বিজ্ঞাপনদাতাদের খেপিয়ে কী করতে চান ইলন মাস্ক
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩
বিজ্ঞাপনশিল্পের প্রতি ইলন মাস্কের দৃষ্টিভঙ্গি অনেকটাই অবজ্ঞাপূর্ণ। সে জন্য তাঁর মালিকানাধীন খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্স (সাবেক টুইটার) থেকে বিজ্ঞাপনদাতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। সম্প্রতি নিউইয়র্ক টাইমস–এর এক অনুষ্ঠানে বিজ্ঞাপনদাতাদের উদ্দেশে খেদ ঝাড়েন মাস্ক। সেখানে তিনি তীব্র ভাষায় বিজ্ঞাপনদাতাদের আক্রমণ করেন।
ইলন মাস্ক একজন ‘খ্যাপাটে ধনী’ হিসেবে পরিচিত। ফলে বিজ্ঞাপনশিল্পের প্রতি তাঁর এই খেদ স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া যায়। কিন্তু দ্য ইকোনমিস্ট–এর এক সংবাদে বলা হয়েছে, যে কোম্পানি গত বছর মোট রাজস্বের ৯০ শতাংশ বিজ্ঞাপন থেকে আয় করেছে, সেটির মালিকের জন্য এটা সাহসী উচ্চারণ। বিষয়টি হলো, অ্যাপল ও ডিজনির মতো কোম্পানি এক্স থেকে বিজ্ঞাপন প্রত্যাহার করে নিয়েছে। অথচ মাস্ক একসময় বলেছিলেন, এসব কোম্পানির এক্সে বিজ্ঞাপন দেওয়ার অর্থ হলো, ব্র্যান্ডগুলোর জন্য এক্স নিরাপদ।
বিজ্ঞাপনদাতারা মনে করছেন, এক্সে এখন ন্যক্কারজনক কনটেন্ট বা আধেয় যাচ্ছে। সাবেক টুইটারের মডারেটরসহ ৮০ শতাংশ কর্মীকে চাকরিচ্যুত করেছেন মাস্ক, এরপর আধেয় বা কনটেন্টের মানের অবনতি ঘটেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের ওপর নজরদারির প্রতিষ্ঠান মিডিয়া ম্যাটার্স ফর আমেরিকা জানিয়েছে, এক্সে আইবিএমের মতো কোম্পানির বিজ্ঞাপন এমন আধেয়ের পাশে প্রদর্শিত হচ্ছে, যেখানে অ্যাডলফ হিটলারের প্রশংসা করা হয়েছে।
মূল ধারার গণমাধ্যমের পক্ষে যা কঠিন, সামাজিক েযাগােযাগ মাধ্যমের পক্ষে তা তুলনামূলক সহজ। ফলে তারা বিজ্ঞাপনদাতাদের মুখের ওপর না করে দিতে পারে। যুক্তরাষ্ট্রের মূল ধারার টিভি নেটওয়ার্ক যেখানে বড়জোর ১০০ কোম্পানির কাছ থেকে সিংহভাগ রাজস্ব আয় করে থাকে, সেখানে সামাজিক যোগাযোগের মাধ্যম লাখ লাখ ছোট বিজ্ঞাপনদাতার কাছ থেকে বিজ্ঞাপন পেয়ে থাকে। গবেষণাপ্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্যানুসারে, ফেসবুকের মতো সামাজিক মাধ্যম বৃহত্তম ১০০ বিজ্ঞাপনদাতার কাছ থেকে ৪৫ শতাংশ রাজস্ব আয় করে।
২০২০ সালে ইউনিলিভার ও স্টারবাকসের মতো ৬০০টি প্রতিষ্ঠান ফেসবুককে বর্জন করলেও তাদের রাজস্ব আয়ে বিশেষ প্রভাব পড়েনি। তবে ফেসবুকের বিজ্ঞাপন আকর্ষণ করার যে উন্নত পদ্ধতি আছে, তা কিন্তু এক্সের নেই। ২০২২ সালের অক্টোবর মাসে মাস্ক যখন টুইটারের নিয়ন্ত্রণ হাতে নেন, তখন যুক্তরাষ্ট্র থেকে কোম্পানিটি যে রাজস্ব আয় করত তার ৭০ ভাগ আসত ১০০টি কোম্পানির কাছ থেকে।
সেন্সর টাওয়ার বলছে, এরপর সেই বিজ্ঞাপনদাতাদের অর্ধেকই টুইটারকে ছেড়ে চলে গেছেন। ১ ডিসেম্বর ওয়ালমার্ট জানায়, এক্সে বিজ্ঞাপন দিয়ে কাঙ্ক্ষিত ফল মিলছে না বলে তারা এই প্ল্যাটফর্ম ত্যাগ করেছে, যার ফলাফল ভয়াবহ।
এর আগে সেপ্টেম্বর মাসে ইলন মাস্ক নিজেই জানান, যুক্তরাষ্ট্র থেকে এক্সের বিজ্ঞাপন আয় ৬০ শতাংশ কমেছে। ইলন মাস্ক যে সাংস্কৃতিক যুদ্ধ শুরু করেছেন, তার সে রকম প্রভাব অন্যান্য অঞ্চলে হয়তো পড়েনি। কিন্তু সমস্যা হলো, এক্স বিজ্ঞাপনী আয়ের জন্য মার্কিন কোম্পানিগুলোর ওপর একরকম নির্ভরশীল। ফেসবুকের মূল কোম্পানি মেটার বিজ্ঞাপন আয়ের মূল উৎস যুক্তরাষ্ট্রের বাইরে হলেও মাস্ক যখন টুইটার কেনেন, তখন তাঁর ৫৬ শতাংশ রাজস্ব আসত যুক্তরাষ্ট্র থেকে।
