হচ্ছেন মহিউদ্দিন চৌধুরী। নির্বাচনে ২ হাজার ৮৯৯ জন ভোটার চারটি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চারটি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্র নিউইয়র্কে। বাকি দুটো কেন্দ্র হচ্ছে ফিলাডেলফিয়ার মদিনা মসজিদ ও কানেকটিকাটের স্ট্যামফোর্ডে।
০১:৪৮ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
সেলিম-আলী পরিষদের সভা জ্যামাইকা-ব্রঙ্কসে অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে (২৭ অক্টোবর) সামনে রেখে নিউইয়র্কের জ্যামাইকা ও ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়েছে ‘সেলিম-আলী’ পরিষদের নির্বাচনী সমাবেশ। কমিউনিটির বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতিতে জ্যামাইকার আল-আকসা পার্টি হলে গত ১৩ অক্টোবর এই সভা অনুষ্ঠিত হয়েছে।
০১:৩৮ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
ওজনপার্কে রুহুল-জাহিদ পরিষদের সভা
রুহুল-জাহিদ পরিষদ সিটিলাইনের (ওজনপার্ক ) লাবন্য পার্টি হলে প্যানেল পরিচিতি সভার আয়োজন করে গত ১৪ অক্টোবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার মহিউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বিয়ানীবাজার সমিতির কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু।
০১:২৮ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
মুজিবকে জাতির জনক মনে করে না সরকার
বাংলাদেশের স্বাধীনতার কারো একক কৃতিত্ব নয়, বরং ধাপে ধাপে অনেক মানুষের ত্যাগের বিনিমিয়ে তা এসেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক মনে করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। গত বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এদিকে আওয়ামী লীগের দলীয় দিবসগুলো যা জাতীয় দিবস হিসেবে মানুষে উপর চাপিয়ে দেয়া হয়েছে সেগুলোও বাতিল করেছে সরকার।
০১:২৬ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
সাকিবের দেশে ফেরা হলো না!
ঢাকার মিরপুরে আয়োজিত শেষ টেস্টে খেলতে চাওয়া ক্রিকেটার সাকিব আল হাসানের ইচ্ছে পূরণ হচ্ছে না। বুধবার রাতে সাকিবের দেশে ফেরা অনিশ্চিত হয়ে যাবার কারণে তার অংশগ্রহণও অনিশ্চিত হয়ে গেলো। ‘ইএসপিএন ক্রিকইনফো’কে সাকিব নিজেই জানালেন, দেশে আপাতত তার আর ফেরা হচ্ছে না। আলাপে সাকিব বলেন, ‘আমি নিশ্চিত নই এখন কোথায় যাবো কিন্তু এটা মোটামুটি নিশ্চিত যে দেশে আমি ফিরছি না।’
এর আগে ভারত সফরে গিয়ে টেস্ট থেকে বিদায়ের ঘোষণা দেন সাকিব। মিরপুরে আগামী ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। এরপর নানা পথ ঘুরে অবশেষে সাকিবের মিরপুরে খেলার সবুজ সংকেত দেয় সরকার ও বিসিবি।
০১:২৪ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
২০২৫ সালেই নির্বাচন
২০২৫ সালের মধ্যে নির্বাচন দেয়া হয়ত সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার রাতে মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় চ্যানেল আই'র আজকের সংবাদপত্র অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন। তিনি নির্বাচন নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সময়ের আভাস দেয়ার পর এই কোনো উপদেষ্টা নির্বাচনের সময় নিয়ে সরাসরি কথা বললেন।
০১:২১ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
সাবেক মেয়র আতিকসহ তিন নেতা কারাগারে
আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক এবং পৃথক হত্যা মামলার আসামি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া পৃথক হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার এ আদেশ দিয়েছেন। তারা তিনজনই হাসিনা সরকারের শীর্ষ নেতাদের অন্যতম ছিলেন।
০১:২০ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
ডাকার অধীনে আর নতুন আবেদন নয়
রিপাবলিকান পার্টির শাসনাধীন নয়টি রাজ্য ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডাকা) প্রোগ্রাম বন্ধ করার আহ্বান জানিয়েছিল। কিন্তু গত ১০ অক্টোবর একটি ফেডারেল আপিল আদালত তা না করে ওবামা যুগের প্রোগ্রামের ভাগ্য বিবেচনা করেছে এবং ড্রিমারদের পক্ষে রায় দিয়েছে। এর ফলে বর্তমানে পাঁচ লাখের বেশি কাগজপত্রবিহীন অভিবাসী শিশু যুক্তরাষ্ট্রে বসবাস এবং নির্বাসনের ভয় ছাড়াই কাজ করার অনুমতি পেল।
