চারজনের চূড়ান্ত
মনোনয়ন প্রত্যাশী আমলাদের হিড়িক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩
ঢাকা প্রতিনিধি
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী এবং রংপুর বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এবারের আওয়ামী লীগের মনোনয়নযুদ্ধে প্রায় ৩ হাজার ৩০০ জন অবতীর্ণ হয়েছেন। এদের মধ্যে প্রায় ৪০০ জন আমলা রয়েছেন বলে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে। ৩৯৬ জন বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা এবং কর্মচারি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন। তবে, এদের মধ্যে শেষ পর্যন্ত কতজন মনোনয়ন পাবেন সে সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা বলছেন যে, মনোনয়ন চূড়ান্ত করার এখতিয়ার সভাপতি এবং মনোনয়ন বোর্ডের। কাজেই কে মনোনয়ন পাবে না পাবে তার সবকিছু নির্ভর করবে আওয়ামী লীগ সভাপতির ওপর। তবে, ইতোমধ্যে আওয়ামী লীগের মনোনয়নের জন্য অন্তত চারজন সাবেক আমলা সবুজ সংকেত পেয়েছেন।
এদের মধ্যে রয়েছেনÑ প্রধানমন্ত্রী সাবেক মূখ্যসচিব এবং এসডিজি বিষয়ক সমন্বয়কারী আবুল কালাম আজাদ। তিনি জামালপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন যা মোটামুটি নিশ্চিত। ইতোমধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জামালপুরে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে তাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে, আবুল কালাম আজাদকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবুজ সংকেত দিয়েছেন। তার মনোনয়নও মোটামুটি নিশ্চিত।
নেত্রকোনা থেকে উপনির্বাচনে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রীর সাবেক সচিব সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কিছুদিন আগে উপনির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এ কারণে তার মনোনয়ন নিয়ে কোন রকম প্রশ্ন নেই। তিনি আগামী নির্বাচনে আবারও নৌকা প্রতীক পাচ্ছেন, এটাও মোটামুটি নিশ্চিত। তাকেও ইতোমধ্যে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলেও একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
এছাড়াও সাবেক শিক্ষা সচিব এবং পিএসসির সাবেক চেয়ারম্যান সাদিক সুনামগঞ্জের একটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার সবুজ সংকেত পেয়েছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন। এ ব্যাপারে আওয়ামী লীগে হাই কমান্ড থেকে তাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর একটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার এবং ৮৬ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন নাসিম চৌধুরী। তবে, আলাউদ্দিন নাসিম চৌধুরী আমলা কোটায় মনোনয়ন পাচ্ছেন না বলে রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করেন। কারণ, চাকরি ছেড়েছেন বহু আগে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন। এরপর তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা হয়েছিলেন। আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবেই তিনি পরিচিত। তাকে আমলা কোটায় মনোনয়নপ্রার্থী মনে করার কোন কারণ নেই বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
এছাড়াও আওয়ামী লীগের মনোনয়নের জন্য ১০ জন অপেক্ষমান রয়েছেন বলে জানা গেছে। তারা শেষ পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছেন যে, এবার নির্বাচনে এক ডজন সচিব মনোনয়নের জন্য লড়াই করছেন। তবে, শেষ পর্যন্ত সচিব বা সরকারি কর্মকর্তা বিচারে নয় জনপ্রিয়তার বিচারেই মনোনয়ন দেওয়া হবে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
