ডাকার অধীনে আর নতুন আবেদন নয়
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪
রিপাবলিকান পার্টির শাসনাধীন নয়টি রাজ্য ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডাকা) প্রোগ্রাম বন্ধ করার আহ্বান জানিয়েছিল। কিন্তু গত ১০ অক্টোবর একটি ফেডারেল আপিল আদালত তা না করে ওবামা যুগের প্রোগ্রামের ভাগ্য বিবেচনা করেছে এবং ড্রিমারদের পক্ষে রায় দিয়েছে। এর ফলে বর্তমানে পাঁচ লাখের বেশি কাগজপত্রবিহীন অভিবাসী শিশু যুক্তরাষ্ট্রে বসবাস এবং নির্বাসনের ভয় ছাড়াই কাজ করার অনুমতি পেল।
ড্রিমারদের সুরক্ষায় ২০১২ সালে ডাকা প্রোগাম চালু করা হয়। টেক্সাস এবং রিপাবলিকান-নেতৃত্বাধীন অন্যান্য রাজ্যের বিরোধিতা ও একটি মামলার কারণে আইনি ঝুঁকির মধ্যে পড়ে এই ডাকা প্রোগ্রামটির ভবিষ্যত।
১০ অক্টোবর পঞ্চম সার্কিটের জন্য নিউ অরলিন্স-ভিত্তিক আপিল আদালতের বিচারকদের একটি প্যানেল ২০২১ সালে বাইডেন প্রশাসনের প্রচেষ্টার বৈধতা নিয়ে মৌখিক যুক্তিতর্কের পর প্রাথমিকভাবে একটি মেমোর মাধ্যমে একটি ফেডারেল প্রবিধান প্রয়োগ করে। গত বছর নিম্ন আদালত অর্থাৎ মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক অ্যান্ড্রু হ্যানেন বাইডেন প্রশাসনের এই পদক্ষেপকে বেআইনি ঘোষণা করেছিলেন।
হানেন এবং পঞ্চম সার্কিট সাম্প্রতিক বছরগুলোতে মূল ডাকা মেমোর বিরুদ্ধেও রায় দিয়েছেন। তাদের মতে কংগ্রেসের পদক্ষেপ ছাড়া কয়েক হাজার অননুমোদিত অভিবাসীকে নির্বাসন সুরক্ষা ও ওয়ার্ক পারমিট দেওয়ার বৈধ কর্তৃত্ব ওবামা প্রশাসনের নেই।
কিন্তু এবার হ্যানেন ও পঞ্চম সার্কিট উভয়েই ডাকা-এর বিরুদ্ধে তাদের রায় সীমিত করেছেন। এবারের রায়ে নতুন আবেদনকারীদের জন্য প্রোগ্রামটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বর্তমান ডাকা সুবিধা প্রাপকদের দুই বছরের ওয়ার্ক পারমিট এবং নির্বাসন স্থগিত করা অব্যাহত রাখার অনুমতি দেওয়া হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৫ লাখ ৩৫ হাজার অভিবাসী ডাকা-তে নথিভুক্ত ছিল। তাদের অর্ধেকেরও বেশি ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ইলিনয় ও নিউইয়র্কে বাস করত।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