০১:১৭ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে তার বিরুদ্ধে এই আদেশ। ট্রাইব্যুনালের নিদেশ মোতাবেক, আগামী ১৮ই নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে ট্রাইব্যুনালের সামনে হাজির করার জন্যে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
০১:১৫ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
‘আজকাল’ - ৮৪০সংখ্যা
‘আজকাল’ - ৮৪০সংখ্যা এখন বাজারে। সমসাময়িক বিষয়ে বিভিন্ন বিভিন্ন লেখকদের কলাম, সাহিত্য, স্বাস্থ্য, ধর্ম, খেলা ও বিনোদনের পাতা নিয়ে প্রকাশিত । আজকের কপিটি সংগ্রহ করুন - www.ajkalusa.com থেকে
০১:১০ এএম, ১৯ অক্টোবর ২০২৪ শনিবার
যে অনুষ্ঠানের কারণে ইলন মাস্কের সম্পদ কমল দেড় হাজার কোটি ডলার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের কোম্পানি টেসলা। সেখানে রোবোট্যাক্সি ও রোবোভ্যানের আদিরূপ বা প্রোটোটাইপ উন্মোচন করেন প্রতিষ্ঠানটির সিইও এবং মালিক ইলন মাস্ক। যদিও ‘উই রোবট’ নামের এ অনুষ্ঠানে রোবোট্যাক্সি ও রোবোভ্যানের বাজারজাতের কোনো তথ্য জানানো হয়নি। আর এতে খুবই হতাশ হয়েছেন টেসলার বিনিয়োগকারীরা।
০২:১১ এএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
আশুলিয়ায় আ.লীগ কর্মীদের ধাওয়ায় পালালেন বিএনপি নেতা (ভিডিও)
বুধবার (১৬ অক্টোবর) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া এলাকার দ্য রোজ গার্মেন্টস লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে।
০২:০৮ এএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
হুন্ডিতে বিপুল ডলার নিয়ে যাচ্ছেন আওয়ামী নেতারা
বাজারে পণ্যের সরবরাহ বাড়লে দাম কমে। কিন্তু বাংলাদেশের বাজারে ডলারের সরবরাহ বাড়লেও সেই হারে দাম কমেনি। অন্যদিকে প্রত্যাশিত বিনিয়োগ কমায় ব্যাপক হারে শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি কমেছে। অথচ এখানেই ডলারের প্রয়োনীয়তা সবচেয়ে বেশি।
০১:৫৭ এএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
ববির কারণে ৩০ লাখ টাকার ক্ষতি, নায়িকা বললেন ‘মিথ্যা’
চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে নিয়ে প্রশ্ন তুলেছেন নির্মাতা জয় সরকার। তার দাবি, ৪ লাখ টাকা নিয়েও ‘আমার হৃদয়ের কথা’ সিনেমাটি করেননি ববি। আর সে কারণে প্রযোজকের ক্ষতি হয়েছে প্রায় ৩০ লাখ টাকা।
১২:৫৬ এএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
ফেসবুকে নতুন ছবি জয়ার, ভক্তরা যা বলছেন
দুই বাংলার গুণী অভিনেত্রী জয়া আহসান। অভিনয় করেছেন বেশ কিছু ছবিতে। তবে ছাত্র আন্দোলনের সময় চুপচাপই ছিলেন। এজন্য অবশ কম কথা শোনেননি।
সামাজিক মাধ্যমে পড়েছিলেন তোপের মুখেও। তবে সেসব কাটিয়ে আস্তে ধীরে সামাজিক মাধ্যমে সরব হচ্ছেন এই অভিনেত্রী। গতকাল বেশ কয়েকটি ছবি দিয়েছেন ফেসবুকে।
১২:৫৫ এএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
রিপাবলিকান শিবিরে সর্বোচ্চ ৭ কোটি ডলার দিলেন মাস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইনের জন্য প্রায় সাড়ে সাত কোটি ডলার অনুদান দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। মঙ্গলবার প্রকাশিত রাষ্ট্রীয় নথিপত্রে দেখা যায়, গত তিন মাসে ট্রাম্পপন্থি ‘ব্যয় গোষ্ঠীকে’ (স্পেন্ডিং গ্রুপ) এই পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
১২:৫৩ এএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
হিজবুল্লাহকে যেভাবে বোকা বানিয়েছিল ইসরায়েল
ফিলিস্তিনের গাজার পাশাপাশি যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননেও। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলিদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছিল হিজবুল্লাহ। ইসরায়েলও পাল্টা হামলা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে ব্যাপক আগ্রাসন শুরু করে ইসরায়েল।
১২:৪৭ এএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
টাকার জাজিমে ঘুমাতেন আমু
টাকার জাজিমে (তোশক) না শুলে ঘুম আসত না আমির হোসেন আমুর। তিনি ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমন্বয়ক। নতুন টাকার বান্ডিল আর স্বর্ণের নৌকা ছিল তার প্রথম পছন্দ। যে কোনো অনুষ্ঠানে গেলে তাকে স্বর্ণের তৈরি নৌকা দিতে হতো। আর তদবিরের জন্য দিতে হতো ‘নতুন টাকার বান্ডিল’। নতুন টাকার বান্ডিল দিয়ে জাজিম বানিয়ে ঘুমাতেন তিনি।
১২:৪৪ এএম, ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩























