সেলিম-আলী পরিষদের সভা জ্যামাইকা-ব্রঙ্কসে অনুষ্ঠিত
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪
বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে (২৭ অক্টোবর) সামনে রেখে নিউইয়র্কের জ্যামাইকা ও ব্রঙ্কসে অনুষ্ঠিত হয়েছে ‘সেলিম-আলী’ পরিষদের নির্বাচনী সমাবেশ। কমিউনিটির বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতিতে জ্যামাইকার আল-আকসা পার্টি হলে গত ১৩ অক্টোবর এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী তার বক্তব্যে বলেন, আমি নির্বাচিত হলে আপনাদেরকে সাথে নিয়ে ‘মেইন স্ট্রিমের’ সাথে একটা ব্রিজ লাইন তৈরি করবো। অন্যদিকে সেলিম-আলী পরিষদের নির্বাচিত হলে একটি বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেন এই প্যানেলের সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম। তিনি বলেন, পরিশেষে আপনারা এমন একটি সোসাইটি পাবেন, যে কোনো সময় যাতায়াতসহ জবাবদিহিতার একটা পথ খোলা থাকবে। আমরা আপনাদের কাছাকাছি সোসাইটিকে নিয়ে যেতে চাই। সেজন্য আপনাদের কাছে পুরো প্যানেলের ভোট চাচ্ছি। আগামী ২৭ তারিখ একটা দিন আপনারা আমাদের সময় দিলে আমরা আপনাদেরকে দুটি বছর সেবা করে সময় দিবো।
‘সেলিম-আলী’ প্যানেলের জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আহসান হাবীব ও প্রধান উপদেষ্টা ফকরুল ইসলাম দেলোয়ার এবং সদস্য সচিব রেজাউল আলম অপুর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন এবিএম ওসমান গণি। সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সেলিম-আলী পরিষদের সেন্ট্রাল কমিটির উপদেষ্টা মোহাম্মদ হোসেন খান, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী সোসাইটির সাবেক সিনিয়র সহ সভাপতি আজহারুল হক মিলন, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সেন্ট্রাল কমিটির সমন্বয়কারী আব্দুর রহিম হাওলাদার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি ও উপদেষ্টা বদরুল হোসেন খান, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা ছদরুন নূর, যুগ্ম আহ্বায়ক কাজী শাখাওয়াত হোসেন আজম ও সদস্য সচিব কাজী তোফায়েল ইসলাম, সরাফ সরকার, তৈয়বুর রহমান হারুন, শাহ শহীদুল হক, সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি প্রার্থী মহিউদ্দিন দেওয়ান সহ সভাপতি কামরুজজামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, ব্রুকলীন ও ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী নাঈম টুটুল, কমিউনিটি এক্টিভিস্ট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, ফারুক হোসেন মজুমদার, মিসবাহ আহমেদ, আহসান হাবীব, আকতার হোসেন, এবাদ চৌধুরী, ইসমাইল হোসেন স্বপন, এনায়েত মুন্সী, গহর কিনু চৌধুরী, আমীন মেহদেী বাবু প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, মূলধারার রাজনীতিক মোরশেদ আলম, বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাষ্টিবোর্ড সদস্য আলী ইমাম শিকদার, রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজিম, কমিউনিটি এক্টিভিস্ট আব্দুল হাসিব মামুন, হাজী আবদুর রহমান, আবু তালেব টৌধুরী চান্দু, আলমগীর খান আলম, হারুন ভূইয়া, মামুন মিয়াজী, আবুল কাসেম, ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মকবুল রহিম চুনই, কাজী আসাদ উল্লাহ, হেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম লিপন, নওশাদ হায়দার প্রমুখ। সমাবেশে ‘সেলিম-আলী’ প্যানেলের কর্মী-সমর্থকরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যকরী সদস্য প্রার্থী মনসুর আহমেদ। দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর খতিব ও ইমাম মির্জা আবু জাফর বেগ। প্রবিত্র গীতা থেকে পাঠ করেন রিনা সাহা। এরপর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র এর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
নির্বাচনী সমাবেশে ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ফখরুল ইসলাম দেলোয়ার। এ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজজামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভুইয়া রুমী, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক মোহাম্মদ এ আখতার বাবুল, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক আশ্রাফ আলী লিটন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক হাসান জিলানী এবং কার্যকরী সদস্য মোহাম্মদ সিদ্দিক পাটোয়ারী, হারুন চেয়্যারম্যান, আবুল কাশেম চৌধুরী, জাহাঙ্গীর সেহরাওয়ার্দী, মনসুর আহমেদ ও হাসান খান। সমাবেশে বক্তারা সোসাইটির আগামী নির্বাচনে ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের যোগ্য পার্থী হিসেবে উপস্থাপন করে তাদের নির্বাচিত করার জন্য সবার সহযোগিতা ও ভোট কামনা করেন।
বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে ‘সেলিম-আলী’ পরিষদের আপত্তিকৃত ২৮২টি ভোট বাতিল করার দাবি জানিয়ে এ অনিয়মের জন্য বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে অভিযুক্ত করা হয়। তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সবার সহযোগিতা কামনা করেন। সোসাইটির ভাবমূর্তি রক্ষার্থে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। সভায় সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী সংশ্লিষ্ট সকলের দোয়া ও ভোট প্রার্থনা করে বলেন, তাদের প্যানেল নির্বাচিত হলে ঐক্যবদ্ধ কমিউনিটি, মূলধারায় শক্ত অবস্থান প্রতিষ্ঠা, নতুন প্রজন্মের সাথে সেতুবন্ধন সুদৃঢ় করে সোসাইটিকে আরো গণমুখি, কল্যাণকর ও জবাবদিহিতামূলক সর্বজনীন সংগঠনে রূপান্তরের প্রদক্ষেপ গ্রহন করবেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘মাদার সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইনক এর দ্বি-বার্ষিক কার্যকরি কমিটির (২০২৫-২০২৬) নির্বাচন আগামী ২৭ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। এ নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বি প্যানেল হচ্ছে ‘রুহুল-জাহিদ’ পরিষদ। সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনির নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন: আব্দুল হাকিম মিয়া, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মাহবুবুর রহমান বাদল ও আহবাব চৌধুরী খোকন।
ব্রঙ্কসে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
এদিকে গত ১৪ অক্টোবর রাতে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ সোসাইটির মহিলা সম্পাদক পদ সৃষ্টিসহ নারীর ক্ষমতায়নেও পদক্ষেপ গ্রহণে এই প্যানেলটির প্রার্থীদের নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়াও বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সেলিম-আলী প্যানেলের নির্বাচনী সমাবেশ থেকে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে পরিষদের আপত্তিকৃত ২৮২টি ভোট বাতিল করার দাবি জানানো হয়।
সেলিম-আলী প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির শামীম মিয়া ও শামীম আহমেদের যৌথ পরিচালনায় এবং ব্রংকস নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুব আলম এর সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল হোসেন খান, বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাষ্টিবোর্ড সদস্য আলী ইমাম শিকদার, সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি প্রার্থী মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ প্রার্থী মফিজুল ইসলাম ভুইয়া রুমী, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী শাখাওয়াত হোসেন আজম, কমিউনিটি এক্টিভিস্ট শহীদ আহমেদ, জুনেদ চৌধুরী, মোমিনুল হক, খলিলুর রহমান, আনোয়ারুল ইসলাম, এ ইসলাম মামুন, কফিল আহমেদ, বেলাল উদ্দিন , আনোয়ার আহমেদ প্রমুখ। সমাবেশে সেলিম-আলী প্যানেলের কর্মী-সমর্থকরা ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- মামদানির স্ত্রীকে নিয়ে কেন বিতর্ক
- মিডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
- জামাইকাবাসীর প্রাণের মেলা ইফতারে
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- গণভোট নিয়ে অঘটনের আশংকা
- আজকাল ৯১৪
- তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
- বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী
- দি ইকোনমিস্টের ২৭% শেয়ার কিনলেন কানাডীয় বিলিয়নিয়ার
- পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ
- ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে শুল্ক আরোপের পরিকল্পনা ইরানের
- যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আরও ৯৭ গুপ্তচর গ্রেপ্তার করল ইরান
- ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র
- শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিনের নির্দেশে খুন, নেপথ্যে পরকীয়া
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদ
- বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
