ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬
প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ব্রঙ্কসে আয়োজিত ‘সেলিম-আলী’ প্যানেলের পরিচিত ও নির্বাচনী জনসভায় সর্বস্তরের মানুষের ঢল নেমেছিলো। সভায় বক্তারা বলেছেন, ব্রঙ্কস ‘সেলিম-আলী’র ঘাটি। ‘সেলিম-আলী’র পক্ষে ব্রঙ্কসবাসী ঐক্যবদ্ধ। তার প্রমান বিরূপ প্রকৃতির মধ্যেও নির্বাচনী সভায় সর্বস্তরের বিপুল মানুষের উপস্থিতি, অংশগ্রহণ আর সমর্থন। বক্তারা বলেন, বাংলাদেশ সোসাইটিকে যোগ্যতার সাথে নেতৃত্ব দেয়ার যোগ্য প্যানেল ‘সেলিম-আলী’ প্যানেল। এই প্যানেল বিগত নির্বাচনে জয়ী হয়েই তার প্রমাণ রেখেছে। এবারের নির্বাচন ঘিরে ‘সেলিম-আলী’ প্যানেলের বিরুদ্ধে অপপ্রচারে জবাব দেয়া হবে ব্যালটের মাধ্যমে। বক্তারা আগামী ২৫ অক্টোবরের নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ‘সেলিম-আলী’ প্যানেল-কে ভোট দিয়ে জয়ী করার জন্য সকল ভোটারের প্রতি আহবান জানান।
গত ১১ অক্টোবর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের পিএস ১০৬ মিলনায়তনে প্যানেল পরিচিত ও নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। ‘সেলিম-আলী’ প্যানেলের ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পরিবত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শফিকুল আলম এবং গীতা থেকে পাঠ করেন শ্রী পল্লব সরকার। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সহসাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ।
সভামঞ্চে উপবিষ্ট ছিলেন প্রবীণ প্রবাসী আব্দুর রব ধলা মিয়া, ‘সেলিম-আলী’ প্যানেলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নাজমুল হাসান মানিক, কো চেয়ারম্যান আব্দুল হাসিম হাসনু, এম বাসিত রাজ্জাক, দুলাল মিয়া এনাম ও তাজু মিয়া, উপদেষ্টা আব্দুস শহীদ, যুগ্ম সদস্য সচিব এএসএম মাইনুদ্দীন পিন্টু, বীর মুক্তিযোদ্ধা বাবর উদ্দিন ও লিয়াকত আলী, বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আজহারুল ইসলাম, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মকবুল রহিম চুনই এবং উপদেষ্টা গহর চৌধুরী কিনু, চট্টগ্রাম এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি মাকসুদুল হক চৌধুরী, জ্যামাইকা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফারুক হোসেন মজুমদার, ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির কো কনভেনর নজরুল ইসলাম লিটন ও প্রধান উপদেষ্টা সামির উদ্দিন, খবির ভূইয়া, কবি জলি রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ সভাপতি লোকমান হোসেন লুকু, ঢাকা জেলা সমিতি ইউএসএ’র সভাপতি সাইফুল ইসলাম, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি সামাদ মিয়া জাকারিয়া, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশন (বাকা)’র সভাপতি সারওয়ার চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল, হৃদয়ে বাংলাদেশ-এর সভাপতি সাঈদুর রহমান লিংকন, জামালপুর জেলা সোসাইটি ইউএসএ’র সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবু, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র সভাপতি সোহান আহমেদ টুটুল, সাবেক সভাপতি তোজাম্মেল আলী ও সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আলী, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি ইউএসএ’র সভাপতি সাব্বির আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস-এর সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন ইউএসএ’র সাধারণ সম্পাদক মঈনুর রহমান সুয়েব, প্রফেসর কামাল চৌধুরী, ড. ওয়াব জোয়ারদার, বিশ্বনাথ সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মনির আহমেদ, নবীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু, নিউজার্সীর পেটারসন সিটির সাবেক কমিশনার এহিয়া খান, ‘সেলিম-আলী’ প্যানেলের ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মমিনুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট শাহ কামাল, কফিল আহমেদ চৌধুরী, লিয়াকত আলী, গণেশ কীর্তনীয়া, রবিউল ইসলাম (কমিশনার), সোহেল আহমেদ, ফয়সাল আহমেদ, কাজী কিং জাকির, তাজুল ইসলাম প্রমুখ। যৌথভাবে সভা পরিচালনা করেন ‘সেলিম-আলী’ প্যানেলের ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জিয়া আব্দুল্লাহ ও শামীম মিয়া।
