বিএনপির ৭ নেতাকে জরুরি ভিত্তিতে লন্ডনে ডেকেছেন তারেক রহমান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯
বিএনপির গুরুত্বপূর্ণ সিনিয়র নেতাদের লন্ডনে তলব করা হয়েছে। ঢাকা থেকে সরাসরি লন্ডন যেতে বাধা দেওয়া হতে পারে, এ কারণেই নেতারা ভিন্ন ভিন্ন পথে লন্ডনে যাচ্ছেন। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিএনপির শীর্ষ সাত নেতা লন্ডনে যাওয়ার নির্দেশনা পেয়েছেন। এরা হলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু এবং ব্যারিস্টার কায়সার কামাল। আগামী ৭ থেকে ১৫ দিনের মধ্যে এরা বিদেশে পাড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
জানা গেছে, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমেদ শুধু সরাসরি লন্ডনে যাচ্ছেন। তার কাছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি ফেলোশিপ আমন্ত্রণ রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাচ্ছেন ব্যাংকক। সেখানে তিনি স্বাস্থ্য পরীক্ষা করিয়ে লন্ডনে যাবেন। ভারতে যাচ্ছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। সেখানে ভারতীয় একটি থিংক ট্যাংকের আমন্ত্রণ পেয়েছেন তিনি। ওই সেমিনারে যোগ দিয়েই যুক্তরাজ্য যাওয়ার কথা তার। ড. খন্দকার মোশাররফ হোসেন আদালতের অনুমতি নিয়ে সিঙ্গাপুরে যাবেন উন্নত চিকিৎসার জন্য। আবদুল আউয়াল মিন্টু লন্ডনে যাবেন ব্যাংকক দিয়ে। এদিকে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনও বর্তমানে সিঙ্গাপুরে। তিনি তারেক রহমান কর্তৃক সফরের ডাক পেয়েছেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা না গেলেও জানা যাচ্ছে, সিঙ্গাপুরে তারেক রহমানের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসবেন ড. কামাল। এরপর লন্ডনে যাবেন কিনা তা পরিস্থিতি নির্ভর।
বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, ৩০ ডিসেম্বরের নির্বাচনের পর বিএনপিতে কোন্দল, হতাশা এবং বিভক্তির প্রেক্ষাপটে এই লন্ডন বৈঠকের আয়োজন করা হয়েছে। এখানে দল পুনর্গঠন, নতুন নেতৃত্বের বিষয়টি সব থেকে গুরুত্ব পাবে বলে দলের একাধিক নেতা নিশ্চিত করেছেন। বর্তমান বাস্তবতায় বিএনপির পক্ষে কাউন্সিল করা সম্ভব নয়, তাই লন্ডন বৈঠকেই হয়তো কাউকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে।
একটি সূত্র বলছে, সাংগঠনিক বিষয় ছাড়াও নির্বাচন পরবর্তী রাজনীতি এবং করণীয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে লন্ডন বৈঠকে। বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট থেকে যে ৮ জন নির্বাচিত হয়েছেন তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন কিনা, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে লন্ডনেই। বিএনপি নেতারা সংসদে যোগ না দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেও, সংসদে যোগ দেওয়ার পক্ষে বিএনপির ওপর চাপ বাড়ছে। আসন্ন উপজেলা নির্বাচন নিয়েও বিএনপি দ্বিধা বিভক্ত। দলের শীর্ষ নেতারা উপজেলা নির্বাচন বর্জনের পক্ষে থাকলেও তৃণমূল এই নির্বাচনে অংশগ্রহণের জন্য মুখিয়ে আছে। ঢাকা সিটি উত্তরের নির্বাচনের ব্যাপারেও তারেক জিয়ার সিদ্ধান্ত প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির একাধিক শীর্ষ নেতারা।
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন
- জেএমসি’র ফান্ড রেইজিংয়ে মিলিয়ন ডলার সংগ্রহ
- নির্বাচন বানচালের প্রতিবাদে ব্রঙ্কসে সেলিম-আলী প্যানেলের প্রতিবাদ
- বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল তিন বছর
- যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার
- মামলা পরিচালনায় সব ধরনের আশ্বাস শাহ নেওয়াজের
- জাতিসংঘে বিশৃংখলাঃ কিউবান কূটনীতিককে বহিষ্কার যুক্তরাষ্ট্রের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
