নির্বাচনের পর মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠবে?
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬
সৌদি থেকে কূটনীতিকদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র
সৌদি আরব থেকে কূটনীতিকদের সরিয়ে নেবার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সৌদি আরবে অবস্থিত তাদের মিশনগুলো থেকে কিছু কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে বুধবার ২১ অক্টোবর। ঐ অঞ্চলের অন্যান্য কয়েকটি মার্কিন মিশন থেকেও কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন। একই সাথে সৌদিস্থ মার্কিন দূতাবাসকে সর্তকাবস্থায় থাকার আদেশ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আশংকা বিমানবন্দরে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর হুথিরা আরও হামলা চালাতে পারে।
হঠাৎ করেই মার্কিন এই সিদ্ধান্তে নানা জল্পনা কল্পনার জন্ম দিচ্ছে। ডিেেপ্লাম্যাটদের সরিয়ে নেবার নেপথ্য কারণ ভিন্ন হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প আগেই বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের জন্য হামলা স্থগিত করা হলো। নির্বাচনের পর আবার ইরানে হামলা হবে। তাদের মানচিত্রই পাল্টে দেব। ইতোমধ্যেই ৩টি যুদ্ধ জাহাজ মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে। একই সাথে ট্রাম্প দাবি করেছে, ইরান নানাভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। ইতোমধ্যেই ইরান সর্মথিত হুথিরা যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত সৌদির মাটিতে হামলা চালিয়েছে। কূটনীতিকরা বলছেন, ৩ নভেম্বরের নির্বাচনের পর অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে মধ্যপ্রাচ্যে। তার সতর্কতায় ট্রাম্প প্রশাসন কূটনীতিকদের সরিয়ে নিচ্ছেন। সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মক্কাজোটও ধীর গতিতে এগুচ্ছে। ইরান নিয়েও তাদের নানা প্রশ্ন রয়েছে। এই জোটও যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফলের দিকে তাকিয়ে আছে। তাদের ধারণা, এই নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে ওয়াশিংটনের হাওয়া পরিবর্তন হতে পারে। নির্বাচনের পরই প্রেসিডেন্ট ট্রাম্পকে ভালোভাবে ‘রিড’ করা যাবে।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট ‘এক্স’ এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এই পরিস্থিতির প্রেক্ষাপটে, স্টেট ডিপার্টমেন্ট কেবল সৌদি আরবে অবস্থানরত “জরুরি প্রয়োজন ছাড়া অন্য মার্কিন সরকারি কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের” চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর তেহরান যখন মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালায়, তখন অনেক কূটনৈতিক কর্মীকে অঞ্চলটি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন তাদের কিছু কূটনৈতিক কর্মীকে সেখানে ফিরিয়ে এনেছিল।
পিগট বলেন, "ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে শত্রুতা বাড়িয়ে দিয়েছে। তারা বেসামরিক বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাচ্ছে, যার ফলে বেসামরিক মানুষ হতাহত হচ্ছেন এবং যাতায়াত ব্যবস্থায় মারাত্মক বিঘ্ন ঘটছে।"
যুক্তরাষ্ট্রের চার কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যে, পারস্য উপসাগরীয় অন্যান্য দেশে অবস্থিত মার্কিন মিশনগুলো থেকেও কর্মীদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। তবে সৌদি আরবের বাইরে অন্যান্য মিশনের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হচ্ছে কি না, সে বিষয়ে পিগট কিছু জানাননি।
এই নতুন করে কর্মী সরিয়ে নেওয়ার ঘটনাটি ইয়েমেনে সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে ঘটেছে। এটি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের একটি নতুন ফ্রট বা রণক্ষেত্র খুলে দিয়েছে। এই বৃহত্তর সংঘাত বিশ্ব জ্বালানি বাণিজ্যকে ব্যাহত করেছে এবং উপসাগরীয় দেশগুলোর অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
এই নির্দেশ জারির পর, সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোনকে প্রতিহত করে, যা সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করছিল। এই ঘটনায় দুজন নিহত হন।
রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস বুধবার সৌদি আরবে হুথিদের সম্ভাব্য আরও হামলার বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এর আগে রিয়াদের বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে প্রাণঘাতী হামলা চালিয়েছিল হুথিরা।
ইরান ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পরপরই রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং সেখানে থাকা সিআইএ এর একটি কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়েছিল। (রয়টার্স ও পলিটিকো’র সহায়তায় রিপোর্টটি তৈরি)
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- ডিভি লটারি স্থগিত চেয়ে আদালতে ট্রাম্প প্রশাসনের আপিল
- আমেরিকার প্রতিটি শিশু জন্য স্পেসএক্সের শেয়ার
- জেএমসি’র স্পেশাল ফান্ড রেইজিং কাল
- জিপ কোডের ভিত্তিতে ভোটকেন্দ্র নির্ধারণ
- আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা ১০ নভেম্বর
- কুনু-ফিরোজ প্যানেলের ব্রুকলিনের সভা অনুষ্ঠিত
- ইসরায়েলসহ ১২ দেশে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র
- সাবেক চিফ প্রসিকিউটরে তাজুল ইসলামের সঙ্গে মতবিনিময়
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক ড. সাদিয়া
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর
- লেখকের অঙ্গনের ৩০তম গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- প্রতিবাদে ব্রুকলিনে বিক্ষোভ
- অভিবাসিদের ৩ লাখের বেশি ভিসা যুক্তরাষ্ট্রে বাতিল
- মন্ত্রী-এমপিদের কঠিন বার্তা দিলেন তারেক রহমান
- নৃত্যশিল্পী তাহসিনের মৃত্যুতে শোকে মুহ্যমান কমিউনিটি
- কুমিল্লা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম গঠন
- উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রত্যাশা কমিশনের
- ডিভি লটারিতে বাংলাদেশসহ নেই ২১ দেশ
- নির্বাচনের পর মধ্যপ্রাচ্য অস্থির হয়ে উঠবে?
- ডেমোক্র্যাটরা জিতলেও কি ট্রাম্প বাধার সৃষ্টি করবেন?
- ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান যা বললেন
- অ্যাসালের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
- জ্যাকসন হাইটসে হচ্ছে কমিউনিটি সেন্টার
- মধ্যবর্তী নির্বাচনে মুসলিম বিদ্বেষী প্রচারণায় রিপাবলিক্যানরা
- ৯৪ বছর পর ডেমোক্র্যাটরা ক্যানসাসে স্বপ্ন দেখছেন
- ডেমোক্র্যাটরা জিতলে ফ্রান্সের মতো পরিস্থিতি হবে যুক্তরাষ্ট্রে, ট্
- ট্রাম্পের আশংকা: প্যারিস মুসলিম শহরে পরিণত হবে
- নিউ মেক্সিকো’র নাম পরিবর্তনে ট্রাম্পের আবারও আহবান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
