হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪
# ১ মাসের মধ্যে ফেরত আনার চেষ্টা-পররাষ্ট্র উপদেষ্টা
# হাসিনা ভারতেই থাকবেন-ভারতের পররাষ্ট্র মুখপাত্র
শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে তার বিরুদ্ধে এই আদেশ। ট্রাইব্যুনালের নিদেশ মোতাবেক, আগামী ১৮ই নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে ট্রাইব্যুনালের সামনে হাজির করার জন্যে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রথম দিনেই এই আদেশ দেন তিন বিচারকের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল। পাশাপাশি অপর একটি অভিযোগের কারণে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আসামীদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। তাই তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী আসামীদের গ্রেফতার করে আদালতে হাজির করার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনী ইন্টারপোল কিংবা অন্যান্য আন্তর্জাতিক এজেন্সির সহায়তা নিতে পারেন। তারপরও তারা আসামীদের গ্রেফতারে সমর্থ না হলে কী কারণে সম্ভব হচ্ছে তা জানিয়ে ট্রাইব্যুনালে একটি প্রতিবেদন পেশ করবেন। প্রতিবেদনে যদি এমন উল্লেখ থাকে যে, আসামীরা বিদেশে থাকার কারণে তাদের গ্রেফতার সম্ভব হচ্ছে না তবে প্রসিকিউশনের তরফে ট্রাইব্যুনালে রাষ্ট্রকে আসামীদের ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণের জন্যে আদেশ দেবার আবেদন করা হতে পারে। এমন ক্ষেত্রে ট্রাইব্যুনাল আসামীদের ফিরিয়ে আনার জন্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিতে পারে। তখন আইন মন্ত্রণালয়ের চিঠির আলোকে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে অনুরোধ জানাতে পারে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য। এই প্রক্রিয়া আগামী এক মাসে পুলিশের প্রচেষ্ঠা শেষ না হওয়া পর্যন্ত সম্পন্ন হবার সম্ভাবনা কম।
এখন থেকে দুই মাসের বেশি আগে ছাত্র-জনতার অভ্যূত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যূত হন। তিনি গত ৫ আগস্ট সামরিক বিমানে ভারতে আশ্রয় গ্রহণ করেছেন। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তি সরকার দায়িত্ব গ্রহণ করার পর শেখ হাসিনাসহ তার রাজনৈতিক ও প্রশাসনিক সহযোগিদের বিচারের উদ্যোগ নেওয়া হয়। ছাত্র-জনতার আন্দোলনে প্রায় হাজারখানেক মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। এই হত্যাযজ্ঞের দায়ে তারা অভিযুক্ত হচ্ছেন।
শেখ হাসিনার আমলে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিলো। এখন সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার সহযোগিদের বিচার করতে গিয়ে ট্রাইব্যুনাল পুর্নগঠনের প্রয়োজন হয়। কিন্তু হাইকোর্টের অধিকাংশ বিচারপতি ট্রাইব্যুনালে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে নতুন বিচারক নিয়োগ দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফে ‘ফ্যাসিষ্ট শেখ হাসিনার সরকারের সহযোগি’ ১২ জন বিচারপতিকে অপসারণের দাবি তোলা হয়। ছাত্ররা উচ্চ আদালত প্রাঙ্গন ঘেরাও করলে ওই সকল ১২ বিচারপতিকে আদালতের কাজ থেকে বিরত রাখা হয়। উচ্চ আদালতের বেঞ্চগুলি পুর্নগঠন করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী রোববারের মধ্যে ‘ফ্যাসিস্টেও দোসর’ ১২ বিচারপতিকে অপসারণের জন্যে আল্টমেটাম দিয়েছে।
বিচারপতি মোঃ গোলাম মর্তোজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনাল পুর্নগঠন করা হয়। শেখ হাসিনার আমলে আসামী পক্ষের আইনজীবী তাজুল ইসলামের নেতৃত্বে এবার গঠন করা হয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনাসহ অভিযুক্তদের কাছ থেকে এই গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তারা তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা আইনি মোকাবেলায় কোনও আইনজীবী নিয়োগ দেবেন কিনা সেটিও এখনও স্পষ্ট নয়। আসামী পক্ষ যদি আইনজীবী নিয়োগ না দেয় তবে সরকার আসামীদের জন্য আইনজীবী নিযুক্ত করে মামলা পরিচালনা করবে।
এদিকে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা ভারতে আছেন বলে তিনি জানতে পেরেছেন। তাকে আগামী এক মাসের সময়সীমার মধ্যে ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি চেষ্টা চালাবেন। তবে এই চেষ্টা কী প্রক্রিয়ায় চালানো হবে সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যার্পণ চুক্তি আছে। এই চুক্তির আওতায় তাকে ফেরানো সম্ভব কিনা সেটি নির্ভর করবে ভারতের ইচ্ছার ওপর। ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র অবশ্য নিশ্চিত করেছেন যে, শেখ হাসিনা ভারতেই আছেন। বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে ভারত অবগত আছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা নিরাপত্তাজনিত কারণে ভারতে আশ্রিত আছেন। তাকে ফেরত দেওয়া হবে কিনা তা মুখপাত্র স্পষ্ট করেননি।
শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্য মোহাম্মদ এ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপু মনি, আ ক ম মোজাম্মেল হক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শেখ সেলিম, ব্যারিষ্টার ফজলে নূও তাপস, শেখ ফজলে শামস পরশ, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, পুলিশের সাবেক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ার্দার, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক র্যাব ডিজি হারুন অর রশিদ, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমদ সিদ্দিক, সাবেক বিচারপতি শাসুদ্দিন চৌধুরী মানিক, ড. জাফর ইকবাল, সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামের নাম ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় আসামীর তালিকায় অর্ন্তভুক্ত আছেন।
আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী এখন পলাতক। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কেউই প্রকাশ্যে নেই। অনেকে বিভিন্নভাবে দেশত্যাগ করেছেন। অনেকে আবার কারাগারে আছেন। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও আব্দুল মান্নান ছাড়া উচ্চ পর্যায়ে তেমন কেউ জামিন পাননি। বরং প্রতিদিনই নতুন নতুন অনেকে গ্রেফতার হচ্ছেন। এই পরিস্থিতিতে ট্রাইব্যুনালে মামলা আওয়ামী লীগের তরফে কীভাবে মোকাবেলা হবে তা এখনও স্পষ্ট নয়।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই আছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন। তিনি বলেন, নিরাপত্তার কারণে খুব অল্প সময়ের নোটিশে শেখ হাসিনা ভারতে চলে এসেছিলেন। এখনো আছেন।
শেখ হাসিনা ভারতে আছেন, নাকি অন্য দেশে চলে গেছেন, তা নিয়ে কিছুদিন ধরেই জল্পনা চলছে। বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যমে কখনো লেখা হয়, তিনি সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন। আবার বলা হয়, ভারত সরকার তাঁর ‘ট্রাভেল ডকুমেন্ট’ ইস্যু করেছে। এ বিষয়ে সত্যটা কী, শেখ হাসিনা ভারতে আছেন কি না, সাংবাদিকেরা সেই প্রশ্ন করেন ব্রিফিংয়ে।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর ভারতে চলে আসার বিষয়ে আগেই জানানো হয়েছিল, নিরাপত্তার কারণে অল্প সময়ের নোটিশে তিনি ভারতে চলে এসেছিলেন। এখনো আছেন, থাকবেন (কন্টিনিউজ টু বি)।’
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
