ভারতে যাচ্ছেন বাইডেন উৎসুক দৃষ্টি হাসিনার
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৩
আজকাল রিপোর্ট -
আগামী মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন। বিভিন্ন সদস্য দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে বসবে চাঁদের হাট। আর সেখানেই অন্যান্যদের সঙ্গেই থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার তাঁর ভারত সফরে সিলমোহর দিয়েছে হোয়াইট হাউস।
ভারতের সঙ্গে আমেরিকার যে গভীর সম্পর্ক রয়েছে সে বিষয়ে কোনও দ্বিমত নেই। গত জুনে আমেরিকা সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জো বাইডেন তাঁকে যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন তার সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তায় নিজেই জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বাইডেন। অবশেষে মঙ্গলবার সরকারিভাবে সেই সফরের কথা জানিয়ে দিল হোয়াইট হাউস।
এদিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের জানান, ‘আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বর ভারত সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নয়াদিল্লিতে যোগ দেবেন জি-২০ শীর্ষ সম্মেলনে। সেখানে জি-২০-র সদস্য দেশগুলির সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন বিষয়ে, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক উন্নতি নিয়ে আলোচনা করবে আমেরিকা। এই সম্মেলনে উঠে আসবে ইউক্রেন যুদ্ধের সামাজিক প্রভাব। কীভাবে বিশ্ব ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি করা যায়, দারিদ্র দূর করা যায় সেই বিষয়েও আলোচনা করা হবে।’
উল্লেখ্য, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা জি-২০ সম্মেলনের নেতৃত্ব দিচ্ছে ভারত। এই সম্মেলনে বাইডেন যেমন আসছেন তেমনই আসার কথা চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়েরও। অর্থাৎ একই মঞ্চে দেখা যাবে বিশ্বের ৩ শক্তিশালী রাষ্ট্রনায়ক শি-মোদি-বাইডেনকে। এই সাক্ষাতের জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। কারণ গত ৩ বছর ধরে পূর্ব লাদাখ নিয়ে ভারত ও চিনের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছে। যার রফাসূত্র এখনও মেলেনি। অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে আদায় কাঁচকলায় সম্পর্ক বেজিংয়ের। লালফৌজের বিরুদ্ধে একজোট হয়েছেন মোদি ও বাইডেন। ফলে ভারতের মাটি থেকে এই দুই মিত্র দেশ কমিউনিস্ট দেশটিকে সরাসরি কী বার্তা দেয় সেই দিকেই তাকিয়ে সকলে।
এদিকে, দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-২০ সম্মেলনে অংশ নেয়ার আমন্ত্রণ পেয়েছেন। আগামী বছরের শুরুতে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে ভারত হাসিনা সরকারের পক্ষে আমেরিকাকে বার্তা দিয়েছে বলে ভারতীয় বিভিন্ন পত্রিকা খবর দিয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সুস্পষ্ট অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্র চায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন। এজন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশে তাদের কার্যপরিধি ও বিচরণ বাড়িয়েছে। বর্তমান সরকার এটি ভালভাবে দেখছে না। প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরোধিতা করছে। এমন পরিস্থিতিতে চীনও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কারোর হস্তক্ষেপ চায় না বলে জানিয়েছে। পক্ষান্তরে হাসিনা সরকারের প্রতি চীনেরও সমর্থন রয়েছে। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারত সফরে যাচ্ছেন। সেখানে শেখ হাসিনা-সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে দেখা হবে। সরাসরি এ সাক্ষাতে ভারত বাইডেনকে কী বার্তা দেয় তার দিকে এখন উৎসুক দৃষ্টি শেখ হাসিনার।
- হরমুজ প্রণালিতে টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা নিচ্ছে
- জামুকা বিল পাস
- ইসরায়েলের কাণ্ডে সতর্কবার্তা দিল রাশিয়া
- সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
- বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
- বিসিবির অ্যাডহক কমিটির নারী সদস্য কে এই রাশনা ইমাম
- ঢাকায় ভয়ংকর ‘কলম অস্ত্র’ উদ্ধার
- যুক্তরাষ্ট্র থেকে সব স্বর্ণ সরিয়ে নিল ফ্রান্স
- বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার
- রহস্যে ঘেরা শিরীন শারমিনের অন্তর্ধান
- ঢাকায় ভয়ংকর মাদক কিটামিনের ল্যাব
- যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ অবিশ্বাস রেখে ‘ট্রিগারে আঙুল’ ইরানের
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় কী আছে
- যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত
- ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক মৃত্যু ৫, আক্রান্ত ১২৮২
- অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে মুখ খুললেন শায়খ আহমাদুল্লাহ
- ‘দরকার হলে হারব, গর্ব নিয়ে হারব, প্রয়োজন হলে কাঁদব’
- সংসদ সদস্যদের ব্যাংক ঋণ ১১ হাজার কোটি টাকা
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- তাজুর মিলিয়ন ফলোয়ারের পেজ উধাও
- তিন সপ্তাহে হামের উপসর্গ নিয়ে ১১৭ জনের মৃত্যু
- সংসদে আরমানের প্রশ্ন
গুম অধ্যাদেশ বাতিল কেন - এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের
- শর্ত সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়ন
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নতুন সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প
- সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
- যারা গণভোট মানবেন না, তারা ‘মুনাফেক’: শিশির মনির
- যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- আজকাল ৯০২
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- যুক্তরাষ্ট্রে এনআইডি কার্ড বিতরণ শুরু
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
