হারিয়ে যাওয়া পানাম নগরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮
ভ্রমণের চেয়ে ভালো বিনোদনের বিকল্প হয় না। এজন্যই আজকাল ডে-ট্রিপের জনপ্রিয়তা বেড়েছে। মানে দিনে বেড়াতে গিয়ে দিনেই ফিরে আসা। ডে-ট্রিপের জন্য একটি আদর্শ স্থান ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত পানাম নগরী। সেখানে অনায়াসেই পরিবার ও বন্ধুদের নিয়ে বেড়াতে পারে যে কেউ। একাও ঘুরে আসা যায় চাইলে।
এর আগে বেশ কয়েকবার পরিবার ও বন্ধুদের নিয়ে পানাম নগরীতে ঘুরে এসেছি। তবুও এর আকর্ষণ আমার কাছে কখনও পুরনো হওয়ার নয়। তাই গত নভেম্বরে আবারও ঐতিহাসিক এই স্থানে বেড়িয়ে এসেছি কিছুটা সময়। এবার একাই গিয়েছিলাম। একা ভ্রমণের আনন্দ অন্যরকম। এক্ষেত্রে সবকিছু নতুন আঙ্গিকে দেখার সুযোগ ঘটে।
ঢাকা থেকে গুলিস্তান হয়ে নারায়ণগঞ্জে যাওয়া যায় সহজে। এরপর অটোতে চড়ে সোনারগাঁও। এবার অবশ্য বন্ধুর গাড়ির সুবাদে একটু বিলাসী ভ্রমণ করেছি। সারাদিনের জন্য গাড়ি ও ড্রাইভার বরাদ্দ ছিল। তাই নির্ঝঞ্ঝাট যাওয়া-আসা হয়েছে।
ঢাকা থেকে রওনা হই দুপুর ১২টার দিকে। অফিসে আগে থেকেই বলে রাখায় ছুটির কয়েক ঘণ্টা আগেই বেরোতে পেরেছি। গাড়ি তৈরিই ছিল। মোটামুটি ঘণ্টাদুয়েকের মধ্যে পৌঁছেছি পানাম নগরী। কিন্তু ভেতরে একটু পরে যাবো সিদ্ধান্ত নিলাম। এর পেছনে দুটি কারণ ছিল।
প্রথমত, আকাশে মেঘের ঘনঘটা আমার ছবি তোলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। দ্বিতীয়ত, প্রবেশপথের সামনেই ছিল মিষ্টান্নের দোকান। স্থানীয় খাবার আমার প্রতিটি ভ্রমণের বিশেষ অংশ। তাছাড়া দুপুরের খাবারের সময়ও হয়ে গিয়েছিল। তাই দেরি না করে পেটপূজোটাই সেরে নিলাম। রসগোল্লা, চমচম ও কালোজামের স্বাদ নিয়েছি। সব মিলিয়ে খরচ ছিল ৫০ টাকারও নিচে। এরপর চায়ে চুমুক দিয়ে দেখি সূর্যের আলো মেঘ ফুঁড়ে বেরিয়েছে। আর দেরি করার প্রয়োজন মনে হলো না। টিকিট নিয়ে ঢুকে পড়লাম ভেতরে।
আমার আগেরবারের দেখা পরিবেশের সঙ্গে এখনকার পানাম নগরীর বেশ অমিল। এজন্য ভেতরে ঢুকেই চমকে যেতে হলো। এখনকার পরিবেশ পরিচ্ছন্ন ও পরিপাটি। অপ্রয়োজনীয় কোনও বস্তু বা আবর্জনা খুব একটা চোখে পড়েনি। ছুটির দিন না হওয়ায় ভিড় তুলনামূলক কম ছিল।
ভেঙে পড়া ঐতিহাসিক স্থাপনাগুলোর মেরামতের কাজ যদিও দেখিনি। রঙ দিয়ে মেরামত করলে এগুলোর স্থায়িত্বকাল আরও বাড়ানো সম্ভব। ইট আর টেরাকোটার স্থাপত্যের নিদর্শন হিসেবে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলার ইতিহাসের এই অন্যতম নগরী। ২০০৬ সালে ওয়ার্ল্ড মন্যুমেন্ট ফান্ড বিশ্বের ১০০টি ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক স্থাপনার তালিকায় অন্তর্ভুক্ত করে পানাম নগরীকে।
প্রায় ৪৫০ বছর পূর্বে বাংলার বিখ্যাত বার ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ পঞ্চদশ শতাব্দীতে সোনারগাঁওয়ে ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাংলার রাজধানী প্রতিষ্ঠা করেন। এটাই ‘দ্য লস্ট সিটি’ নামে পরিচিত পানাম নগরী। সেই আমলে মেঘনা ও শীতলক্ষ্যা নদীর মাধ্যমে বাংলার ঐতিহ্যবাহী মসলিন রফতানি হতো। বিদেশি কাপড়ের আমদানি থাকায় পানাম পরিচিতি লাভ করে বন্দর নগরী হিসেবে। মূলত মসলিন ব্যবসায়ী ও উচ্চপদস্থ রাজকর্মচারীদের জন্যই এই নগরী গড়ে তোলা হয়।
বর্তমানে পানাম নগরীতে প্রায় ধ্বংসপ্রাপ্ত ৫২টি ভবন অবশিষ্ট রয়েছে। মোগল ও গ্রিক স্থাপত্যের অনুসরণে তৈরি এগুলো। এসবে স্থানীয় শিল্পীদের হাতের নিপুণ ছোঁয়া পাওয়া যায়। ভবনগুলো ছাড়া এখানে আরও বেশকিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।
পানাম নগরীর কাছেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের তৈরি লোকশিল্প জাদুঘর অবস্থিত। তাই একদিনের ছুটিতে ইতিহাস ও শিল্পের মাঝে ডুব দিতে এটি একটি আদর্শ স্থান। কয়েক বছর ধরে এই ঐতিহাসিক স্থান সরকারি তত্ত্বাবধানের আওতায় আনা হয়েছে। তাই এখানে নিয়ম-কানুন মেনে চলা আবশ্যক।
ঘোরাঘুরি শেষে বেশকিছু ছবি তুলে যখন ফিরতি পথ ধরেছি তখনও বিকাল হয়নি। তাই আশেপাশের আরও কয়েকটি জায়গায় বেড়িয়ে তারপরে বাড়ির পথ ধরি। বাস আর অটোতে চড়ে পানাম নগরীতে গেলেও খরচ সীমিত। মোটামুটি ১৫০ থেকে ২০০ টাকার মধ্যেই যাতায়াত সম্ভব। খাওয়া-দাওয়ার পছন্দের ওপর বাকিটা নির্ভর করছে।
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
