যে আসনে ৭ প্রার্থীর মধ্যে ৫ জনই যুক্তরাজ্য প্রবাসী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৪
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী ৭ প্রার্থীর মধ্যে ৫ জনই যুক্তরাজ্য প্রবাসী।
সিলেট-২ আসনের দুই উপজেলা ওসমানীনগর ও বিশ্বনাথ প্রবাসী অধ্যুষিত হওয়ায় এ আসনে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাঙালি বিশেষ করে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের মধ্যে ভোটের বাড়তি আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে প্রবাসী ৫ সংসদ সদস্য প্রার্থীর পক্ষে কাজ করতে এ আসনের দুই উপজেলার প্রবাসীরা দেশে আসলেও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর পক্ষে নির্বাচনে কাজ করতে সহস্রাধিক যুক্তরাজ্য প্রবাসী দেশে এসেছেন। নির্বাচনের দিন পর্যন্ত আরও অনেক যুক্তরাজ্য প্রবাসী দেশে আসছেন বলেও জানা গেছে।
নির্বাচনে সিলেট-২ আসনে যুক্তরাজ্য প্রবাসী প্রতিদ্বন্দ্বিতাকারী ৫ প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার ইয়াহইয়া চৌধুরী, গণফোরামের বর্তমান এমপি উদীয়মান সূর্য প্রতীকের মোকাব্বির খান, বিশ্বনাথ পৌর মেয়র ট্রাক প্রতীকের মুহিবুর রহমান ও তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের আব্দুর রব মল্লিক।
সিলেট-২ আসনের ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকে সোমবার পর্যন্ত নৌকার পক্ষে প্রচার-প্রচারণা চালাতে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, যুক্তরাজ্যের বিভিন্ন সিটির কাউন্সিলর, যুক্তরাজ্যের বিভিন্ন শহরের কমিউনিটর সহস্রাধিক নেতা দেশে এসেছেন। দেশে আসা প্রবাসীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শেষে নিজেদের কর্মস্থলে ফিরবেন বলে দেশে আশা একাধিক প্রবাসীদের সঙ্গে আলাপকালে জানা গেছে।
দেশে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল ও যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল খান বলেন, আমরাসহ ওসমানীনগর ও বিশ্বনাথের প্রায় সহস্রাধিক যুক্তরাজ্য প্রবাসী নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরীর সমর্থনে আসন্ন ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণা চালাতে দেশে এসেছি। নির্বাচন মুহূর্ত পর্যন্ত আরও প্রবাসী দেশে আসবেন।
আওয়ামী লীগের প্রার্থী সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেন, সিলেট-২ আসনের দুই উপজেলার দলীয় নেতাকর্মী, সাধারণ ভোটারের পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী আমার পক্ষে নৌকার পক্ষে কাজ করতে দেশে এসেছেন। সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৭ প্রার্থী হলেন- আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী, বর্তমান এমপি ও গণফোরামের প্রার্থী মোকাব্বির খান চৌধুরী, তৃণমূল বিএনপির আব্দুর রব মল্লিক, জাকের পার্টির সায়েদ মিয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. জহির, ন্যাশনাল পিপলস পার্টির মনোয়ার হোসাইন ও স্বতন্ত্র প্রার্থী পৌর মেয়র মুহিবুর রহমান।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