আরেক গবেষণাপ্রতিষ্ঠান ইনসাইডার ইন্টেলিজেন্স বলেছে, চলতি বছর শেষে এক্সের বৈশ্বিক বিজ্ঞাপন আয় অর্ধেকের বেশি কমে যাবে।
ইলন মাস্কের বিজ্ঞাপনবিরোধী অবস্থান ভক্তদের পছন্দ হলেও এক্স কিন্তু এখন চ্যালেঞ্জের মুখে রয়েছে। এক্সের ব্যবহারকারী অনেক, মেটার মালিকানাধীন থ্রেডসের অন্তত পাঁচ গুণ। কিন্তু গবেষণাপ্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে, চলতি বছর এক্সের অ্যাপ ডাউনলোড করার সংখ্যা কমে গেছে। তাদের হিসাবে প্রতি মাসে এক্স ১৫ শতাংশ ব্যবহারকারী হারাচ্ছে। ফলে সামাজিক মাধ্যমটির জনপ্রিয়তা ও গ্রাহক সংখ্যা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।
এক্সের অ্যাপ ডাউনলোড কমার পাশাপাশি ও মাসে ১৫ শতাংশ ব্যবহারকারী হ্রাসের আরেকটি কারণ হতে পারে, এই প্ল্যাটফর্ম থেকে বট ও ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলা। বিজ্ঞাপনী রাজস্ব কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে এক্স ভিন্ন উৎস থেকে অর্থ উপার্জনের পথ খুঁজছে।
- ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত
- দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক
- দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলা, যা বলল যুক্তরাজ্য
- ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ট্রাম্প
- জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়ে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১
- ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা
- গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দারের প্রয়ান দিবস ২৩ মার্চ
- জ্যামাইকায় জীবনের বার্ষিক ইফতার ডিনার
- সাংবাদিকদের সন্মানে জাকির এইচ চৌধুরীর ইফতার পার্টি
- পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
- টেক্সাসে কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান হলেন নিহাল রহিম
- ১০ দিন পর নদীতে মিললো বাংলাদেশির লাশ
- প্রবাস জীবন নিয়ে ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ নাটকের প্রিমিয়ার শো
- ঐক্যের কলতানে জেবিবিএ’র ইফতার পার্টি অনুষ্ঠিত
- ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
- খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপির দোয়া অনুষ্ঠান
- জাতিসংঘের সভাপতি পদপ্রার্থী ড. খলিলের শ্যাটল ডিপ্লোমেসি
- স্কুল জোনে গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫ মাইল
- আরএসএস ও র’র ওপর নিষেধাজ্ঞার সুপারিশ
- মামদানির স্ত্রীকে নিয়ে কেন বিতর্ক
- মিডিয়ার লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের
- জামাইকাবাসীর প্রাণের মেলা ইফতারে
- সম্পাদকের ঈদ শুভেচ্ছা
- গণভোট নিয়ে অঘটনের আশংকা
- আজকাল ৯১৪
- তিন আরব দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি লড়াইয়ে ইরান
- বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী
- দি ইকোনমিস্টের ২৭% শেয়ার কিনলেন কানাডীয় বিলিয়নিয়ার
- পারমাণবিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে জরুরি সরঞ্জাম বিতরণ
- ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
