নিরাপত্তাহীনতায় বাংলাদেশি ফুড ভেন্ডররা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৪
নিউইয়র্কে ফুড ভেন্ডররা নিরপাত্তাহীনতায় ভুগছেন। প্রতিদিনই তারা হামলার শিকার হচ্ছেন। সম্প্রতি ম্যানহাটন ও কুইন্সের বিভিন্ন এলাকায় ভেন্ডররা হামলার শিকার হচ্ছেন। অনেক পথচারি কার্ট থেকে ফুড নিয়ে হাঁটা দেন। মূল্য পরিশোধের দাবি করলেই হামলা চালায়। অকথ্য ভাষায় গালিগালাজ করে।
নিউইয়র্ক সিটিতে সহস্রাধিক ফুড ভেন্ডর ব্যবসা করছেন। যার অধিকাংশই প্রবাসী বাংলাদেশি কিংবা আরব বংশোদভুত। সম্প্রতি হামলা ও চুরির ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করছেন।
গত ১০ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের সময় কলম্বাস অ্যাভিনিউ এবং ৬০তম স্ট্রিটের উত্তর-পশ্চিম কোনায় ফোর্ডহাম ইউনিভার্সিটি ম্যানহাটন ক্যাম্পাসের বাইরে হালাল ফুড কার্টে কাজ করার সময় আয়মান মোস্তফা নামে একজন ফুড কার্ট মালিক ছুরিকাঘাতের শিকার হন।
সেই রাত আনুমানিক রাত সাড়ে ১১টায় এক অজ্ঞাত ব্যক্তি ফোর্ডহামের লিংকন সেন্টার ক্যাম্পাসের বাইরে হালাল কার্টে কর্মরত আয়মান মোস্তাফাকে ছুরিকাঘাত করেন। আক্রমণকারী হালাল কার্টের পেছন দিক থেকে এসে বিদ্বেষমূলক গালাগালি করে জোর করে ঢোকার চেষ্টা করেন। মোস্তাফা তাকে ঢুকতে নিষেধ করেন, কিন্তু আক্রমণকারী একটি ছুরি বের করেন। যখন আক্রমণকারী কার্টে ঢোকার চেষ্টা করেন, তখন তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় আক্রমণকারী মোস্তাফার কনুইয়ের ওপর ছুরিকাঘাত করেন এবং তারপর পালিয়ে যান। মোস্তাফা পুলিশ রিপোর্ট দায়ের করেন এবং তার আঘাতের জন্য চিকিৎসা গ্রহণ করেন।
মোস্তাফা বলেছেন, সে কার্টে ঢোকার চেষ্টা করেছিল, আমি তাকে বলেছিলাম ‘দয়া করে পিছিয়ে যান, দয়া করে ঢুকবেন না’। সে তার পকেট থেকে ছুরি বের করে আমাকে ছুরিকাঘাত করে। সে আমার পেটে ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে ধাক্কা দিলে, সে আমার হাতে ছুরি মারে। মোস্তাফা বলেন, আক্রমণকারী সম্ভবত চুরি করার চেষ্টা করছিল, তবে তিনি দাবি করেন যে আক্রমণকারী কোনো খাবারের অর্ডার দেয়নি।
ঘটনার পর মোস্তাফা পুলিশকে ফোন করেন। ফোর্ডহাম পাবলিক সেফটির তথ্য অনুযায়ী, আক্রমণকারী দক্ষিণ দিকে পালিয়ে যায়, এর পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্যে দুই এনওয়াইপিডি অফিসার ঘটনাস্থলে পৌঁছান। পরে মোস্তাফা পুলিশ রিপোর্ট দায়ের করেন এবং একটি অ্যাম্বুলেন্সে চিকিৎসা গ্রহণ করেন।
এই ঘটনার ফলে হালাল কার্ট কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষকে নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার করার আহ্বান জানানো হয়েছে। হিউমান রাইটস অ্যাটর্নি আফাফ নাসের বলেন, আমাদের রাস্তাগুলো সবার জন্য একটি নিরাপদ স্থান হতে হবে, যার মধ্যে রয়েছে শ্রমশীল বিক্রেতা আয়মান মোস্তাফাও। আমরা এই ভয়াবহ আক্রমণের তীব্র নিন্দা করছি এবং আইন প্রয়োগকারীদের দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করি এই বিষয়টি যথাযোগ্য গুরুত্বের সঙ্গে নেওয়া হবে এবং অপরাধী দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসা হবে।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
