শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
হাসান মাহমুদ
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬
বাংলাদেশের শীর্ষ তিন গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই এবং এসবির ৮ জন সিনিয়র কর্মকর্তা যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে একযোগে আজ শুক্রবার, ১০ এপ্রিল ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন। যুক্তরাষ্ট্রে তাদের এই সফরকে ঘিরে ভারত ‘অতি সতর্ক নজরদারি’ চূড়ান্ত পর্যায়ে জারি রেখেছে বলে জানা গেছে। মাত্র এক সপ্তাহ আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যুক্তরাষ্ট্র সফর করেছেন। জে: ওয়াকার গত ৩১ মার্চ জর্জিয়া স্টেট কর্তৃক জাতিসংঘ শান্তি মিশনে অবদানের জন্য সম্মাননা অর্জন করেন। জানা যায়, সিনেটর শেখ রহমান ছিলেন এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা। তাঁরা তিনজন ভিন্ন ইভেন্টে যুক্ত থাকলেও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ডা. জোবায়দা রহমান সফরের শেষ দিকে একটি ‘অতি স্পর্শকাতর ইস্যু’ নিয়ে ওয়াশিংটনে কূটনৈতিক জেমস এফ মরিয়ার্টির সঙ্গে বৈঠক সেরেছেন বলে প্রকাশ। মরিয়ার্টি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। জানা যায়, ওয়াশিংটন সফরের সূত্র ধরেই ড. খলিলুর রহমান তিনদিন আগে গত ৭ এপ্রিল আবার ভারত সফরে যান এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অজিত দোভাল, অমিত শাহ, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিসহ শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের ‘অতি স্পর্শকাতর’ ইস্যুতে ভারতকে ‘কনভিন্স’ করার জন্য। খলিল সেখানে ভারতের সাংবাদিকদের সঙ্গেও এবার কথা বলেন। একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র সফরকালে জে: ওয়াকার তার অবস্থানকে আরও জোরালো করার পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছেন।
জানা যায়, এর আগে বাংলাদেশের শীর্ষ গোয়েন্দা সংস্থা ‘ডিজিএফআই’ প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীর গত ২ এপ্রিল (বৃহস্পতিবার) থাই এয়ারওয়েজে ব্যাংকক হয়ে গোপনে পাকিস্তান যাওয়া নিয়ে ভারতের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। নয়াদিল্লীর সাউথ ব্লক তার এই সফর মেনে নিতে পারেনি। পাকিস্তানে বাংলাদেশের গোয়েন্দা প্রধান জেনারেল রশিদ পাক গোয়েন্দা সংস্থা ও শীর্ষ পাক সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তার তিন দিনের সফরে। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর কায়সার রশিদকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করে ‘ডিজিএফআই’ প্রধান হিসেবে নিয়োগ দেন। দায়িত্ব পাবার কয়েক সপ্তাহ পরই অত্যন্ত গোপনে কায়সার রশিদ স্ত্রীসহ ভারত সফর করেন চিকিৎসার নাম করে। তিনি দিল্লীতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে এড়িয়ে যাবার চেষ্টা করেন বলে জানা যায়। জে: রশিদ দিল্লীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর শীর্ষ ব্যক্তিসহ ‘সিডিএস’ কর্মকর্তা এবং অজিত দোভালের মতো নিরাপত্তা পলিসি মেকারের সঙ্গেও বৈঠক সেরে ঢাকায় ফেরেন। ‘র’ প্রধান পরাগ জৈন এবং ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি ইন্টেলিজেন্স (ডিজিএমআই) লেফটেন্যান্ট জেনারেল আর এস রমন-এর সঙ্গেও সাক্ষাৎ করেন ‘ডিজিএফআই’ প্রধান মেজর জেনারেল রশিদ। তবে পাকিস্তান সফরের কারণে নানা ধুম্রজাল ভারত তৈরি করেছে বলে জানা যায়।
ওয়াশিংটনে বাংলাদেশের তিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সফর নিয়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সহযোগিতার নির্দিষ্ট ক্ষেত্র সম্পর্কে ব্রিফিং হবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া শুধু অভ্যন্তরীণ নয়, পারস্পরিক স্বার্থের আঞ্চলিক বিষয়গুলো নিয়েও তথ্য বিনিময়ের ওপর জোর দেওয়া হবে। যা নিয়ে ভারতের এই আগাম সতর্কতা বলে জানা যায়।
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫
- কর্মজীবী মহিলা হোস্টেলে আইন অমান্য: তদারকির দায়িত্বে কারা?
- সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
- হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা কর
- সংকটের মধ্যেই সার পাচার মিয়ানমারে
- কার পেনশন কত বাড়বে
- ‘আমি কাতারে হামলা করেছি, বোমাও মেরেছি’
- হাসিনার সম্পদ পাবে শহীদের পরিবার
- বিদেশ ভ্রমণে ডলার খরচের সীমা বাড়ল, বছরে ১৮ হাজার ডলার
- আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম
- তিন দশক পরও জনপ্রিয়তার শীর্ষে সালমান শাহ
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