সভার মাঝে ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জে মোল্লা সানি। এসময় সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী ছাড়াও ব্রঙ্কস থেকে এই প্যানেলের চার প্রার্থী যথাক্রমে সমাজকলাণ সম্পাদক পদপ্রার্থী মুনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক পদপ্রার্থী রুমানা আহমেদ, কার্যকরী সদস্য শামীম আহমেদ ও কাজী রবিউজ্জামান।
‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি- মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি- কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- হারুন রশিদ (চেয়ারম্যান), কোষাধ্যক্ষ- নওশাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক- ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক- অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক- রিজু মোহাম্মদ, সমাজকলাণ সম্পাদক পদপ্রার্থী মুনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক পদপ্রার্থী রুমানা আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- হাসান খান, স্কুল ও শিক্ষা সম্পাদক- এএসএম মাইন উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক- শাহনাজ হোসেন, এবং কার্যকরি সদস্য- জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মোহাম্মদ উজ্জল বিপুল, সারোয়ার খান বাবু, মোহাম্মদ এ মান্নান, শামীম আহমেদ, মোহাম্মদ আব্দুল মালেক খান ও কাজী রবিউজ্জামান।
সভায় বক্তারা বলেন, সোসাইটির ৫০ বছরের ইতিহাসে সেলিম-আলী পরিষদ সঠিক ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ইতিহাস রচনা করেছেন, সোসাইটিকে গণমুখী করেছেন, সোসাইটির ফান্ডে প্রায় এক মিলিয়ন ডলার অর্থ ফান্ড রেখেছেন। বক্তারা এই প্যানেল-কে যোগ্য এবং সবার সেরা উল্লেখ করে আগামী নির্বাচনেও ‘সেলিম-আলী’ প্যানেল-কে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।
সভায় আতাউর রহমান সেলিম তার দীর্ঘ প্রবাস জীবনে বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দেয়ার কথা তুলে ধরে বলেন, আমরা কথা নয়, কাজে বিশ্বাসী। আমরা সোসাইটির ‘কামলা’ হিসেবে গত দুই বছরে সোসাইটির জন্য কি কাজ করেছি তা সবাই জানেন, বাকী কাজ সমাপ্ত করতেই আমরা আবার প্রার্থী হয়েছি। তিনি কারো অপপ্রচারে কান না দিয়ে আগামী ২৫ অক্টোবরের নির্বাচনে ভোট দিয়ে ‘সেলিম-আলী’ প্যানেলেল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।
মোহাম্মদ আলী বলেন, ‘সেলিম-আলী’ প্যানেলের জনপ্রিয়তায় কোন কোন মহল নানা অপপ্রচার চালাছে, ষড়যন্ত্র করছে। আমরা সবাই মিলে ‘সেলিম-আলী’ প্যানেল-কে বিজয় করে এই অপপ্রচারের জবাব দেবো। তিনি বলেন, ইফতার মাহফিলের মতো স্পর্শকাতর ও ধর্মীয় বিষয় নিয়েও মহলটি মিথ্যা কথা বলছে। তারা বিজয়ী হলে সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল হবে কিনা আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আমরা বিজয়ী হলে অবশ্যই ইফতার মাহফিল করবো। এটা আমাদের ধর্মীয় কাজ। আমরা কোন অপচয় করিনি। শুধু তাই না, আমরা অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, তাদেরকেও সহযোগিতা করেছি, আগামীতেও করবো। আমরা যেকোন মূল্যে সোসাইটিকে সর্বজনীন সংগঠন হিসেবে দেখতে চাই, রাখতে চাই।
সভায় উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল ও জাহাঙ্গীর আলম, ব্রঙ্কস কমিউনিটির উপদেষ্টা খন্দকার আবাদুল বাকী, চুনাঘাট বাহুবহলের চেয়ারম্যান বশির মিয়া, এডভোকেট রেদওয়ানা রাজ্জাক সেতু, ‘সেলিম-আলী’ প্যানেলের ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা সানাউল্লাহ ও মোক্তার আহমেদ, প্রধান সমন্বয়কারী রোকন হাকিম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, কাজীরুল ইসলাম ও আশরাফুল চৌধুরী, যুগ্ম সদস্য সচিব গুলজার হোসেন ও পল্লব সরকার, সদস্য দিপংকর দেব, ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা মনির উদ্দিন, কো-চেয়ারম্যান আব্দুল জলিল চৌধুরী ও প্রধান সমন্বয়কারী আব্দুল করীম প্রমুখ উপস্থিত ছিলেন।
‘সেলিম-আলী’ প্যানেলের পরবর্তী পরিচিতি ও নির্বাচনী জনসভা যথাক্রমে ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় জ্যামাইকার অঙ্গন পার্টি হলে, ১৮ অক্টোবর রোববার সন্ধ্যা ৭টায় উডসাইডের গুলশান ট্যারেসে এবং ১৯ অক্টোবর রোববার সন্ধ্যা ৭টায় ওজনপার্কের আল মদিনা পার্টি হলে অনুষ্ঠিত হবে।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
